Uncategorized

ইসলামি বিচারব্যবস্থায় দণ্ড মওকুফের নীতিমালা

ইসল ম ব চ রব যবস থ - ইসলামে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা শাসকের দ্বারা অন্যের প্রাণ, সম্পদ ও সম্মানের ওপর আঘাত হানা এক গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। তবে অপরাধ

Desk Uncategorized
Published August 10, 2026
Reading time 1 minutes
Conversation No comments
view-ancient-scroll-writing-documenting-history-3
Foto : William Jones - banglaprabah.com
Table of Contents
  1. ইসলামি বিচারব্যবস্থায় দণ্ড মওকুফের নীতিমালা
  2. Related Reading
  3. Frequently Asked Questions

ইসলামি বিচারব্যবস্থায় দণ্ড মওকুফের নীতিমালা

Banglaprabah.com – ইসল ম ব চ রব যবস থ – ইসলামে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা শাসকের দ্বারা অন্যের প্রাণ, সম্পদ ও সম্মানের ওপর আঘাত হানা এক গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। তবে অপরাধ সংঘটিত হলে শাস্তি প্রদান ন্যায্যতার দাবি পূরণ করলেও, বিশেষ পরিস্থিতিতে সেই শাস্তি শিথিল বা স্থগিত রাখার সুস্পষ্ট বিধান রয়েছে। ইসলামি আইনে বিচারিক প্রক্রিয়া ও বিচারবহির্ভূত কার্যকলাপের মধ্যে স্পষ্ট রেখা টানা হয়েছে। আদালত বা বিচার বিভাগ থেকে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে সঠিক আইনি প্রক্রিয়ায় বিচারিক দণ্ড দেওয়া হয়, তবে তা কার্যকরকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো দায় থাকে না। কিন্তু যদি কোনো রাষ্ট্র সুস্পষ্ট জুলুমের ওপর ভিত্তি করে অথবা কোনো ধরনের আইনি বিচার ছাড়াই শুধু সন্দেহের বশে কাউকে নির্যাতন বা সাজা দেয়—তবে ইসলামে তা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

পবিত্র কোরআনে অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়ার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে,

যারা কোনো অপরাধ না করা সত্ত্বেও মুমিন পুরুষ ও মুমিন নারীদের কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ ও সুস্পষ্ট পাপে ভারাক্রান্ত হয়।

(সুরা আহজাব, আয়াত: ৫৮) হাদিসেও বিচারবহির্ভূত শারীরিক নির্যাতন ও জুলুমের বিরুদ্ধে সাবধান করা হয়েছে। মহানবী (সা.) বলেছেন,

নিশ্চয়ই আল্লাহ–তাআলা সেসব মানুষকে আজাব দেবেন, যারা দুনিয়াতে মানুষকে শারীরিক নির্যাতন বা শাস্তি দেয়।

(সহিহ মুসলিম, হাদিস: ২৬১৩) অন্য হাদিসে বলা হয়েছে,

একজন মুসলিমের রক্ত, সম্পদ ও সম্মান অপর মুসলিমের জন্য সম্পূর্ণ হারাম।

(সহিহ মুসলিম, হাদিস: ২৫৬৪) এমনকি সঠিক বিচারিক প্রক্রিয়া ও উপযুক্ত তথ্যপ্রমাণ ছাড়া কাউকে চাবুক মারা বা নির্যাতন করা জাহান্নামি হওয়ার লক্ষণ হিসেবে বর্ণিত হয়েছে। (সহিহ মুসলিম, হাদিস: ২১২৮)

হদ অপরাধ ও মওকুফের দুটি অবস্থা

ইসলামি আইনে চুরি, ডাকাতি, ব্যভিচার বা অপবাদের মতো সুনির্দিষ্ট অপরাধের জন্য যে শাস্তি নির্ধারিত হয়েছে, তাকে ‘হদ’ বলা হয়। হদ সংক্রান্ত অপরাধের বিচার ও সাজা মওকুফের ক্ষেত্রে দুটি ভিন্ন অবস্থা রয়েছে:

১. মামলা আদালতে পৌঁছানোর পর

কোনো অপরাধের বিষয়টি প্রমাণসহ বিচারকের কাছে আনুষ্ঠানিকভাবে পৌঁছে গেলে সেই সাজা মওকুফ করার বা সুপারিশ করার কোনো সুযোগ থাকে না। কোরআনে বলা হয়েছে,

যে ব্যক্তি আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করে, সে মূলত নিজের ওপরই জুলুম করে।

(সুরা তালাক, আয়াত: ১) কোরাইশ বংশের এক সম্ভ্রান্ত নারী চুরির অপরাধে ধরা পড়লে সাহাবি উসামা ইবনে জায়েদ (রা.) তাঁর জন্য সুপারিশ করতে এসেছিলেন। মহানবী (সা.) এতে অসন্তুষ্ট হয়ে বলেছিলেন,

তুমি কি আল্লাহর নির্ধারিত হদের বিষয়ে সুপারিশ করতে এসেছ? অতীতে বহু জাতি ধ্বংস হয়ে গেছে কারণ তাদের কোনো প্রভাবশালী লোক চুরি করলে ছেড়ে দেওয়া হতো, আর দুর্বল লোক চুরি করলে সাজা দেওয়া হতো। আল্লাহর কসম, মুহাম্মদের কন্যা ফাতিমাও যদি চুরি করত, তবে আমি তার হাত কেটে দিতাম।

(সহিহ বুখারি, হাদিস: ৩৪৭৫)

অন্য হাদিসে তিনি বলেছেন,

মামলা আমার কাছে পৌঁছানোর আগেই তোমরা নিজেদের মধ্যে ক্ষমা করে দাও; কেননা কোনো হদের বিষয় আমার কাছে পৌঁছে গেলে তা বাস্তবায়ন করা বাধ্যতামূলক হয়ে যায়।

(সুনানে আবু দাউদ, হাদিস: ৪৩৭৬) এ বিষয়ে সাহাবি ইবনে ওমর (রা.) বলতেন, যার সুপারিশ আল্লাহর হদ বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়ায়, সে যেন আল্লাহর বিধানের বিরোধিতা করল। (আবদুল্লাহ ইবনে আবি শাইবাহ, আল-মুসান্নাফ, ৫/৫৩১, মাকতাবাতুর রুশদ, রিয়াদ, ২০০৪)

২. আদালতে পৌঁছানোর আগে

অপরাধের বিষয়টি আদালতে আনুষ্ঠানিকভাবে উপস্থাপিত হওয়ার আগে ভুক্তভোগী বা অভিভাবকরা অপরাধীকে সংশোধনের সুযোগ দিয়ে ক্ষমা করতে পারেন অথবা বিষয়টি ধামাচাপা দিতে পারেন, যদি অপরাধী অভ্যাসগত অপরাধী না হয়।

কিসাস ও ক্ষমার বিধান

হত্যার বদলে হত্যা অথবা আঘাতের বদলে আঘাতের মতো ‘কিসাস’-এর সাজার ক্ষেত্রে ইসলাম অপরাধীকে ক্ষমা করার ব্যাপক সুযোগ রেখেছে। কারণ কিসাস মূলত ভুক্তভোগী বা তাঁর পরিবারের ব্যক্তিস্বার্থ ও অধিকারের সঙ্গে সম্পৃক্ত। ক্ষতিগ্রস্ত পরিবার যদি স্বেচ্ছায় রক্তপণ বা দিয়াতের বিনিময়ে অথবা সম্পূর্ণ বিনামূল্যে অপরাধীকে ক্ষমা করে দেয়, তবে রাষ্ট্র তার কিসাসের সাজা মওকুফ করতে পারে। কোরআনে বলা হয়েছে,

যে ব্যক্তি ক্ষমা করে ও আপস-নিষ্পত্তি করে, তার পুরস্কার আল্লাহর কাছে রয়েছে।

(সুরা শুরা, আয়াত: ৪০) অন্য আয়াতে এসেছে,

কেউ যদি কিসাস ক্ষমা করে দেয়, তবে তা তার নিজের অপরাধের কাফফারা হিসেবে গণ্য হবে।

(সুরা মায়েদাহ, আয়াত: ৪৫) মহানবী (সা.) বলেছেন,

যার আত্মীয় নিহত হয়, সে দুটি সুবিধার যেকোনো একটি বেছে নেওয়ার অধিকারী—হয় কিসাস গ্রহণ করবে, না হয় ক্ষমা করে রক্তপণ গ্রহণ করবে।

(সহিহ বুখারি, হাদিস: ২৪৩৪)

তাজির ও বিচারকের প্রাধিকারমূলক সাজা

যেসব অপরাধের জন্য কোরআন ও হাদিসে সুনির্দিষ্ট কোনো মাত্রা নির্ধারিত নেই, সেগুলোকে ‘তাজির’ বা বিচারকের প্রাধিকারমূলক সাজা বলা হয়। এটি যদি দুই ব্যক্তির পারস্পরিক হকের বিষয় হয়, তবে ভুক্তভোগীর ক্ষমার ভিত্তিতে সাজা মওকুফ করা যায়। সমাজ বা রাষ্ট্রের কল্যাণের কথা বিবেচনা করে ভালো চরিত্রের লোক বা প্রথমবার ভুল করা কোনো ব্যক্তির তাযিরমূলক শাস্তি বিচারক মওকুফ করতে পারেন। মহানবী (সা.) বলেছেন,

মর্যাদাবান ও ভালো স্বভাবের মানুষের ছোটখাটো ভুলত্রুটি

Frequently Asked Questions

What is ইসল ম ব চ রব যবস থ?

ইসল ম ব চ রব যবস থ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ইসল ম ব চ রব যবস থ matter?

ইসল ম ব চ রব যবস থ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment