ব্রাজিলের নির্বাচনে যুক্তরাষ্ট্র যেভাবে হস্তক্ষেপ করছে
ব র জ ল র ন র - যুক্তরাষ্ট্র ব্রাজিলের দুটি শীর্ষস্থানীয় অপরাধী সংগঠন পিসিসি ও সিভিকে 'সন্ত্রাসী' হিসেবে ঘোষণা করেছে। এই সিদ্ধান্তের মাধ্যমে ওয়াশিংটন
Table of Contents
ব্রাজিলের নির্বাচনে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের নতুন মাত্রা
Banglaprabah.com – ব র জ ল র ন র – যুক্তরাষ্ট্র ব্রাজিলের দুটি শীর্ষস্থানীয় অপরাধী সংগঠন পিসিসি ও সিভিকে ‘সন্ত্রাসী’ হিসেবে ঘোষণা করেছে। এই সিদ্ধান্তের মাধ্যমে ওয়াশিংটন ব্রাজিলের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার ওপর নিজস্ব সংজ্ঞা চাপিয়ে দিয়েছে। এই পদক্ষেপের প্রভাব কেবল আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের সুদূর-ডানপন্থীরা এই সিদ্ধান্তকে ‘আন্তর্জাতিক সংগঠিত অপরাধের ক্রমবর্ধমান বিস্তারের’ বিরুদ্ধে এক জরুরি পদক্ষেপ হিসেবে উপস্থাপন করছে।
ইতিহাসের ছায়া ও বর্তমান রাজনীতি
বাস্তবতা হলো, এই ঘোষণা নিরাপত্তার চেয়ে রাজনীতির সাথে অনেক বেশি সম্পর্কিত। লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সাম্রাজ্যবাদী ও হস্তক্ষেপকারী মানসিকতার প্রতিফলন ঘটেছে এই সিদ্ধান্তের পেছনে। এটি ১৯৬৪ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত মার্কিন-সমর্থিত সামরিক স্বৈরাচারের স্মৃতি মনে করিয়ে দেয়। একই সাথে এটি ব্রাজিলের অতি ডানপন্থীদের স্বার্থের সাথে পুরোপুরি মিলে যায়।
পিসিসি ও সিভি নিঃসন্দেহে ভয়াবহ সহিংসতার জন্য দায়ী। লাতিন আমেরিকার সবচেয়ে শক্তিশালী অপরাধী নেটওয়ার্কগুলোর মধ্যে তারা অন্যতম এবং ব্রাজিল ও তার আশপাশের অঞ্চলের নিরাপত্তার জন্য বড় হুমকি। কিন্তু কোনো গোষ্ঠীর সহিংসতা কতটা চরম, কেবল তা দিয়ে তাকে ‘সন্ত্রাসী’ হিসেবে সংজ্ঞায়িত করা যায় না।
সন্ত্রাসবাদের ধারণাটি নিয়ে নানা মত থাকলেও, রাজনৈতিক বা আদর্শগত লক্ষ্য হাসিলের উদ্দেশ্যে পরিচালিত হিংসাত্মক কর্মকাণ্ডকেই মূলত সন্ত্রাসবাদ বলা হয়।
রাজনৈতিক উদ্দেশ্যের আড়ালে নিরাপত্তা ঘোষণা
পিসিসি ও সিভি হয়তো বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্নীতিগ্রস্ত করে, রাজনৈতিক নেতা-কর্মীদের প্রভাবিত করে, নির্দিষ্ট এলাকা নিয়ন্ত্রণে নেয় কিংবা নিজেদের স্বার্থে রাষ্ট্রের মুখোমুখি দাঁড়ায়। তবে তাদের মূল লক্ষ্য অপরাধভিত্তিক ক্ষমতা অর্জন ও অর্থ উপার্জন; কোনো রাজনৈতিক বা আদর্শিক রূপান্তর ঘটানো নয়। রাজনীতি তাদের জন্য অপরাধের সাম্রাজ্য রক্ষা ও বিস্তৃত করার মাধ্যমমাত্র, এটি তাদের অস্তিত্বের মূল উদ্দেশ্য নয়।
সরকারগুলো যত ঢালাওভাবে ‘সন্ত্রাসবাদ’ শব্দটির ব্যবহার বাড়াবে, আসল নিরাপত্তা হুমকির ধরন তত বেশি অস্পষ্ট হবে। একই সাথে এটি রাষ্ট্রগুলোকে নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধিতে এই তকমা ব্যবহারের সুযোগ করে দেয়। ফলে ওয়াশিংটন ঠিক কোন উদ্দেশ্যে এই সময়ে এসে এই পদক্ষেপ নিল, সে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বলসোনারো পরিবারের লবিং ও নির্বাচনী কৌশল
পিসিসি বা সিভি—কোনোটিই নতুন উদ্ভাবিত কোনো হুমকি নয়। পিসিসি নব্বইয়ের দশকের শুরু থেকেই সক্রিয় আর সিভি তার চেয়ে বেশি পুরোনো। এদের সংঘটিত অপরাধ ও অপকর্ম সম্পর্কে ব্রাজিল ও ওয়াশিংটন উভয়ই বহু দশক ধরে অবগত। তাহলে ২০২৬ সালে এসে হঠাৎ যুক্তরাষ্ট্র কেন সিদ্ধান্ত নিল যে বহু পুরোনো এসব অপরাধী নেটওয়ার্ককে এখন ‘সন্ত্রাসী’ ঘোষণা করতে হবে?
এর উত্তর মার্কিন নিরাপত্তা মূল্যায়নে নয়, বরং ব্রাজিলের অভ্যন্তরীণ রাজনীতিতে নিহিত রয়েছে। প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভার সরকারের বিরুদ্ধে বলসোনারো পরিবারের রাজনৈতিক লড়াইয়ে ওয়াশিংটনকে টানার চেষ্টার সঙ্গেই এ ঘোষণার টাইমিং বা সময় জড়িয়ে রয়েছে। ২০২২ সালের নির্বাচনে হেরে যাওয়ার পর অভ্যুত্থানের চেষ্টার দায়ে সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো ২৭ বছর ৩ মাসের কারাদণ্ড ভোগ করছেন, আর তাঁর ছেলেরা এখন এ রাজনৈতিক যুদ্ধকে যুক্তরাষ্ট্রের দরবারে নিয়ে গেছেন।
অতি ডানপন্থীদের মিছিল-সমাবেশে বলসোনারোর সমর্থকদের মার্কিন পতাকা হাতে দেখা যায়। সেখানে বামপন্থীদের হাত থেকে ব্রাজিলকে ‘বাঁচাতে’ তাঁরা প্রকাশ্যেই সামরিক ও কূটনৈতিক হস্তক্ষেপের দাবি জানায়। সাবেক প্রেসিডেন্টের অন্যতম ছেলে ফ্লাভিও বলসোনারো কয়েক মাস ধরে লুলাকে সংগঠিত অপরাধের প্রতি ‘নরম’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। পিসিসি ও সিভিকে ‘সন্ত্রাসী’ ঘোষণা করতে ট্রাম্প প্রশাসনকে সরাসরি চাপ দেওয়ারসহ লুলার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে তিনি মার্কিন কর্মকর্তাদের পেছনে লেগে ছিলেন।
তাঁর ভাই এদুয়ার্দো বলসোনারো, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে বাস করছেন, বাবার বিচারপ্রক্রিয়া চলাকালে আরও এক ধাপ এগিয়ে ব্রাজিলীয় সুপ্রিম কোর্টের বিচারপতিদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া এবং ব্রাজিলের পণ্যে শুল্ক আরোপের জন্য তদবির চালিয়েছিলেন।
নির্বাচনী প্রেক্ষাপটে ‘সন্ত্রাসী’ তকমার গুরুত্ব
ফ্লাভিওর এই লবিংয়ের সরাসরি একটি নির্বাচনী গুরুত্বও আছে। আগামী অক্টোবরের নির্বাচনে তিনি লুলার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন। ১১ আগস্টের একটি সিএনটি/এমডিএ জনমত জরিপে দেখা গেছে, প্রথম রাউন্ডে লুলার সমর্থন ৪২ দশমিক ৪ শতাংশ এবং ফ্লাভিওর পক্ষে রয়েছে ২৮ দশমিক ৭ শতাংশ ভোট।
এ নির্বাচনের প্রেক্ষাপটে এ ‘সন্ত্রাসী’ তকমা অতি ডানপন্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অস্ত্র হিসেবে কাজ করছে। এটি ব্রাজিলের সুদূর-ডানপন্থীদের তৈরি করা সেই পুরোনো বানকেই জোরদার করে, যেখানে লুলাকে অপরাধী চক্রের সহযোগী বা তাদের দমনে অনিচ্ছুক হিসেবে দেখানোর চেষ্টা করা হয়। এর উদ্দেশ্য লুলার অপরাধ প্রমাণ করা নয়; বরং এমন একটি সন্দেহের পরিবেশ তৈরি করা যাকে দেশের অভ্যন্তরে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা যায় এবং ব্রাজিলে মার্কিন হস্তক্ষেপকে বৈধতা দিতে সাহায্য করে।
কৌশলটি অত্যন্ত পরিচিত। বিশ্বজুড়ে ডানপন্থী আন্দোলনগুলো প্রায়ই অপরাধ, অভিবাসন, র
Related Reading
Frequently Asked Questions
What is ব র জ ল র ন র?
ব র জ ল র ন র is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does ব র জ ল র ন র matter?
ব র জ ল র ন র matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
