সংস্কার প্রকল্প যেন বালির বাঁধ না হয়
স স ক র প রকল প - শাহপরী দ্বীপের তিন কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ ও সীমান্ত সড়ক নির্মাণ কাজ শেষ হয়েছে মাত্র তিন বছর আগে। কিন্তু সেই অল্প সময়ের মধ্যেই সমুদ্রের
Table of Contents
টেকনাফের শাহপরী দ্বীপে সংস্কার প্রকল্পের নতুন চ্যালেঞ্জ
Banglaprabah.com – স স ক র প রকল প – শাহপরী দ্বীপের তিন কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ ও সীমান্ত সড়ক নির্মাণ কাজ শেষ হয়েছে মাত্র তিন বছর আগে। কিন্তু সেই অল্প সময়ের মধ্যেই সমুদ্রের প্রবল ঢেউয়ের আঘাতে সড়কের বিভিন্ন স্থানের ব্লক সরে যাচ্ছে। সরাসরি ঢেউয়ের আঘাত পড়ছে মাটির বাঁধের ওপর। এই সমস্যার কারণে অত্র এলাকার ৪০০টি বসতঘর ভাঙনের ঝুঁকিতে পড়েছে, যা স্থানীয় মানুষের উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে।
নির্মাণের তিন বছর পরেও এই ধরনের দৃশ্য দেখা যাওয়ায় সরকারি প্রকল্পের ব্যর্থতা এবং উপকূলীয় সুরক্ষা পরিকল্পনার গভীর সমস্যাগুলো স্পষ্ট হয়ে উঠেছে। শাহপরী দ্বীপের পশ্চিম, দক্ষিণ ও পূর্ব দিকের মোট সাত কিলোমিটার এলাকা বঙ্গোপসাগর দিয়ে বেষ্টিত। অন্যদিকে, পূর্ব দিকে পাঁচ কিলোমিটার নাফ নদীর তীরবর্তী এলাকা রয়েছে।
বিশাল অর্থের অপচয় ও মেরামতের ইতিহাস
গত এক দশকে পাউবো ও নৌবাহিনীর তত্ত্বাবধানে শত শত কোটি টাকা খরচ হয়েছে কেবল এই বাঁধ ও সড়ক মেরামতের জন্য। তবে মেরামতের ইতিহাসও আমাদের জন্য আশাব্যঞ্জক নয়। ২০২০ সালে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয় করে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কার করা হয়েছিল। কিন্তু সেই সংস্কারের পরেও জোয়ারের পানি নিয়মিত ঢুকত সেখানে।
তারপর ২০২২ সালে প্রায় ১৫১ কোটি টাকা খরচ করে তিন কিলোমিটার বেড়িবাঁধের ওপর সীমান্ত সড়ক নির্মাণ করা হয়। এখন সেই সড়কও ঝুঁকির মধ্যে। সংস্কার ও মেরামতের মাত্র দুই-তিন বছর পরেই অকার্যকর হয়ে পড়া মোটেও স্বাভাবিক বিষয় নয়।
স্থানীয় মানুষের জীবনযাপন হুমকির মুখে
এখানে প্রশ্ন জাগে, পর্যাপ্ত মাঠ গবেষণা ও বিশেষজ্ঞ মতামত ছাড়াই কি তবে এত বড় প্রকল্প নেওয়া হয়েছিল? অবশ্যই জলবায়ু পরিবর্তন একটা গুরুত্বপূর্ণ কারণ হিসেবে কাজ করছে। কিন্তু এই অঞ্চলে যেকোনো প্রকল্প পরিকল্পনা করতে গেলে এই বিষয় ও সেখানকার পরিবেশগত বৈশিষ্ট্যগুলো আমলে নেওয়াটাই স্বাভাবিক বলে মনে করি।
কেবল বেড়িবাঁধের ক্ষতিই নয়, স্থানীয় বাসিন্দাদের জীবনযাপনও হুমকির মুখে পড়েছে। উচ্চ জোয়ারের লোনাপানি বেড়িবাঁধ উপচে লোকালয়ে ঢুকে পড়ছে। ফলে ঘরবাড়ি ও কৃষিজমি প্লাবিত হচ্ছে, ধ্বংস হচ্ছে খেতের ফসল। ভিটেমাটি হারানোর শঙ্কা জেগেছে স্থানীয় লোকজনের মনে।
স্থানীয় লোকজন জানাচ্ছেন, যাঁদের সক্ষমতা আছে, তাঁরা ইতিমধ্যে এলাকা ছেড়েছেন। এই অঞ্চলগুলোর বাসিন্দারা এমনিতেই প্রান্তিক, তাঁদের মধ্যে যাঁরা আরও প্রান্তিক, তাঁদের ঝুঁকি আরও বেশি।
দ্রুত ও স্থায়ী সমাধানের প্রয়োজন
এই মুহূর্তে কর্তৃপক্ষের উচিত দ্রুত এই সড়ক ও বেড়িবাঁধের প্রয়োজনীয় সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করা। কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে, জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত অংশে মেরামতের কাজ শুরু হবে এবং নভেম্বর-ডিসেম্বর মাসে সাগর শান্ত হলে স্থায়ী সংস্কারের কাজ শুরু হবে। এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।
কিন্তু স্থায়ী সংস্কারও যে দ্রুত ধসে পড়ে, তার নজির এই প্রকল্পেই দুবার দেখা গেছে। ফলে এবার স্থায়ী সংস্কারের আগে অত্যাধুনিক প্রকৌশলগত ও প্রযুক্তিগত সমাধানের কথা ভাবতে হবে। কাজ শুরুর আগে দেশি-বিদেশি বিশেষজ্ঞ সংস্থা দ্বারা পর্যালোচনা ও নিরীক্ষা বাধ্যতামূলক করতে হবে। দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণ ও তদারকিতে স্থানীয় জনগোষ্ঠীকে যুক্ত করার কথাও ভাবা প্রয়োজন।
Related Reading
Frequently Asked Questions
What is স স ক র প রকল প?
স স ক র প রকল প is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does স স ক র প রকল প matter?
স স ক র প রকল প matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
