Uncategorized

আবির্ভাবেই বিশ্বজুড়ে হইচই পড়ে যায়, কে এই রিচার

আব র ভ ব ই ব শ - ঠিকানা নেই তার, স্থির কোনো ঠিকানা। আজ এই শহরে, কাল অন্য শহরে। একটা ছোট ব্যাগ, কয়েকটা পোশাক আর সামান্য টাকা নিয়ে এক জায়গা থেকে আরেক

Desk Uncategorized
Published August 14, 2026
Reading time 1 minutes
Conversation No comments
9799503c-8d89-4397-a19d-55fd1b670a1c
Foto : William Jones - banglaprabah.com
Table of Contents
  1. রিচার সিরিজের সাফল্যের পেছনে যে গল্প
  2. Related Reading
  3. Frequently Asked Questions

রিচার সিরিজের সাফল্যের পেছনে যে গল্প

Banglaprabah.com – আব র ভ ব ই ব শ – ঠিকানা নেই তার, স্থির কোনো ঠিকানা। আজ এই শহরে, কাল অন্য শহরে। একটা ছোট ব্যাগ, কয়েকটা পোশাক আর সামান্য টাকা নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ান তিনি। তবে তিনি হিমু নন। আগে ছিলেন মিলিটারি পুলিশের মেজর। অবসর নেওয়ার পর বেছে নিয়েছেন ভবঘুরে জীবন। নিজের বাড়ি-ঘর নেই, ফোনও সেভাবে ব্যবহার করেন না। এ শহর, ও শহর ঘুরে বেড়ান। মন না টিকলে চলে বসেন বাসে, গন্তব্য নতুন শহর। কখনো হিচহাইকিং করেন। তবে তাঁর জীবন নির্বিবাদ নয়, মাঝেমধ্যেই জড়িয়ে পড়েন বড় ঝামেলায়। এসব ঝামেলার পেছনে কখনো থাকে তাঁর ‘অতীত জীবন’। তিনি রিচার, মেজর জ্যাক রিচার। তাঁকে নিয়ে নির্মিত সিরিজ ‘রিচার’-এর চতুর্থ মৌসুমের প্রথম তিন পর্ব মুক্তি পেয়েছে ১২ আগস্ট। মুক্তির পরই অ্যামাজন প্রাইম ভিডিওর সিরিজটি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। প্রথম মৌসুম এসেছিল ২০২২ সালে, চার বছরেই চার মৌসুম; সিরিজটির জনপ্রিয়তা সহজেই অনুমান করা যায়। কিন্তু কে এই রিচার? কেন সিরিজটি নিয়ে বিশ্বজুড়ে এত আলোচনা?

বইয়ের পাতা থেকে ব্রিটিশ লেখকের সৃষ্টি

বইয়ের পাতা থেকে ব্রিটিশ লেখক লি চাইল্ডের উপন্যাসের চরিত্র জ্যাক রিচার। জনপ্রিয় এই চরিত্র নিয়ে এ পর্যন্ত ৩০টির মতো উপন্যাস লিখেছেন চাইল্ড। এই সিরিজ উপন্যাস অবলম্বনেই নির্মিত হয়েছে অ্যামাজনের সিরিজটি। লি চাইল্ড ১৯৯৭ সালে প্রকাশ করেন ‘কিলিং ফ্লোর’। সেটিই জ্যাক রিচারকে নিয়ে প্রথম উপন্যাস। সাবেক এই মার্কিন সেনা কর্মকর্তাকে চাকরি ছাড়ার পর দেখা যায় এক ভবঘুরে মানুষের জীবনে। তিনি কোনো বাড়ি কিনতে চান না, বাড়ি রাখেন না, স্থায়ী চাকরি করেন না। শহর থেকে শহরে ঘুরে বেড়ান। কিন্তু যেখানে যান, সেখানেই কোনো না কোনো রহস্য তাঁকে জড়িয়ে ফেলে। এই চরিত্রের মধ্যে প্রচলিত গোয়েন্দা চরিত্রের সঙ্গে অ্যাকশন নায়কের মিশেল ছিল। রিচার যেমন মাথা খাটিয়ে রহস্যের সমাধান করেন, তেমনি প্রয়োজন হলে নিজের বিশাল শারীরিক শক্তি ব্যবহার করতেও পিছপা হন না। চাইল্ডের বইয়ের রিচার ছিলেন পাঠকের কল্পনার প্রায় পৌরাণিক এক চরিত্র—লম্বা, শক্তিশালী, ভঙ্গুর বুদ্ধিমান এবং নিজের ন্যায্যবোধে অটল। অ্যামাজনও পরে জানিয়েছে, সিরিজটির প্রতিটি মৌসুম মূলত লি চাইল্ডের একটি উপন্যাসকে ভিত্তি করে তৈরি হয়েছে। ফলে প্রতিটি মৌসুমে রিচারের সামনে নতুন শহর, নতুন রহস্য, নতুন চরিত্র এবং নতুন বিপদ আসে।

