প্রবাসী কার্ডধারীদের জন্য নতুন সুবিধা: বিমান টিকিটে ছাড় ও বিশেষ সেবা Banglaprabah.com – প রব স ক র ডধ র – সরকার প্রবাসী কার্ডধারী নাগরিকদের জন্য বিমান
প্রবাসী কার্ডধারীদের জন্য নতুন সুবিধা: বিমান টিকিটে ছাড় ও বিশেষ সেবা
Banglaprabah.com – প রব স ক র ডধ র – সরকার প্রবাসী কার্ডধারী নাগরিকদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিটে বিশেষ ছাড়, বলাকা লাউঞ্জ ব্যবহারের সুযোগ, এবং বিমানবন্দরে অগ্রাধিকারভিত্তিক চেকইন ও বোর্ডিং সেবা চালু করার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল ও মোটেলেও প্রবাসীদের জন্য বিশেষ ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত
একই দিন বেলা ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘প্রবাসী কার্ড বিতরণে বিমানবন্দর-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করণী’ শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। এতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হকসহ দুই মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক) মো. শাকিরুল ইসলাম খানসহ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রবাসীবান্ধব সরকারের প্রতিশ্রুতি
সভায় প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার প্রবাসীবান্ধব। মুখে প্রবাসীদের ‘রেমিট্যান্স যোদ্ধা’ বলা হলেও বাস্তবে তাদের অবদানের যথাযথ মূল্যায়ন সব সময় প্রতিফলিত হয় না। তিনি বলেন, ‘প্রবাসী কার্ড’ চালুর মাধ্যমে প্রবাসীদের কাজের স্বীকৃতি, মর্যাদা ও সুরক্ষা আরও নিশ্চিত করা সম্ভব হবে। তিনি এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।
প্রবাসী কার্ড চালুর মাধ্যমে প্রবাসীদের কাজের স্বীকৃতি, মর্যাদা ও সুরক্ষা আরও নিশ্চিত করা সম্ভব হবে।
সেবার মান উন্নয়নে সরকারি উদ্যোগ
সভাপতির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, প্রবাসীদের জন্য সেবার মান উন্নত করতে সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিট ও বলাকা লাউঞ্জ ব্যবহারে বিশেষ ছাড় দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সুবিধার জন্য শাটল বাসসেবা চালু করা হয়েছে। তিনি বলেন, প্রবাসীদের জন্য হারানিমুক্ত ও মানসম্মত বিমানসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
এদিকে বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলগুলোতেও প্রবাসী কার্ডধারী ব্যক্তিদের জন্য বিশেষ ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের জন্য প্রাথরিটি চেকইন ও প্রাথরিটি বোর্ডিং সুবিধা চালুর ব্যবস্থা নেওয়া হবে। এসব সুবিধা বর্তমান সরকারের চালু করা প্রবাসী কার্ডের মাধ্যমে পাওয়া যাবে।
Related SEO Topics
Frequently Asked Questions
Apa itu প রব স ক র ডধ র?
প রব স ক র ডধ র adalah topik utama yang dibahas di artikel ini dengan konteks praktis agar pembaca memahami informasinya dengan jelas.
Mengapa প রব স ক র ডধ র penting?
প রব স ক র ডধ র penting karena membantu pembaca membandingkan pilihan, menghindari kesalahan umum, dan mengambil keputusan yang lebih tepat.
Bagaimana cara memakai panduan প রব স ক র ডধ র ini?
Gunakan poin utama, contoh, dan tautan terkait di halaman ini sebagai rujukan awal, lalu cek detail terbaru sebelum mengambil keputusan final.

