মৃত্যুর খাঁচায়’ ডুবে কুমিরের মুখে পড়ার রোমাঞ্চ
ম ত য র খ চ য় - নর্দার্ন টেরিটরির রাজধানী শহরটিকে বলা হয় 'অস্ট্রেলিয়ার কুমিরের রাজধানী'। সমুদ্রের পাশেই বসে এই শহর, বিস্তৃত জলরাশি, দিগন্তের সীমাহীনতা
Table of Contents
ডারউইনের সমুদ্র: যেখানে সূর্যাস্তের পাশেই কুমিরের রাজ্য
Banglaprabah.com – ম ত য র খ চ য় – নর্দার্ন টেরিটরির রাজধানী শহরটিকে বলা হয় ‘অস্ট্রেলিয়ার কুমিরের রাজধানী’। সমুদ্রের পাশেই বসে এই শহর, বিস্তৃত জলরাশি, দিগন্তের সীমাহীনতা, সৈকতের নরম বালু—সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্য। কিন্তু এখানকার সমুদ্রের গল্প অন্য রকম। পানিতে নামার আগে মানুষকে দুবার ভাবতে হয়, কারণ সল্ট ওয়াটারের ক্রোকোডাইলেরও এটাই নিরাপদ আবাস।
নর্দার্ন টেরি সরকারের স্পষ্ট সতর্কবার্তা: টপ এন্ডের বিচে সাঁতার কাটা নিষেধ। লবণাক্ত পানির কুমির মিঠাপানি ও নোনাপানি—দুই জলাশয়েই থাকতে পারে। কাজেই এখানে জলাশয় মাত্রই সাবধান। পানির কিনারা থেকে অন্তত ৫ মিটার দূরে থাকতে হবে, মাছ ধরার সময় হাত-পা নৌকার ভেতরে রাখতে হবে, আর কখনোই পানিতে নেমে আটকে যাওয়া ফিশিং গিয়ার তোলা যাবে না। কারণ কুমির এমন এক শিকারি, যে পানিতে প্রায় অদৃশ্য হয়ে থাকে এবং মানুষ বুঝে ওঠার আগেই আক্রমণ করে বসে। নৌকায় বসেও পুরোপুরি নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই—ছোট নৌকায় ঝুঁকি বেশি, এসব কুমির নৌকায় থাকা মানুষকেও আক্রমণ করতে পারে। মাছ ধরার পর ধারে মাছ পরিষ্কার করাও বিপজ্জনক, কারণ মাছের গন্ধ কুমিরকে কাছে টানে বলে বিশ্বাস।
বিপদ শুধু কুমিরের কারণে নয়। আছে বক্স জেলিফিশও, যাদের কামড়ে মুহূর্তে প্রাণ হারানোর ভয় থাকে। তবে কুমির আর জেলিফিশের ভয়ে ডারউইনের মানুষ সমুদ্রকে এড়িয়ে চলে না। বরং নিয়মের মধ্যে থেকেই তারা সাগরের রোমাঞ্চ খোঁজে। মাছ ধরা এখানে বেশ জনপ্রিয়, নৌকায় ডারউইন হারবার ঘোরা যায়, কায়াকিংও হয়, সূর্যাস্ত দেখতে মানুষ সৈকতে যায়। সমুদ্র এখানকার জীবনের বাইরে নয়—জীবনেরই অংশ। শুধু এর সঙ্গে সম্পর্কটায় সতর্কতা জরুরি। বুঝতে হবে সমুদ্র কখন আপনার, কখন কুমিরের।
ট্যাক্সির জানালা থেকে শোনা গল্প
টেস্ট ম্যাচ কাভার করতে এসে, মাঠ থেকে হোটেলে ফেরার পথে ট্যাক্সিচালকের সঙ্গে এক কথোপকথন ঘটেছিল। চালক বললেন, ডারউইনের কয়েকটি জায়গায় জীবন্ত কুমির দেখতে পাবেন—তার মধ্যে দ্য বিগ ক্রোক ফিল্ড আর ক্রোকোসোরাস কোভের কেইজ অব ডেথ এই দুটি বেশি বিখ্যাত। আমি জিজ্ঞেস করলাম, শুনেছি এখানে সব জায়গায়ই কুমির, লোকালিতেও আছে নাকি। উত্তর এল—বছর তিনেক আগে শহরের রাস্তায় নাকি কুমির দেখা গেছে, তবে ওটা মিথ, কোনো প্রমাণ নেই।