টম ক্রুজ এলেন, বিতর্কও এল

বইয়ের জনপ্রিয়তার পর বড় পর্দায় রিচারকে আনার উদ্যোগ নেয় হলিউড। ২০১২ সালে টম ক্রুজ অভিনীত ‘জ্যাক রিচার’ মুক্তি পায়। পরে ২০১৬ সালে আসে ‘জ্যাক রিচার: নেভার গো ব্যাক’। ক্রুজের তারকাখ্যাতি ও অ্যাকশনের দক্ষতা থাকলেও একটি জায়গায় আপত্তি ছিল বইয়ের ভক্তদের। রিচার চরিত্রটি লি চাইল্ডের বইয়ে বিশালদেহী মানুষ। অথচ ক্রুজ তুলনামূলকভাবে ছোটখাটো গড়নের অভিনেতা। অর্থাৎ চরিত্রের শারীরিক বৈশিষ্ট্যের সঙ্গে অভিনেতার বড় পার্থক্য ছিল। টম ক্রুজের দীর্ঘ ক্যারিয়ারে অন্যতম বড় ব্যর্থতা চরিত্রটি ফুটিয়ে তুলতে না পারা। লেখক লি চাইল্ড অবশ্য মনে করেন, এই চরিত্রে তাঁকে নির্বাচনই ছিল বড় ভুল। কারণ, প্রায় সাড়ে ছয় ফুটের দীর্ঘদেহী রিচারের সঙ্গে টমের কোনো মিলই নেই। তাই টম ক্রুজ অভিনীত ‘জ্যাক রিচার’ ও ‘রিচার নেভার গো ব্যাক’ যখন ডাহা ফ্লপ হয়, তখন এই চরিত্র অবলম্বনে সিনেমা অনিশ্চিত হয়ে পড়ে। তখনই এগিয়ে আসে অ্যামাজন।

প্রথম মৌসুম মুক্তির পর বোঝা গেল, অ্যামাজন বড় কিছু পেয়ে গেছে

নিলসেনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে মুক্তির প্রথম তিন দিনে ‘রিচার’ দেখা হয়েছিল প্রায় ১ দশমিক ৮৪৩ বিলিয়ন মিনিট। আট পর্বের পুরো মৌসুম একসঙ্গে মুক্তি পেয়েছিল তখন। প্রথম পূর্ণ সপ্তাহেও সিরিজটি প্রায় ১ দশমিক ৫১৯ বিলিয়ন মিনিট দেখা হয়। স্ট্রিমিং প্ল্যাটফর্মের ক্ষেত্রে দর্শকসংখ্যা বোঝার পদ্ধতি সিনেমা হলের মতো নয়। তাই ‘কতজন মানুষ দেখেছেন’-এর বদলে নিলসেনের মিনিট-ভিত্তিক হিসাব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর সে হিসাবেই ‘রিচার’ দ্রুত অ্যামাজনের সবচেয়ে বড় হিটগুলোর একটি হয়ে যায়।

অ্যালান রিচসনের হাতে বদলে গেল সব

২০২২ সালের ৪ ফেব্রুয়ারি প্রাইম ভিডিওতে মুক্তি পায় ‘রিচার’-এর প্রথম মৌসুম। প্রথম মৌসুমের গল্প নেওয়া হয়েছিল চাইল্ডের প্রথম উপন্যাস ‘কিলিং ফ্লেয়ার’ থেকে। জর্জিয়ার ছোট শহর মারগ্রেভে গিয়ে রিচার হঠাৎ খুনের মামলায় জড়িয়ে পড়েন। তাঁর বিরুদ্ধে সন্দেহ তৈরি হয়, কিন্তু তদন্ত করতে গিয়ে তিনি আবিষ্কার করেন, শহরের ভেতর লুকিয়ে আছে বড় ধরনের দুর্নীতির জাল। পুলিশ, রাজনীতি ও ব্যবসার সঙ্গে যুক্ত লোকজন এই ষড়যন্ত্রের অংশ। সিরিজটির নির্মাতা নিক স্যান্টোরার সবচেয়ে বড় সাফল্য ছিল, তিনি রিচারকে শুধু ‘মারধর করা মানুষ’ হিসেবে দেখাননি। তাঁর রিচার পর্যবেক্ষণ করেন, হিসাব করেন, প্রশ্ন করেন এবং তারপর আঘাত করেন। আর অ্যালান রিচসন চরিত্রটির শারীরিক দিকটি এতটাই বিশ্বাসযোগ্য করে তুললেন যে বইয়ের অনেক পাঠক মনে করলেন, এই তো সেই রিচার, যাঁকে তাঁরা এত দিন কল্পনা করেছেন। অ্যামাজনের তথ্য অনুযায়ী, রিচসনের উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি এবং ওজন প্রায় ২৪০ পাউন্ড। তবে শুধু শরীর দিয়ে তো একটি সিরিজ টেকে না। ‘রিচার’-এর সাফল্যের বড় রহস্য ছিল—বুদ্ধি ও পেশিশক্তির সমন্বয়।

Frequently Asked Questions

What is আব র ভ ব ই ব শ?

আব র ভ ব ই ব শ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does আব র ভ ব ই ব শ matter?

আব র ভ ব ই ব শ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment