Uncategorized

আনচেলত্তির ‘কঠিন শর্ত’, নতুন ভূমিকায় রাজি হয়েই বিশ্বকাপে নেইমার

আনচেলত্তির ‘কঠিন শর্ত’, নতুন ভূমিকায় রাজি হয়েই বিশ্বকাপে নেইমার আনচ লত ত র কঠ ন শর - নেইমার ব্রাজিলের হলুদ-সবুজ জার্সিতে এত দিন ছিলেন একচ্ছত্র অধিপতি।

Desk Uncategorized
Published May 20, 2026
Reading time 1 minutes
Conversation No comments

আনচেলত্তির ‘কঠিন শর্ত’, নতুন ভূমিকায় রাজি হয়েই বিশ্বকাপে নেইমার

আনচ লত ত র কঠ ন শর – নেইমার ব্রাজিলের হলুদ-সবুজ জার্সিতে এত দিন ছিলেন একচ্ছত্র অধিপতি। সাম্বার তালে বল পায়ে নিলে গ্যালারিতে কানফাটানো চিৎকার শোনা যেত। কিন্তু সময় নিষ্ঠুর, যে কাউকে রেহাই দেয় না। ২০২৬ বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে এসে ব্রাজিলের সেই ‘পোস্টার বয়’ নেইমার জুনিয়রকে এবার মেনে নিতে হচ্ছে এক রূঢ় বাস্তবতা।

তিনি বিশ্বকাপে যাচ্ছেন ঠিকই, তবে আর ‘অস্পর্শনীয় নায়ক’ হিসেবে নয়, বরং ড্রেসিংরুমের এক পথপ্রদর্শক হিসেবে। ব্রাজিলের সংবাদমাধ্যম ও গ্লোবো এক প্রতিবেদনে জানিয়েছে, কোচ কার্লো আনচেলত্তি তাঁর বিশ্বকাপ পরিকল্পনায় নেইমারকে রেখেছেন ঠিকই। তবে তার আগে এই তারকা ফরোয়ার্ডকে জানিয়ে দিয়েছেন কিছু কঠোর শর্ত।

গত বৃহস্পতিবার এক ভিডিও কলের মাধ্যমে নেইমারের সঙ্গে সরাসরি কথা বলেন আনচেলত্তি। সেলেসাওদের টেকনিক্যাল ডিরেক্টর রদ্রিগো কায়েতানো সেই বৈঠকে ছিলেন। সেই বৈঠকেই নেইমারকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, দলে তাঁর সেই পুরোনো একাধিপত্যের দিন এখন অতীত।

ভিডিও কলে আনচেলত্তি নেইমারকে জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের মূল একাদশে তাঁর জায়গা নিশ্চিত নয়। এমনকি তাঁর হাতে থাকছে না অধিনায়কের আর্মব্যান্ডও। কোচের মাথায় ইতিমধ্যেই একটি সেরা একাদশ ঘুরছে, যেখানে আপাতত জায়গা নেই ৩৪ বছর বয়সী এই সান্তোস তারকার।

টুর্নামেন্টে শতভাগ মনোযোগ ধরে রাখার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সক্রিয়তা কমানোর সুনির্দিষ্ট পরামর্শ দেওয়া হয়েছে তাঁকে। মাঠের বাইরের অতি-চটকদার জীবন ভুলে নেইমারকে এখন মন দিতে হবে কেবলই ফুটবলে।

পরিবেশটা আরও প্রাণবন্ত করে তুলতে পারবে।

দলকে সাহায্য করার জন্য নেইমারকে যেকোনো ভূমিকায় দেখা যেতে পারে উল্লেখ করে ইতালিয়ান এই মাস্টারমাইন্ড আরও বলেন, ‘আমরা নেইমারকে এই কারণে দলে রাখিনি যে ও একজন ভালো বিকল্প খেলোয়াড় হবে। আমরা ওকে বেছে নিয়েছি কারণ আমরা বিশ্বাস করি ও দলকে সাহায্য করতে পারবে। সেটা ১ মিনিটের জন্য হোক, ৫ মিনিটের জন্য হোক, ৯০ মিনিটের জন্যই হ�

Leave a Comment