মানব পাচার চক্রের সাত সদস্য গ্রেপ্তার: ভিসা জালিয়াতিতে নারীকে প্রতারণা Banglaprabah.com – ব ম নবন দর গ য় ন – রাজধানীর গুলশান ১ এলাকায় অভিযান চালিয়ে
মানব পাচার চক্রের সাত সদস্য গ্রেপ্তার: ভিসা জালিয়াতিতে নারীকে প্রতারণা
Banglaprabah.com – ব ম নবন দর গ য় ন – রাজধানীর গুলশান ১ এলাকায় অভিযান চালিয়ে মানব পাচার চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এই চক্রের বিরুদ্ধে ইতালিতে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার এবং জালিয়াতির মাধ্যমে মানব পাচারের অভিযোগ রয়েছে। মঙ্গলবার সিআইডি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে।
ভুক্তভোগী নারীর কাহিনী
এই ঘটনার শিকার নারীটি দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাসরত তার স্বামীর সাথে যোগাযোগ করতে চেয়েছিলেন। চার সন্তানসহ তিনি ইতালি যাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও পাসপোর্ট দূতাবাসে জমা দিয়েছিলেন। পাসপোর্টের মেয়াদ শেষ হলে নবায়নের জন্য দূতাবাস তাকে জানায়। নবায়নের জন্য পাসপোর্ট সংগ্রহ করতে গেলে তিনি নাজমুল হাসানের সাথে পরিচিত হন।
নাজমুল নিজেই দ্রুত পাসপোর্ট নবায়ন ও ইতালির ভিসা করিয়ে দিতে সক্ষম ব্যক্তি হিসেবে নিজেকে পরিচয় দেন। তিনি ওই নারীকে গুলশান ১ এলাকার একটি ট্রাভেল এজেন্সিতে নিয়ে যান, যেখানে প্রতিষ্ঠানটির প্রধান বেলালেত হোসেনের সাথে তার পরিচয় করিয়ে দেওয়া হয়।
ভুক্তভোগী নারী গুলশান থানায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন। পরে এই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
আর্থিক চুক্তি ও প্রতারণা
অভিযুক্তরা ইতালির ভিসা করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ভুক্তভোগীর সাথে আর্থিক চুক্তি করেন। চুক্তিতে ভিসা পাওয়ার পর সম্পূর্ণ টাকা পরিশোধ করতে বলা হয়। ভিসা পাওয়ার পর নারীটি দূতাবাস থেকে পাসপোর্ট সংগ্রহ করলে নাজমুল চুক্তির টাকা দাবি করেন। টাকা না পেলে তিনি তার পাসপোর্ট নিয়ে নেন। পাসপোর্ট ফেরত পেতে চলতি বছরের ১৯ এপ্রিল ও ১১ মে দুই দফায় ওই নারী অভিযুক্তদের ব্যাংক হিসাবে ৪ লাখ ৪০ হাজার টাকা জমা দেন। টাকা পাওয়ার পর তাকে পাসপোর্ট ফেরত দেওয়া হয়।
ভুক্তভোগীর স্বামী ভিসা পাওয়ার পর তাদের জন্য বিমানের টিকিট কাটেন। নির্ধারিত দিনে তিনি সন্তানদের নিয়ে ঢাকার বিমানবন্দরে ইমিগ্রেশনে গেলে কর্মকর্তারা জানান, তার পাসপোর্টে থাকা ইতালির ভিসা ব্যবহার করে ২৪ এপ্রিলই অন্য আরেক নারী ইতালি চলে গেছেন। এই ঘটনার পর তিনি ইমিগ্রেশন কর্তৃপক্ষের পরামর্শে সিআইডির মানব পাচার শাখায় অভিযোগ করেন।
গ্রেপ্তারদের তালিকা ও জব্দ সম্পদ
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বেলালেত হোসেন (৪০), নাজমুল হাসান (১৯), মেহেদী হাসান (৩৭), সোলাইমান সুমন (৩২), ফজলে রাব্বী (২৭), তৌহিদুর রহমান (২৪) ও কাওসার হোসেন (৪২)। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন ব্যক্তির নামে থাকা ৫৬টি পাসপোর্ট, সরকারি-বেসরকারি ও বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ব্যবহৃত ১৫৩টি সিল, ৩টি সিপিইউ, ১টি ল্যাপটপ, ১টি এম্বোস সিল এবং এক লাখ টাকা জব্দ করা হয়েছে।
তদন্তের বিস্তারিত
প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য উল্লেখ করে সিআইডি জানায়, অভিযোগের পর তদন্তে ভিসা জালিয়াতি ও মানব পাচারের প্রাথমিক সত্যতা পাওয়া যাচ্ছে। চক্রটি বিদেশে যেতে আগ্রহী ব্যক্তিদের ইতালির ভিসা ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আদায় করত। তারা ভুক্তভোগীদের কাছ থেকে পাসপোর্ট নিজেদের হেফাজতে রেখে জালিয়াতির মাধ্যমে প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য ব্যক্তিকে বিদেশে পাঠাত।
জব্দ করা ৫৬টি পাসপোর্ট ও ১৫৩টি বিভিন্ন ধরনের সিল থেকে ধারণা করা হচ্ছে, চক্রটি দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে ভিসা জালিয়াতি ও মানব পাচারের সাথে জড়িত। চক্রটির হোতা হিসেবে অভিযুক্ত বেলালেত হোসেন ২০১৬ সাল থেকে একই কৌশলে প্রায় ৩০ জনকে ইতালিতে পাঠানোর সাথে জড়িত ছিলেন। এছাড়া একই ধরনের অপরাধের অভিযোগে ২০২৪ সালে বিমানবন্দর থানায় হওয়া একটি মামলায় তিনি বর্তমানে জামিনে আছেন।
সিআইডি জানিয়েছে, জব্দ করা পাসপোর্ট, সিল, কম্পিউটারসহ অন্যান্য আলামতের ফরেনসিক পরীক্ষা চলছে। পাশাপাশি চক্রটির অন্য সদস্য, দেশি-বিদেশি সহযোগী এবং সম্ভাব্য ভুক্তভোগীদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
Related SEO Topics
- Home
- Artikel terkait ব ম নবন দর গ য় ন
- প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটে ছাড়, লাউঞ্জসহ বিশেষ সুবিধা
- উগ্রবাদে সম্পৃক্ততার অভিযোগে বিমানবন্দর থেকে গ্রেপ্তার মামুনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
- সাবেক মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের গাড়িবহরে হামলার মামলায় আরও দুজনের সাক্ষ্য গ্রহণ
- যুদ্ধ আবার পুরোদমে ছড়িয়ে পড়ার শঙ্কা
Frequently Asked Questions
Apa itu ব ম নবন দর গ য় ন?
ব ম নবন দর গ য় ন adalah topik utama yang dibahas di artikel ini dengan konteks praktis agar pembaca memahami informasinya dengan jelas.
Mengapa ব ম নবন দর গ য় ন penting?
ব ম নবন দর গ য় ন penting karena membantu pembaca membandingkan pilihan, menghindari kesalahan umum, dan mengambil keputusan yang lebih tepat.
Bagaimana cara memakai panduan ব ম নবন দর গ য় ন ini?
Gunakan poin utama, contoh, dan tautan terkait di halaman ini sebagai rujukan awal, lalu cek detail terbaru sebelum mengambil keputusan final.

