Uncategorized

কানাডায় স্টাডি পারমিটে অর্থের উৎস যাচাইয়ে কড়াকড়ি, জেনে নিন সব তথ্য

ক ন ড য় স ট ড - কানাডা আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্টাডি পারমিট আবেদনে আর্থিক সামর্থ্যের প্রমাণ যাচাইয়ে আরও কঠোরতা আরোপ করেছে। আবেদনকারীর কাছে প্রয়োজনীয়

Desk Uncategorized
Published August 13, 2026
Reading time 1 minutes
Conversation No comments
IMG_3960
Foto : William Jones - banglaprabah.com
Table of Contents
  1. কানাডায় স্টাডি পারমিটের আর্থিক যাচাইয়ে নতুন কঠোরতা
  2. Related Reading
  3. Frequently Asked Questions

কানাডায় স্টাডি পারমিটের আর্থিক যাচাইয়ে নতুন কঠোরতা

Banglaprabah.com – ক ন ড য় স ট ড – কানাডা আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্টাডি পারমিট আবেদনে আর্থিক সামর্থ্যের প্রমাণ যাচাইয়ে আরও কঠোরতা আরোপ করেছে। আবেদনকারীর কাছে প্রয়োজনীয় অর্থ আছে কি না, তার পাশাপাশি অর্থের উৎস, স্থায়িত্ব ও নথিপত্রের বিশ্বাসযোগ্যতার ওপর এখন বেশি গুরুত্ব দিচ্ছে দেশটি। তবে স্টাডি পারমিটের জন্য প্রয়োজনীয় ন্যূনতম অর্থের পরিমাণে কোনো পরিবর্তন আনা হয়নি।

নতুন নির্দেশনায় কী পরিবর্তন

নতুন নির্দেশনা আবেদনকারীর অর্থের পরিমাণ ও উৎস—দুটোই খতিয়ে দেখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থের উৎস নিয়ে বাড়তি যাচাই নতুন নির্দেশনার আগের মতো শুধু ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশ’-এর আবেদনকারীদের ক্ষেত্রে অতিরিক্ত আর্থিক যাচাইয়ের সুপারিশ রাখা হয়নি। ফলে এখন আরও বিস্তৃত পরিসরে আবেদনকারীদের আর্থিক নথি যাচাই করা হতে পারে।

ব্যাংকে হঠাৎ বড় অঙ্কের অর্থ জমা, ব্যাংক লেনদেনে অসামঞ্জস্য কিংবা অর্থের উৎসের পক্ষে দুর্বল নথি থাকলে আবেদনকারীর কাছে অতিরিক্ত ব্যাখ্যা চাইতে পারেন অভিবাসন কর্মকর্তারা।

প্রত্যাখ্যানের পরিসংখ্যান বিশ্লেষণ

অ্যাপ্লাইবোর্ডের এক বিশ্লেষণে ১ হাজার ৩৭০টি স্টাডি পারমিট প্রত্যাখ্যানের চিঠি পর্যালোচনা করা হয়েছে। এতে দেখা গেছে, প্রত্যাখ্যানের প্রধান কারণ ছিল পর্যাপ্ত আর্থিক প্রমাণ না থাকা। মোট প্রত্যাখ্যানের ৪৭ শতাংশের ক্ষেত্রে এই কারণ উল্লেখ করা হয়েছে।

অ্যাপ্লাইবোর্ডের মতে, অনেক আবেদনকারীর প্রয়োজনীয় অর্থ থাকলেও সেটি এমনভাবে উপস্থাপন করতে পারেননি, যা অভিবাসন কর্মকর্তাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে।

আবেদন কমলেও অনুমোদনের হার বেড়েছে

কানাডার স্টাডি পারমিটের আবেদন কমলেও অনুমোদনের হার বেড়েছে। বর্ডারপাসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত গত বছরের একই সময়ের তুলনায় নতুন স্টাডি পারমিটের আবেদন প্রক্রিয়াকরণের সংখ্যা ৪৩ শতাংশ কমেছে। তবে এই সময়ে সামগ্রিক অনুমোদনের হার ৯ শতাংশীয় পয়েন্ট বেড়ে ৩৫ শতাংশে দাঁড়িয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরামর্শ

কানাডার বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোকে আর্থিক নথিপত্র প্রস্তুতে আবেদনকারীদের আরও বেশি সহায়তা দেওয়ার পরামর্শ দিয়েছে বর্ডারপাস, বিশেষ করে আফ্রিকার উদীয়মান শিক্ষাবাজার থেকে শিক্ষার্থী নিয়োগের ক্ষেত্রে। প্রতিষ্ঠানটি বলেছে, শুধু বেশিসংখ্যক শিক্ষার্থী নিয়োগের বদলে স্টাডি পারমিট পাওয়ার সম্ভাবনা বেশি—এমন আবেদনকারীদের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

অ্যাপ্লাইবোর্ড স্টাডি পারমিটের আবেদন শক্তিশালী করতে কয়েকটি নথি রাখার পরামর্শ দিয়েছে। এর মধ্যে রয়েছে গ্যারান্টিড ইনভেস্টমেন্ট সার্টিফিকেট (জিআইসি), ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট, যাতে ব্যাখ্যাহীন বড় অঙ্কের জমা না থাকে, স্পনসরের চাকরির প্রমাণপত্র ও তিন মাসের বেতন স্লিপ। ব্যাংকে বড় অঙ্কের অর্থ জমা হলে তার লিখিত ব্যাখ্যাও দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কানাডার উচ্চশিক্ষার জন্য আবেদন করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য শুধু প্রয়োজনীয় অর্থের পরিমাণ নিশ্চিত করাই যথেষ্ট নয়। সেই অর্থের বৈধ উৎস, ব্যাংক লেনদেনের ধারাবাহিকতা এবং প্রয়োজনীয় নথিপত্রের মাধ্যমে আর্থিক সক্ষমতা বিশ্বাসযোগ্যভাবে প্রমাণ করাও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

Frequently Asked Questions

What is ক ন ড য় স ট ড?

ক ন ড য় স ট ড is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ক ন ড য় স ট ড matter?

ক ন ড য় স ট ড matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment