সেবার মানের গুরুত্ব নিয়ে সিএসকিউইর ওয়েবিনার
ট কসই ব যবস য় ক প – নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: ns@prothomalo.com
ওয়েবিনারে সেবা মূল্যায়ন পদ্ধতির আলোচনা
সিএসকিউই পরিচালিত ওয়েবিনারটি সেবার মানের গুরুত্ব নিয়ে আলোচনা করে। এতে করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যাংকিং কর্মী, শিক্ষাবিদ, উদ্যোক্তা এবং সেবা মান বিশেষজ্ঞদের উপস্থিতিতে আলোচনা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, সেবার মান পরিমাপ ও উন্নয়নের জন্য সার্ভিস কোয়ালিটি ইনডেক্সের মতো একটি নির্ভরযোগ্য সূচক প্রতিষ্ঠানগুলোকে তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে পারে।
প্যানেল আলোচনা
ওয়েবিনারটির মুখ্য আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক ড. মো. তারেক আজিজ, কানাডার স্কশিয়াব্যাংকের অ্যাসোসিয়েট টিম লিড আলভি চৌধুরী এবং এনআরবি ব্যাংক পিএলসির সেবা মান বিভাগের প্রধান তাসনিম মৌরিন। আলোচনার মাধ্যমে বাংলাদেশে সেবা মান উন্নয়নের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে মত বিনিময় ঘটে।
প্রতিষ্ঠানের কার্যক্রম
সিএসকিউই দীর্ঘদিন ধরে সেবা মান পরিমাপ এবং উন্নয়ন বিষয়ে গবেষণা চালাচ্ছে। প্রতিষ্ঠানটির মতে, তথ্যভিত্তিক সেবা ব্যবস্থাপনার মাধ্যমে গ্রাহক অভিজ্ঞতা বৃদ্ধি, কার্যক্রমের দক্ষতা ও দীর্ঘমেয়াদি প্রতিযোগিতামূলক সক্ষমতা অর্জনে সার্ভিস কোয়ালিটি ইনডেক্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সার্ভিস কোয়ালিটি ইনডেক্স (এসকিউআই) হলো সিএসকিউই কর্তৃক উদ্ভাবিত একটি সেবা মূল্যায়ন কাঠামো। এটি সংস্থাগুলোকে সেবার মান মূল্যায়ন ও বিস্তারে সহায়তা করে।
ওয়েবভিত্তিক প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকের অভিজ্ঞতা, সেবা প্রদান এবং কার্যক্রম দক্ষতা সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়। প্রতিষ্ঠানগুলো এ তথ্যের সাহায্যে দুর্বলতা চিহ্নিত করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে পারে।
