Uncategorized

চীনের লাতিন আমেরিকা দখলের নীরব মিশন

চ ন র ল ত ন আম - বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকায় চীনের বড় বড় প্রকল্প নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করে আসছে। পেরুর চাংকাই বন্দর এবং ইকুয়েডরের কোকা

Desk Uncategorized
Published August 13, 2026
Reading time 1 minutes
Conversation No comments
China-in-Latin-America
Foto : Jennifer Rodriguez - banglaprabah.com
Table of Contents
  1. চীনের নীরব কৌশলে লাতিন আমেরিকার স্থানীয় নিয়ন্ত্রণ
  2. Related Reading
  3. Frequently Asked Questions

চীনের নীরব কৌশলে লাতিন আমেরিকার স্থানীয় নিয়ন্ত্রণ

Banglaprabah.com – চ ন র ল ত ন আম – বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকায় চীনের বড় বড় প্রকল্প নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করে আসছে। পেরুর চাংকাই বন্দর এবং ইকুয়েডরের কোকা কোডো সিনক্লেয়ার বাঁধ—এই দুটি উদাহরণে মার্কিন প্রশাসন বারবার উদ্বেগ জানিয়েছে। কর্মকর্তাদের বিরুদ্ধে কূটনৈতিক নিন্দা, ভিসা বাতিল এবং বলপ্রয়োগের হুমকি—এসব পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।

বেইজিংয়ের নতুন কৌশল সম্পূর্ণ ভিন্ন। এখন তারা পশ্চিম গোলার্ধে কোটি কোটি ডলারের বড় প্রকল্পের ওপর নির্ভর করছে না। এর পরিবর্তে স্থানীয় নগর বা প্রাদেশিক পর্যায়ে ছোট ও নীরব উদ্যোগে নজর দিচ্ছে। আলাদাভাবে দেখলে এসব পদক্ষেপকে সাধারণ মনে হতে পারে। তবে সামগ্রিকভাবে এগুলো ওই দেশগুলোকে চীনের ওপর নির্ভরশীল করে ফেলছে।

স্থানীয় পর্যায়ে গভীর প্রভাব

আর্জেন্টিনার বেশ কয়েকটি প্রদেশে লিথিয়াম প্রকল্পে বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠানগুলো। পেরুর রাজধানী লিমার সব বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান এখন তাদের দখলে। এ ছাড়া পুরো অঞ্চলের বিভিন্ন শহরের পুলিশদের অস্ত্রসরঞ্জাম দিচ্ছে চীন। সঙ্গে বসিয়ে দিচ্ছে হাজার হাজার নজরদারি ক্যামেরা।

বেইজিংয়ের নিরাপত্তা সহায়তার কারণে লাতিন আমেরিকার অনেক শহর ও প্রদেশ এখন আইনশৃঙ্খলা ও জরুরি সেবার জন্য চীনের ওপর নির্ভরশীল। লিমার ক্ষেত্রে বিদ্যুৎ খাতের মতো গুরুত্বপূর্ণ সেবাও চীনা নিয়ন্ত্রণে। এককথায় বলতে গেলে, বড় ও দৃশ্যমান প্রকল্পের বদলে স্থানীয় পর্যায় থেকে সূক্ষ্ম নিয়ন্ত্রণের নতুন কৌশল গ্রহণ করেছে বেইজিং।

বড় প্রকল্প থেকে ছোট বিনিয়োগে রূপান্তর

২০১০-এর দশকের বেশির ভাগ সময়জুড়ে লাতিন আমেরিকার অবকাঠামো খাতে কোটি কোটি ডলার ঢেলেছে বেইজিং। এর মধ্যে ছিল বন্দর, বিশালাকার বাঁধ এবং পেরুর প্রশান্ত মহাসাগরীয় উপকূল থেকে ব্রাজিলের আটলান্টিককে যুক্ত করার আন্তমহাদেশীয় রেলপথ। (রেলপথটি শেষ পর্যন্ত তৈরি হয়নি, তবে এখনো আলোচনা চলছে।)

চীনের বিখ্যাত ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’-এর অংশ হিসেবে বিশ্বজুড়ে বিপুল অর্থ ঢালা হয়েছিল। বেইজিংয়ের লক্ষ্য ছিল নিজেদের পণ্যের বাজার তৈরি করা, খনিজ সম্পদের সরবরাহ নিশ্চিত করা এবং অর্থনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে কূটনৈতিক সমর্থন আদায় করা। বিশেষ করে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ ঘটিয়ে বেইজিংয়ের সমর্থন পেতে দেশগুলোকে রাজি করানোই ছিল মূল উদ্দেশ্য।

