Uncategorized

তিন নম্বরে নেমে গেল ‘বড় ছেলে’…

ত ন নম বর ন ম গ - ইউটিউব বাংলা নাটকের শীর্ষ পাঁচের তালিকায় বড় ছেলে এখন তিন নম্বরে। দীর্ঘদিন ধরে শীর্ষস্থান দখল করে থাকা এই নাটকটি ২ নম্বর থেকে সরে এসেছে।

Desk Uncategorized
Published July 28, 2026
Reading time 1 minutes
Conversation No comments
Foto : William Jones - banglaprabah.com

ইউটিউব বাংলা নাটকের শীর্ষ পাঁচ: বড় ছেলে এখন তিন নম্বরে

Banglaprabah.com – ত ন নম বর ন ম গ – ইউটিউব বাংলা নাটকের শীর্ষ পাঁচের তালিকায় বড় ছেলে এখন তিন নম্বরে। দীর্ঘদিন ধরে শীর্ষস্থান দখল করে থাকা এই নাটকটি ২ নম্বর থেকে সরে এসেছে। অন্যদিকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে মামার বাড়ি। চলুন দেখে নিই বর্তমানে কোন পাঁচটি নাটক শীর্ষে রয়েছে।

১. শ্বশুরবাড়িতে ঈদ

গত বছর থেকে ইউটিউবের সর্বাধিক দেখা বাংলা নাটকের তালিকায় ১ নম্বরে রয়েছে শ্বশুরবাড়িতে ঈদ। এই নাটকে এক যুবক স্ত্রীকে নিয়ে প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে ঈদ করতে যায়। শ্বশুরবাড়ির সদস্যদের সাথে তার সম্পর্ক, আত্মীয়স্বজনের মজার ঘটনা, ছোটখাটো ভুলবোঝাবুঝি এবং পারিবারিক টানাপোড়েনে গল্প এগিয়ে চলে। নাটকটিতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি ও তারিক আনাম খান। মহিন খান পরিচালনা করেছেন এটি। ৭৪ মিলিয়ন দর্শক এটি দেখেছেন।

২. মামার বাড়ি

দ্বিতীয় স্থানেও রয়েছে মহিন খানের নাটক মামার বাড়ি। ৬১ মিলিয়ন দর্শক এটি দেখেছেন। এই নাটকেও অভিনয় করেছেন নিলয় আলমগীর ও হিমি জুটি। গ্রামীণ পটভূমিতে পারিবারিক সম্পর্ক, জমির ভাগকে কেন্দ্র করে নানা হাস্যকর ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় কাহিনি। সহজ-সরল গল্প ও অভিনয়ের জন্য নাটকটি দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে।

৩. বড় ছেলে

বাংলা নাটকের দর্শকদের কাছে বড় ছেলে এক আবেগের নাম। প্রকাশের পর থেকে টানা কয়েক বছর ইউটিউবে সবচেয়ে বেশি দেখা বাংলা নাটকের তালিকায় শীর্ষে ছিল এটি। সম্প্রতি ২ নম্বর থেকে ৩ নম্বরে নেমে এসেছে। নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী। মধ্যবিত্ত পরিবারের বড় ছেলেকে কেন্দ্র করে নির্মিত নাটকটিতে উঠে এসেছে দায়িত্ব, ত্যাগ ও পরিবারের জন্য নিজের স্বপ্ন বিসর্জন দেওয়ার গল্প। এটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। নাটকটি এখন পর্যন্ত ৫৮ মিলিয়ন দর্শক দেখেছেন।

৪. সংসার আমার ভাল্লাগে না

৪ নম্বরে থাকা সংসার আমার ভাল্লাগে না দেখেছেন ৫৭ মিলিয়ন দর্শক। এই নাটকেও জুটি হয়েছেন নিলয় ও হিমি। এটিও নির্মাণ করেছেন মহিন খান। সংসার করতে চায় না—এমন এক তরুণের দাম্পত্য জীবনের টানাপোড়েন, ভুলবোঝাবুঝি হাস্যরসাত্মকভাবে তুলে ধরা হয়েছে। বাস্তব জীবনের নানা অভিজ্ঞতার প্রতিফলন থাকায় নাটকটি দর্শকদের মধ্যে সাড়া পাচ্ছে।

৫. ভুলো না আমায়

সর্বাধিক দেখা নাটকের ৫ নম্বরে রয়েছে ভুলো না আমায়। নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন মুশফিক, আর ফারহান ও কেয়া পাওয়েল। এটি ৫৫ মিলিয়ন দর্শক দেখেছেন। গ্রামের বিয়ে ঘিরেই দুই বেইয়াই ও বেইয়ের প্রেম নিয়ে এই গল্প। বিচ্ছেদ, সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত এই নাটক দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে। এটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। তাঁর সঙ্গে যৌথভাবে লিখেছেন সোহেল রানা।

ক্যামেরার সামনে আমি অনেক আনন্দ পাই

Leave a Comment