আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা
আদ দ ব ন হ সপ ত – শনিবার সন্ধ্যার দিকে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান। তিনি জানান যে পরিদর্শন করতে গিয়ে তিনি একটি বেকারি খুঁজে পেয়েছেন। তবে মন্ত্রী পরিদর্শন শেষে চলে যাওয়ার পরপরই হাসপাতালের সব প্রবেশপথ বন্ধ করে দেয়া হয়। গণমাধ্যমকর্মীরা ভেতরে প্রবেশ করতে চাইলে নিরাপত্তাকর্মীরা বাধা দেন। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন এবং ক্যামেরা ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত বুধবার সকালে হাসপাতালটির ডেলিভারি পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভর্তি ছয় নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনার পর শনিবার বিকেলে মন্ত্রী পরিদর্শন করেন। তিনি প্রথমে নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে যান এবং কর্তব্যরত চিকিৎসকদের সাক্ষাত করেন। পরে কলেজ ভবনের আটতলায় অবস্থিত বেকারি পরিদর্শন করেন। এর পর দ্বিতীয় তলায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে যান যেখানে ছয় নবজাতক ভর্তি ছিল।
“সাংবাদিকেরা হাসপাতালের নিচতলায় ভিড় করেছিলেন। রোগীদের যাতায়াতে সমস্যা হচ্ছিল। চার জন রোগী প্রবেশ করতে না পেরে ফিরে যান। এ অবস্থায় পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের সেখান থেকে সরে যেতে বললে একজন সাংবাদিক তাঁদের ঝাড়ুদার বলে অসম্মান করেন। এতে তাঁরা ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের ধাওয়া দিয়েছেন। তবে কাউকে মারধর করা হয়নি,” বলে হাসপাতালের পরিচালক সিদ্দিকুর রহমান জানান।
বেকারি থেকে গ্যাস নির্গত হচ্ছে কি না, তা পরীক্ষা করা হবে বলে মন্ত্রী উল্লেখ করেন। এই ঘটনায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল কিন্তু সময় বাড়ানো হয়েছে।
এ ঘটনার প্রতিবেদন দায়িত্বপ্রাপ্ত হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে রমনা থানায় মামলা করেছেন ছয় শিশুর বাবা হাবিবুর রহমান। তিনি কর্তৃপক্ষের অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করেছে। তবে কাউকে আটক করা হয়নি।
