Uncategorized

কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপন নিয়ে ইউনিভার্সেল মেডিকেলে সেমিনার

ক ডন ও ব ন ম য - রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল এবং ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে রক্তরোগ, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন ও কিডনি

Desk Uncategorized
Published July 31, 2026
Reading time 1 minutes
Conversation No comments
Foto : Mark Gonzalez - banglaprabah.com

ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপন নিয়ে বৈজ্ঞানিক সেমিনার

Banglaprabah.com – ক ডন ও ব ন ম য – রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল এবং ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে রক্তরোগ, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন ও কিডনি প্রতিস্থাপনের সবশেষ অগ্রগতি নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) কলেজটির লেকচার গ্যালারি-১-এ এই সেমিনার অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশেষজ্ঞদের উপস্থাপনা

সেমিনারে মূল প্রবন্ধ ও প্রযুক্তিগত তথ্য উপস্থাপন করেন ভারতের ম্যাক্স হেলথকেয়ারের সিনিয়র ডিরেক্টর (হেমাটো-অনকোলজি অ্যান্ড বোন ম্যারো ট্রান্সপ্লান্ট) সত্যরঞ্জন দাস ও সিনিয়র ডিরেক্টর (নেফ্রোলজি অ্যান্ড কিডনি ট্রান্সপ্লান্ট) অনিল প্রসাদ ভাট। এই দুই চিকিৎসক বোন ম্যারো প্রতিস্থাপন, জটিল রক্তরোগ ও আধুনিক কিডনি ট্রান্সপ্লান্টেশনের আন্তর্জাতিক অভিজ্ঞতা, চিকিৎসাপদ্ধতিসহ বৈজ্ঞানিক নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

স্বাগত বক্তব্য ও ভবিষ্যৎ পরিকল্পনা

সেমিনারে স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী। দেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন ও আন্তর্জাতিক জ্ঞান বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন তিনি।

ভবিষ্যতে এই হাসপাতালে লিভার ট্র্যান্সপ্লান্ট, বোন ম্যারো, বোন জয়েন্টস ও কিডনি ট্রান্সপ্লান্ট শুরু করার লক্ষ্যে কাজ চলছে।

প্যানেলিস্ট ও অংশগ্রহণকারীরা

সেমিনারে ‘ভোট অব থ্যাংকস’ জানান ইউনিভার্সেল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক উত্তম কুমার পাল। সেমিনারে নেফ্রোলজি ও কিডনি বিশেষজ্ঞ প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শহিদুল ইসলাম (ইউরোলজিস্ট), অধ্যাপক রানা মোকাররম হোসেন (নেফ্রোলজিস্ট) ও সহযোগী অধ্যাপক তোফায়েল আহাম্মদ (নেফ্রোলজিস্ট)।

হেমাটোলজি প্যানেলে যুক্ত ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট লেফটেন্যান্ট কর্নেল রুকসানা খানম (হেমাটোলজিস্ট), ফারহানা ইসলাম নীলা (ট্রান্সফিউশনিস্ট) ও মো. আখলাক-উল-ইসলাম (হেমাটোলজিস্ট)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের ডিরেক্টর (মেডিকেল সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক এ কে মাহবুবুল হক, ডেপুটি ডিরেক্টর চিকিৎসক কাজী রফিকুল আলম, এইমস হেলথকেয়ার লিমিটেডের সিইও মো. মুশফিকুর রহমান, ইউনিভার্সেল মেডিকেল কলেজের বিভিন্ন ক্লিনিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান।

বিশেষজ্ঞদের মতামত ও সমাপ্তি

উপস্থিত বিশেষজ্ঞরা বলেন, আধুনিক চিকিৎসাবিজ্ঞানে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি মানুষের আয়ু বৃদ্ধি করছে। ফলে অসুস্থ রোগীরা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করছে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক আনিকা মাহবুব। সমন্বয়কারী ছিলেন চিকিৎসক আয়েশা সিদ্দীকা। সেমিনার শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক দেওয়া হয়।

Leave a Comment