Uncategorized

বিজ্ঞান–সাধনার ধ্যানমগ্ন পরিসরে

ব জ ঞ ন স ধন র - আমাদের শৈশবকালে ঢাকা ও অন্যান্য নগরগুলোতে যেসব প্রতিবন্ধী মানুষ, ভিক্ষুক—বিশেষ করে শিশুদের দেখা যেত—তাদের অধিকাংশের শারীরিক সমস্যার মূল কারণ

Desk Uncategorized
Published August 14, 2026
Reading time 1 minutes
Conversation No comments
WhatsApp-Image-2026-08-13-at-4.32.57-PM-1
Foto : Elizabeth Smith - banglaprabah.com
Table of Contents
  1. বিজ্ঞান–সাধনার ধ্যানমগ্ন পরিসরে: সাল্ক ইনস্টিটিউটের আধ্যাত্মিক গল্প
  2. Related Reading
  3. Frequently Asked Questions

বিজ্ঞান–সাধনার ধ্যানমগ্ন পরিসরে: সাল্ক ইনস্টিটিউটের আধ্যাত্মিক গল্প

Banglaprabah.com – ব জ ঞ ন স ধন র – আমাদের শৈশবকালে ঢাকা ও অন্যান্য নগরগুলোতে যেসব প্রতিবন্ধী মানুষ, ভিক্ষুক—বিশেষ করে শিশুদের দেখা যেত—তাদের অধিকাংশের শারীরিক সমস্যার মূল কারণ ছিল পোলিও। ওই সময়ে এই রোগের কোনো নির্দিষ্ট চিকিৎসা ছিল না। গত শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত, টিকা আবিষ্কারের আগে, বিশ্বজুড়ে প্রতি বছর পাঁচ লাখের বেশি মানুষ এই রোগে মারা যেত বা চিরতরে প্রতিবন্ধী হয়ে পড়ত; তাদের বেশিরভাগই ছিল শিশু। যুক্তরাষ্ট্রের মতো দেশেও প্রতি বছর ৪০ হাজার থেকে ৫০ হাজার শিশু পোলিওতে আক্রান্ত হতো।

এক মহান আবিষ্কারের ইতিহাস

কিন্তু ইতিহাস কখনো কখনো হঠাৎ করে বদলে যায় কিছু মেধাবী ও মহান মানুষের কারণে। ১৯৫০ সালে যুক্তরাষ্ট্রের চিকিৎসক ও বিজ্ঞানী ডা. জোনাস সাল্ক প্রথম সফল পোলিও টিকা বা আইপিভি উদ্ভাবন করেন। তিনি ১৯৫৩ সালে মানবতার স্বার্থে সাহস করে নিজের ও পরিবারের ওপর এই নতুন টিকার পরীক্ষা চালান। পরীক্ষার ফলাফল ১৯৫৫ সালে প্রকাশিত হয় এবং টিকাটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়। এই গভীর মানবতাবাদী বিজ্ঞানী তাঁর আবিষ্কারের ওপর কোনো পেটেন্ট দাবি করেননি। পেটেন্ট নিলে তিনি ১৯৫৫ সালের হিসাবেই সাত বিলিয়ন ডলারের মালিক হতে পারতেন।

সাল্ক ইনস্টিটিউটের প্রতিষ্ঠা ও স্থাপত্য

জোনাস সাল্ক শুধু নির্লোভ ও মানবতাবাদী ছিলেন না, তিনি ছিলেন গভীর শিল্পবোধসম্পন্ন ও আধ্যাত্মিকতায় নিমগ্ন এক পরিশীলিত মানুষ। পোলিও টিকার সফল উদ্ভাবনের পর তিনি সিদ্ধান্ত নেন যে তিনি একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করবেন যেখানে চিকিৎসা–সম্পর্কিত নানা ধরনের গবেষণা—টিকা গবেষণা, অণুজীবতত্ত্ব, জিনতত্ত্ব, স্নায়ুবিজ্ঞান, ক্যানসার, ইমিউনোলজি, মলিকুলার বায়োলজি—হবে। এই উদ্দেশ্যে ১৯৫৯ সালে তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান দিএগোর পাশেই লা জোলা এলাকায় সাল্ক ইনস্টিটিউট ফর বায়োলজিক্যাল স্টাডিজ প্রতিষ্ঠার কাজ শুরু করেন। পরে জানা যায়, এর সঠিক উচ্চারণ হলো ‘লা হোয়া’।

স্থপতি হিসেবে নির্বাচন করা হয় লুই কানকে। মোটামুটি একই সময়ে লুই কান আমাদের জাতীয় সংসদ ভবনের নকশা করেন এবং রচেস্টারের ফার্স্ট ইউনিটারি০ান চার্চের কাজও শুরু করেন, যেখানে স্রষ্টাকে এক ও অবিভাজ্য সত্তা হিসেবে বিশ্বাস করা হয় এবং ট্রিনিটিকে (পিতা–পুত্র–পবিত্র আত্মা) প্রত্যাখ্যান করা হয়। ভাবতে অবাক লাগে, একই সময়সীমার মধ্যে তিনটি বিপুল কর্মযজ্ঞের সমান্তরাল সৃষ্টিশীল ও দার্শনিক ভাবনাগুলো তিনি কীভাবে সামলাতে পারতেন।

জোনাস সাল্ক চেয়েছিলেন এমন একটি আধুনিক বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে, যেটি হবে সারা পৃথিবীর মেধাবী বিজ্ঞানীদের জন্য একটি আধ্যাত্মিক আশ্রম বা অভয়ারণ্যের মতো। সেখানে প্রশান্ত মহাসাগরের নীল জলরাশি সামনে রেখে বিজ্ঞান, মানবিকতা ও আধ্যাত্মিকতা একটি একক বিন্দুতে এসে মিলিত হয়ে পরম প্রশান্তিতে গবেষকদের ধ্যানমগ্ন করতে পারবে।

স্থপতি লুই কান ও জোনাস সাল্কের পারস্পরিক সৃষ্টিশীল নন্দনতাত্ত্বিক উপলব্ধি এবং প্রায় সমকেন্দ্রিক আধ্যাত্মিকতার মিথস্ক্রিয়া এই প্রকল্পকে একটি চমৎকার উদাহরণে পরিণত করেছে। দুজনেরই গভীর মানবিক দর্শন ও আধ্যাত্মিকতা তাঁদের মেধা ও সৃষ্টিশীল কল্পনা নিয়ন্ত্রণ করত। তাঁরা উভয়েই জন্মগতভাবে ইহুদি পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও রক্ষণশীল ধর্মীয় অনুশাসনের বাইরে গিয়ে ধর্মীয় আচার-অনুশাসনের চেয়ে মানবকল্যাণ, নৈতিকতা ও বিজ্ঞানকে বেশি গুরুত্ব দিতেন। তাঁরা চাইতেন, স্থাপত্য ও বিজ্ঞানচিন্তার মধ্যে যেন একটি উচ্চতর নৈতিক ও বুদ্ধিবৃত্তিক শৃঙ্খলা বজায় থাকে।

তারা উভয়েই বিশ্বাস করতেন, বিজ্ঞান ও আধ্যাত্মিকতা একে অপরের বিরোধী নয়; বরং একে অপরকে সমৃদ্ধ করে। মানুষের দায়িত্ব হলো জ্ঞান ব্যবহার করে মানবজাতির কল্যাণ সাধন করা। বিজ্ঞান ও স্থাপত্যকে কেবল প্রযুক্তিগত প্রচেষ্টা হিসেবে নয়; বরং শিল্প, আধ্যাত্মিকতা ও মানবতার প্রকাশ হিসেবে দেখার একটি সফল যৌথ প্রচেষ্টা হচ্ছে এই কাজ। এ কারণে বিজ্ঞান ও স্থাপত্য—দুই ক্ষেত্রেই এই কর্ম একটি কালজয়ী নিদর্শন হিসেবে স্বীকৃত হয়েছে।

এই লক্ষ্য সামনে রেখেই লুই কান আর জোনাস সাল্কের যৌথ পরিকল্পনায় ১৯৬৫ সালে প্রকল্পটি শেষ হয়। জোনাস সাল্ক লুই কানকে বলেছিলেন,

আই ওয়ান্ট আ স্পেস ওয়র্দি অব আ ভিজিট বাই পিকাসো।

অর্থাৎ,

আমি এমন একটি স্থান চাই, যা হবে পিকাসোর দেখতে আসার যোগ্য।

কত উঁচু নান্দনিক মাত্রার স্থাপত্য তিনি লুই কানের কাছে আশা করেছিলেন, সেটা বোঝানোর জন্য পিকাসোর নাম আসতেই পারে। তবে এর অন্য একটি কারণও থাকতে পারে।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

সাল্ক ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সাল্ক ইনস্টিটিউট ফর বায়োলজিক্যাল স্টাডিজ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লা জোলা এলাকায় অবস্থিত।

জোনাস সাল্ক কেন পেটেন্ট দেননি? জোনাস সাল্ক তাঁর পোলিও টিকার পেটেন্ট দেননি কারণ তিনি বিশ্বাস করতেন এই আবিষ্কার মানবতার সম্পদ এবং সবাইকে এটি ব্যবহার করা উচিত।

সাল্ক ইনস্টিটিউট কখন প্রতিষ্ঠিত হয়? ১৯৫৯ সালে জোনাস সাল্ক সাল্ক ইনস্টিটিউট প্রতিষ্ঠার কাজ শুরু করেন এবং ১৯৬৫ সালে স্থাপত্য প্রকল্পটি সম্পন্ন হয়।

লুই কান ছাড়াও কোন বিখ্যাত কাজ করেছেন? লুই কান একই সময়ে বাংলাদেশের জাতীয় সংসদ ভবন এবং রচেস্টারের ফার্স্ট ইউনিটারি০ান চার্চের নকশা করেছেন।

Frequently Asked Questions

What is ব জ ঞ ন স ধন র?

ব জ ঞ ন স ধন র is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ব জ ঞ ন স ধন র matter?

ব জ ঞ ন স ধন র matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment