Uncategorized

৪–৫ বছরে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব, ব্যবসায়ীদের উদ্দেশে প্রধানমন্ত্রী

৪ ৫ বছর অর থন ত ত - সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে জানিয়েছেন

Desk Uncategorized
Published August 1, 2026
Reading time 1 minutes
Conversation No comments
Foto : Elizabeth Smith - banglaprabah.com

প্রধানমন্ত্রীর মতবিনিময় সভায় অর্থনীতি নিয়ে আলোচনা

Banglaprabah.com – ৪ ৫ বছর অর থন ত ত – সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ব্যবসায়ীদের সমস্যা দ্রুত সমাধানে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আবারও বৈঠকের আশ্বাস দিয়েছেন তিনি। আজ শনিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

উচ্চ পর্যায়ের বৈঠকে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ

এর আগে গত ৪ এপ্রিল একই ধরনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, সড়ক, সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

৪ ৫ বছর অর থন ত ত – সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে সেগুলো কাটিয়ে ওঠা সম্ভব। দেশের মানুষের জন্য কাজ করাই সরকারের লক্ষ্য।

উদ্যোক্তাদের দিক থেকে উপস্থিত ছিলেন প্রাণ–আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) চেয়ারম্যান মোস্তফা কামাল, এপেক্স ফুটওয়্যারের এমডি সৈয়দ নাসিম মঞ্জুর, ইনসেপ্টা গ্রুপের চেয়ারম্যান আবদুল মুক্তাদির, ডিবিএল গ্রুপের এমডি এম এ জাব্বার, প্যাসিফিক জিনস গ্রুপের এমডি সৈয়দ মোহাম্মদ তানভীর, বে ফুটওয়্যারের এমডি জিয়াউর রহমান, এসিআই লিমিটেডের এমডি আরিফ দৌলা, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, র‍্যাংগস গ্রুপের এমডি সোহানা রউফ চৌধুরী, ওয়ালটন হাই–টেক ইন্ডাস্ট্রিজের এমডি এস এম মাহবুবুল আলম, যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম, সালমা গ্রুপের এমডি চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব, মুন্নু সিরামিকের চেয়ারম্যান মইনুল ইসলাম ও আবুল খায়ের গ্রুপের ডিএমডি আবু সাঈদ চৌধুরী।

প্রেস উইংয়ের পাঠানো তথ্য অনুসারে প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে কিছু সমস্যা রয়েছে, তবে সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে সেগুলো কাটিয়ে ওঠা সম্ভব। দেশের মানুষের জন্য কাজ করাই সরকারের লক্ষ্য। বিদ্যমান অর্থনৈতিক সমস্যাগুলো সরকার যেমন উপলব্ধি করছে, তেমনি ব্যবসায়ীরাও তা অনুধাবন করছেন। এসব সমস্যা সমাধানে আলোচনা অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আবারও বৈঠকে বসবেন। তিনি বলেন, যত বেশি আলোচনা হবে, তত বেশি সমস্যা চিহ্নিত করা যাবে এবং কার্যকর সমাধানও বের করা সম্ভব হবে। দীর্ঘ সময় ধরে খোলামেলা আলোচনার মাধ্যমেই টেকসই সমাধান পাওয়া যায়।

বিডা সূত্রে জানা গেছে, প্রথম বৈঠকে আলোচিত ২৮টি সমস্যার মধ্যে ২১টি বিষয়ে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। বাকি সাতটি বিষয় এখনো প্রক্রিয়াধীন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ২০৩০ সালের মধ্যে দেশের রপ্তানি আয় ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার একটি প্রাথমিক রূপরেখাও তুলে ধরেন ব্যবসায়ীরা। এ লক্ষ্য অর্জনে কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে সরকার। বৈঠকের পর যোগাযোগ করলে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির প্রথম আলোকে বলেন, এটা উদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর ধারাবাহিক বৈঠকের অংশ। খাতভিত্তিক বিনিয়োগকারীদের সমস্যা সমাধানে সরকার যে আন্তরিক ও সচেষ্ট, তা তাঁদের জানানো হয়েছে। উদ্যোক্তারাও সরকারের পদক্ষেপে আশ্বস্ত হয়েছেন। আবার বৈঠক হবে।

Leave a Comment