তবে ২০২০-এর দশকের শুরু থেকে গতিপথ বদলে ফেলে চীন। বিশেষ করে পশ্চিম গোলার্ধে তারা কৌশল পরিবর্তন করে। তারা দেখেছে, বড় বড় প্রকল্প তৈরিতে খরচ অনেক বেশি। আর এটা নিয়ে তীব্র ভূরাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হয়। তা ছাড়া চীনের নিজস্ব অর্থনীতিতেও তখন চাপ চলছিল। তাই তারা ‘ছোট কিন্তু সুন্দর’ কৌশলে নজর দেওয়ার সিদ্ধান্ত নেয়।

অর্থপ্রবাহের পরিবর্তন

এগুলো এমন বিনিয়োগ, যা দেখতে বিশাল কিছু মনে হয় না। কিন্তু স্থানীয় বা নির্দিষ্ট খাতের ওপর এর প্রভাব থাকে অনেক বেশি। বেইজিং তাদের শ্বেতপত্রে এই পরিভাষা দারিদ্র্য দূরীকরণের ছোট উদ্যোগ বোঝাতে ব্যবহার করে। তবে চীনের কৌশল বোঝার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। নিচে থেকে শুরু হওয়া এই বিনিয়োগের শেষ পরিণতি হয় গভীর নির্ভরতা।

এই মডেলটির গুরুত্ব বুঝতে অর্থপ্রবাহের দিকে নজর দেওয়া প্রয়োজন। লাতিন আমেরিকায় চীনের বেল্ট অ্যান্ড রোড তহবিলের ঋণ অনেক কমে গেছে। ২০১০ সালের যেখানে এটি ছিল প্রায় ২ হাজার ৫০০ কোটি ডলার, সেখানে এখন তা বছরে গড়ে ১৩০ কোটি ডলারে নেমে এসেছে। তবে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৪ সালেও লাতিন আমেরিকায় চীনা প্রতিষ্ঠানগুলো ৮৫০ কোটি ডলার বিনিয়োগ করেছে। এটি আগের বছরের চেয়ে মাত্র এক-দশমাংশ কম।

পার্থক্য হলো, এই টাকা সরাসরি বেইজিংয়ের সরকারি ঋণ হিসেবে আসছে না। এটি আসছে বাণিজ্যিক লেনদেনের মাধ্যমে। চীনা প্রতিষ্ঠানগুলো সরাসরি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র বা খনি কিনে নিচ্ছে। এর সঙ্গে পুলিশি সরঞ্জাম বা ছোট ইলেকট্রনিক পণ্যের নতুন বাণিজ্য যুক্ত হয়েছে। এসব কেনাকাটা সাধারণত বিনিয়োগ–সংক্রান্ত পরিসংখ্যানে সহজে উঠে আসে না। অনেক চুক্তি গোপন রাখা হয়। স্থানীয় কোনো সাংবাদিক প্রকাশ না করলে সাধারণ মানুষ এগুলো সম্পর্কে জানতেও পারেন না।

পরোক্ষ সরকারি ভূমিকা

চীনা সরকার এখনো এই ব্যবস্থার চালিকা শক্তি হিসেবে কাজ করে। তবে অনেক সময় তাদের ভূমিকা পরোক্ষ হয়। তারা নিজেদের দেশে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে ভর্তুকি দেয়। ফলে তারা লাতিন আমেরিকায় অনেক কম দামে পণ্য বিক্রি করতে পারে। এভাবে ছোট ছোট কেনাকাটার চুক্তিগুলো জমা হয়ে শেষ পর্যন্ত কৌশলগত সম্পদে পরিণত হয়। পরে বেইজিং এসব বাণিজ্যিক চুক্তিকে আনুষ্ঠানিকভাবে সরকারি সহযোগিতার কাঠামোতে রূপ দেয়।

প্রভাব বিস্তারের জন্য স্থানীয় কাঠামোর নানা খাতে ঢুকে পড়েছে চীন। দক্ষিণ আমেরিকার শহরগুলোতে হাজার হাজার বৈদ্যুতিক বাস সরবরাহ করেছে চীনা প্রতিষ্ঠানগুলো।

Frequently Asked Questions

What is চ ন র ল ত ন আম?

চ ন র ল ত ন আম is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does চ ন র ল ত ন আম matter?

চ ন র ল ত ন আম matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment