Uncategorized

হাকিকতের মানদণ্ড : ফিতরাতি বাস্তুবিদ্যার সত্যতত্ত্ব

হ ক কত র ম নদণ ড - ফিতরাতি বাস্তুবিদ্যার জ্ঞানতত্ত্ব যখন বলে, সত্যের উৎস এক এবং সব সহি জ্ঞান অবশেষে একই হাকিকতের দিকে অগ্রসর হয়, তখন একটি মৌলিক প্রশ্ন সামনে

Desk Uncategorized
Published August 1, 2026
Reading time 1 minutes
Conversation No comments
Foto : James Jackson - banglaprabah.com

হ ক কত র ম নদণ ও ফিতরাতি বাস্তুবিদ্যার সত্যতত্ত্ব

Banglaprabah.com – হ ক কত র ম নদণ ড – ফিতরাতি বাস্তুবিদ্যার জ্ঞানতত্ত্ব যখন বলে, সত্যের উৎস এক এবং সব সহি জ্ঞান অবশেষে একই হাকিকতের দিকে অগ্রসর হয়, তখন একটি মৌলিক প্রশ্ন সামনে আসে। কোন জ্ঞানকে সত্য বলা হবে? শুধু কোনো বক্তব্যের জনপ্রিয়তা, কার্যকারিতা কিংবা পরীক্ষাগারভিত্তিক পুনরাবৃত্তিযোগ্যতা কি সত্যের জন্য যথেষ্ট? নাকি সত্যের এমন কোনো গভীরতর মিজান (মানদণ্ড) রয়েছে, যা বাস্তবতার বিভিন্ন স্তরকে একত্রে বিচার করে?

এই প্রশ্নের উত্তর ব্যতীত জ্ঞানের ঐক্যের দাবিও অপূর্ণ থেকে যায়। জ্ঞান ও সত্যে তফাত আছে। সত্য হলো বাস্তবতার সঙ্গে সংগতি। জ্ঞান হলো সেই সত্যকে উপলব্ধি করার মানবিক কুশেশ। ফিতরাতি বাস্তুবিদ্যার সত্যকে শুধু তথ্যের যথার্থতা হিসেবে সংজ্ঞায়িত করা হয় না। তথ্য সত্যের একটি স্তর হতে পারে, কিন্তু সত্যের কামাল নয়। সত্য হলো এমন জ্ঞান, যা অস্তিত্বের প্রকৃত নেজামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

সত্যের চারটি স্তরের সাক্ষ্য

ফিতরাতি বাস্তুবিদ্যা সত্যকে একাধিক স্তরে যাচাই করে। প্রথমত, বাস্তবতার সাক্ষ্য। কোনো জ্ঞানকে অবশ্যই সৃষ্টিজগতের পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার পরীক্ষায় কামিয়াব হতে হবে। দ্বিতীয়ত, ফিতরাতের সাক্ষ্য। মানুষের সুস্থ ও বিকৃতিমুক্ত অন্তঃপ্রকৃতি যদি দায়েমিভাবে কোনো বিষয়কে অন্যায়, অমানবিক বা ভারসাম্যবিরোধী বলে অনুভব করে, তবে সেই জ্ঞানকে পুনর্বিবেচনা করতে হবে। তৃতীয়ত, নৈতিক সাক্ষ্য। যে জ্ঞান ধারাবাহিকভাবে জুলুম, ধ্বংস ও আমানতভঙ্গের দিকে নিয়ে যায়, সে জ্ঞান আংশিকভাবে কার্যকর হলেও পূর্ণ সত্যের মর্যাদা লাভ করতে পারে না। চতুর্থত, ওহিগত সাক্ষ্য। কারণ, ওহি এখানে প্রতিযোগী জ্ঞান নয়, বরং অস্তিত্বের চূড়ান্ত ব্যাখ্যাগত মিজান।

