অভিনেতা যাহের আলভীর সর্বোচ্চ শাস্তি চেয়ে যা বললেন ইকরার বাবা
আদালতের নির্দেশ প্রকাশ করেন যাহের আলভীর স্ত্রী ইকরার বাবা
অভ ন ত য হ র আলভ – যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খানের মৃত্যুর পর তাঁকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে যাহের আলভী আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আসামি পক্ষের আবেদন শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া শুরু করেন।
“আজকে বিজ্ঞ আদালতের এ নির্দেশে আমি সন্তুষ্ট। আমি সুষ্ঠু বিচার প্রত্যাশী। যাহের আলভীর সর্বোচ্চ শাস্তি চাই আমি,” বলেন ইকরার বাবা কবির হায়াত খান।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে ইকরা সিলিং ফ্যানের সাথে ওড়না প্যাঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। ঘটনার সময় যাহের আলভী নেপালে ছিলেন।
ইকরার বাবা কবির হায়াত খান ও মামলার বাদী হিসেবে যাহের আলভীর সর্বোচ্চ শাস্তি চাইছেন। ঘটনার দিন রাতেই তিনি মিরপুর মডেল থানায় আত্মহত্যা মামলা করেন। অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ এবং বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হন। এ ঘটনায় যাহের আলভী সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ প্রথম আলোকে বলেন, “আত্মসমর্পণের পর আসামিপক্ষ জামিন আবেদন করে। শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করেন এবং আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।”