এই শহরে এসে শুরুর দিকে লোকজনের কথা শুনে মনে হচ্ছিল, বুঝি কুমির পদে পদে। আসলে তা নয়। তবে হ্যাঁ, ডারউইনে নোনাপানি ও মিঠাপানি—দুই ধরনের কুমিরই আছে, এবং এখানকার কুমির বিখ্যাত সে কারণেই। একেবারে প্রাকৃতিক পরিবেশে সেগুলো দেখতে হলে শহর থেকে একটু দূরে যেতে হবে। টেস্ট ম্যাচ কাভার করতে এসে, তার ওপর বাংলাদেশ জিতে যাওয়ার খেলা থেকে মনোযোগ সরিয়ে পুরোপুরি কুমিরের দিকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। যেটুকু কুমির দর্শন হয়েছে, সেটা শহরের মধ্যেই।
মৃত্যুর খাঁচা: কাচের পেছনে লোভী চোখ
ডারউইন শহরে অন্তত তিনটি জায়গায় নিরাপদ পরিবেশে পর্যটকদের জন্য জীবন্ত কুমির দেখার ব্যবস্থা আছে। সবচেয়ে আকর্ষণীয় বলে খ্যাতি মিচেল স্ট্রিটের ক্রোকোসোরাস কোভের। সেখানে ‘কেইজ অব ডেথ’ নামে ১৫ মিনিটের ভয়ংকর এক অ্যাডভেঞ্চারের সুযোগও রয়েছে।
মৃত্যুর খাঁচা স্বচ্ছ পুরো কাচের তৈরি। চাইলে পর্যটকেরা এই খাঁচায় ঢুকে পানির নিচে নেমে সরাসরি কুমিরের সঙ্গে সাক্ষাৎ সেরে আসতে পারেন। খাঁচার ভেতর থেকেই দেখবেন—বিশাল এক কুমির কীভাবে লোভী চোখে আপনার দিকে তাকাচ্ছে, আপনার আশপাশে ঘুরঘুর করছে। ইচ্ছা হলে হাতের থাবায় খাঁচার মধ্যে দু-একবার সে নখের দাগ ফেলবে, অথবা দাঁত বের করে কামড় দিতে চেষ্টা করবে।
পালা করে মৃত্যুর খাঁচায় নামা পর্যটকদের সামনে আসে ওয়েন্ডেল, লিও আর উইলিয়াম অ্যান্ড কেট নামে কুমিরগুলো। এগুলোর মধ্যে ওয়েন্ডেলই সবচেয়ে বড়, যার দৈর্ঘ্য প্রায় ১৮ ফুট। ‘মৃত্যুর খাঁচায়’ ঢুকে কুমিরের হাত থেকে বেঁচে আপনি নিশ্চিত ফিরবেন।
তবে এত কাছ থেকে, এত জীবন্ত পরিবেশে কুমির দেখার পরও আরও দেখার ইচ্ছা থাকলে ক্রোকোসোরাস কোভে সেই ব্যবস্থাও আছে। শুধু কুমির কেন—পর্যটকদের জন্য আরও অনেক সরীসৃপজাতীয় প্রাণী রাখা আছে এখানে, আছে কুমিরের ছোট ছোট বাচ্চা। সব মিলিয়ে এক ক্রোকোসোরাস কোভেই নাকি আছে ২০০টি মিঠা ও নোনাপানির কুমির। একটা শহরের এক জায়গাতেই ২০০ কুমির—ভাবলেই কেমন গা শিউরে ওঠে। তবে আশার কথা, এসব কুমির আপনার কোনো ক্ষতি করার মতো অবস্থায় নেই।
১৯৭১-এর নিষেধাজ্ঞা এবং আদিবাসী ঐতিহ্য
ডারউইনের কুমিরের একটা সাংস্কৃতিক গুরুত্ব আছে এখানকার অ্যাবোরিজিনাল বা আদিবাসী জনগোষ্ঠীর কাছে। সেই প্রেক্ষাপটে ১৯৭১ সালে কুমির শিকার নিষিদ্ধ করে সরকার। এর ফলে নর্দার্ন টেরিটরিতে কুমিরের সংখ্যা আবার আগের মাত্রায় ফিরে এসেছে। এখন তারা টপ এন্ডের জলাভূমি ও নদী-সমুদ্রে জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের বিপক্ষে হারের পর অস্ট্রেলিয়ার নির্বাচকদের ধুঁড়ে দিলেন ইয়ান চ্যাপেল।
প্রথম ৩০ টেস্টে শূন্য জয়, সর্বশেষ ১০ টেস্টে চার—বদলে যাওয়ার এই গল্প বাংলাদেশের।
—হাসান মাহমুদ
Related Reading
Frequently Asked Questions
What is ম ত য র খ চ য়?
ম ত য র খ চ য় is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does ম ত য র খ চ য় matter?
ম ত য র খ চ য় matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