সত্য নির্ণয় কোনো একক পরীক্ষার ফল নয়, বরং বহুস্তরীয় শাহাদতের মজমা।

এ কারণে ফিতরাতি বাস্তুবিদ্যা উপযোগবাদী সত্যতত্ত্ব থেকে নিজেকে আলাদা করে। কোনো ধারণা শুধু কার্যকর হলেই সত্য হয়ে যায় না। ইতিহাসে বহু অন্যায় ব্যবস্থা শতাব্দীর পর শতাব্দী কার্যকর ছিল; কিন্তু কার্যকারিতা তাদের ন্যায়সংগত করেনি। একইভাবে সংখ্যাগরিষ্ঠের সমর্থনও সত্যের একিন নয়। কারণ, সত্য ভোটের ফল নয়; সত্য বাস্তবতার সঙ্গে সংগতির নতিজা। আবার শুধু যুক্তিগত সামঞ্জস্যও যথেষ্ট নয়। একটি ধারণা অন্তর্গতভাবে সুশৃঙ্খল হলেও যদি তা মানবমর্যাদা, প্রকৃতির ভারসাম্য কিংবা অস্তিত্বের উদ্দেশ্যকে অস্বীকার করে, তবে তা পূর্ণ সত্যের পর্যায়ে উন্নীত হতে পারে না।

কোনো নতুন জ্ঞান সত্যকে বদলাতে পারে না। সে সত্যের সঙ্গে সম্পর্ক ও বোধকে পারে আলোকিত করতে। সত্য নিজে অপরিবর্তনীয়, কিন্তু সত্য সম্পর্কে মানুষের উপলব্ধি ক্রমাগত পরিপূর্ণতার দিকে অগ্রসর হয়। এ কারণে নতুন আবিষ্কার সত্যের দুশমন নয়, বরং সত্যের অধিকতর উন্মোচনের সম্ভাবনা। যখন কোনো নতুন জ্ঞান প্রতিষ্ঠিত সত্যের সঙ্গে আপাতবিরোধ সৃষ্টি করে, তখন ফিতরাতি বাস্তুবিদ্যা প্রথমেই সত্যকে নয়, বরং মানুষের ব্যাখ্যা, পদ্ধতি ও উপলব্ধিকে পুনর্মূল্যায়নের আহ্বান জানায়।

সত্যের আরেকটি বৈশিষ্ট্য হলো তার তাওহিদি চরিত্র। সত্য অস্তিত্বকে যথার্থ সম্পর্ক, উদ্দেশ্য ও আমানতের ভেতরে স্থাপন করে। ফলে সত্যের চূড়ান্ত রূপ হলো সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা, আর বাতিলের চূড়ান্ত রূপ হলো সম্পর্কের বিচ্ছেদ। সত্যের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো তার ফলপ্রসূতা। তবে এই ফলপ্রসূতা সৃষ্টিগত মিজানের সংরক্ষণের অর্থে, তাৎক্ষণিক সাফল্যের অর্থে নয়। যে জ্ঞান মানুষকে আমানতদার বানায়, প্রকৃতির সঙ্গে তার সম্পর্ককে ন্যায়ভিত্তিক করে, সমাজে ইনসাফ কায়েম করে এবং মানুষের অন্তরকে ফিতরাতের দিকে রুজু করায়, সেই জ্ঞান সত্যের অধিকতর নিকটবর্তী।

অপর দিকে বাতিল হলো এমন জ্ঞান, যা নেজামের ভেতর বিচ্ছিন্নতা, জুলুম, ফিতরাতবিরোধিতা ও উদ্দেশ্যহীনতা পয়দা করে। অতএব ফিতরাতি বাস্তুবিদ্যায় সত্য কোনো একক তথ্য, বিচ্ছিন্ন যুক্তি কিংবা সাময়িক কার্যকারিতার নাম নয়। সত্য হলো এমন এক সমন্বিত হাকিকত, যেখানে বাস্তবতা, ফিতরাত, নৈতিকতা, বুদ্ধি, অভিজ্ঞতা ও ওহি একই নেজামে এসে পরস্পরকে সাক্ষ্য দেয়। এই সাক্ষ্যগুলোর মধ্যে যত গভীর ইনসিজাম (সামঞ্জস্য) প্রতিষ্ঠিত হয়, সত্য তত অধিক উন্মোচিত হয়।

Leave a Comment