রেইনবো নেশনের সত্তায় আদিবাসীদের রাঙিয়ে তোলা হোক
র ইনব ন শন র সত ত - গত শতকের শেষের দিকে নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে 'রেইনবো নেশন' ধারণাটি বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠে। ম্যান্ডেলার জীবনের অধিকাংশ সময়
Table of Contents
রংধনু রাষ্ট্রের স্বপ্ন: আদিবাসীদের রাঙানো বাংলাদেশ
Banglaprabah.com – র ইনব ন শন র সত ত – গত শতকের শেষের দিকে নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে ‘রেইনবো নেশন’ ধারণাটি বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠে। ম্যান্ডেলার জীবনের অধিকাংশ সময় বর্ণবৈষম্য ও নিপীড়নের মধ্য দিয়ে কেটে গেছে। এই অভিজ্ঞতা থেকে তিনি উপলব্ধি করেছিলেন যে, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সমতা ও সহাবস্থান কতটা অপরিহার্য। জাতি, ধর্ম, ভাষা, বর্ণ ও সংস্কৃতির ভিন্নতাই তো কোনো রাষ্ট্রের সৌন্দর্য ও শক্তির প্রতীক।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ক্ষমতাসীন বিএনপি রাষ্ট্রকাঠামো সংস্কারের লক্ষ্যে ৩১ দফার একটি রূপরেখা জনগণের সামনে তুলে ধরেছিল। ছোট হলেও এই রূপরেখার মধ্যে লুকিয়ে আছে একটি মানবিক রাষ্ট্রের স্বপ্ন। কার্যকর, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের জন্য যেসব মৌলিক সংস্কার প্রয়োজন, তার অনেকগুলোই এখানে দেখা যায়। তবে এখন দেখার বিষয় হলো, নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর বিএনপি তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে কতটা রাজনৈতিক সদিচ্ছার পরিচয় দেয়।
আদিবাসীদের অধিকার ও স্বীকৃতি
বিএনপির রূপরেখার দ্বিতীয় দফায় রেইনবো নেশন বা এমন একটি বাংলাদেশের স্বপ্ন তুলে ধরা হয়েছে, যা দীর্ঘদিন ধরে এই দেশের মানুষ প্রত্যাশা করে আসছিল। জাতি, ধর্ম, বর্ণ, ভাষা বা জাতিগত পরিচয়ের ভিন্নতা—কোনো নাগরিকের অধিকার ও মর্যাদার অন্তরায় হবে না, এমন দেশই আমরা চেয়েছিলাম। পারস্পরিক আস্থা, সম্মান ও সহাবস্থানের ভিত্তিতে গড়ে উঠবে এমন একটি মানবিক রাষ্ট্র, যেটি হবে অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতির।
কিন্তু ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পরেও দেশ যে এখনো সম্পূর্ণ অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন হতে পারেনি, তার উদাহরণ আমাদের সামনে যথেষ্ট রয়েছে। ভূমি ও প্রকৃতির সঙ্গে আদিবাসীদের জীবনধারা নিবিড়ভাবে জড়িত। তাই তাদের জ্ঞান, সংস্কৃতি ও জীবনচর্চা প্রকৃতি সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা রাখতে পারে। শত শত বছরের অভিজ্ঞতায় গড়ে ওঠা আদিবাসীদের লোকজ্ঞান বর্তমান সময়ের জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায়ও সক্ষম বলে বিশেষজ্ঞরা মনে করেন।
সরকার ও আদিবাসীদের সংলাপ
তবু আমরা আশা জুড়ে রাখতে চাই। বর্তমান সরকারপ্রধান তাঁর বিভিন্ন বক্তব্যে একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনের কথা বলছেন। সম্প্রতি সমতলের আদিবাসী প্রতিনিধিদের একটি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাদের দীর্ঘদিনের প্রত্যাশা, উদ্বেগ ও দাবি সরাসরি তুলে ধরার সুযোগ পেয়েছেন। নতুন সরকার গঠনের মাত্র ছয় মাসের মধ্যে সরকারপ্রধানের সঙ্গে এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হওয়া নিঃসন্দেহে একটি ইতিবাচক দৃষ্টান্ত। অতীতে পাহাড় ও সমতলের আদিবাসীদের জন্য এমন সুযোগ খুব কমই এসেছে।
এ উদ্যোগকে সরকার ও আদিবাসীদের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা যেতে পারে। তবে এ সংলাপ ও সরকারের অঙ্গীকারের প্রকৃত সাফল্য নির্ভর করবে আলোচনায় উত্থাপিত বিষয়গুলো কতটা কার্যকরভাবে নীতি ও বাস্তব কর্মপরিকল্পনায় প্রতিফলিত হয়, তার ওপর।
আন্তর্জাতিক আদিবাসী দিবস: কাউকে পেছনে ফেলে উন্নয়ন নয়
একটি দেশকে সত্যিকার অর্থে রংধনুর রঙে রাঙাতে হলে উন্নয়নের মূলধারায় দেশের প্রতিটি জনগোষ্ঠীর সমান ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা অপরিহার্য। কোনো জনগোষ্ঠীকে পিছনে রেখে কখনোই একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব নয়। বাংলাদেশে বসবাসকারী প্রতিটি জাতিসত্তার রয়েছে নিজস্ব ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য, প্রথাগত ব্যবস্থা ও বিশ্বাস, যা দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ও ঐশ্বর্যকে আরও সমৃদ্ধ করেছে। এ বহুত্ববাদই বাংলাদেশের অন্যতম শক্তি এবং জাতীয় পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ ভিত্তিও।
এবারের আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রতিপাদ্যে আদিবাসীদের ঐতিহ্যবাহী ধাত্রীবিদ্যার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়েছে। ধাত্রীবিদ্যা আদিবাসী জনগোষ্ঠীর বহুকাল ধরে লালিত একটি প্রাচীন পেশাগত দক্ষতা। বংশপরম্পরায় অর্জিত এই জ্ঞান ও অভিজ্ঞতার মাধ্যমে তারা প্রজন্মের পর প্রজন্ম নিরাপদ প্রসব সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
বর্তমান সময়ে প্রসবকালীন জটিলতা দেখা দিলেই সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়। অথচ অতীতে আদিবাসী ধাত্রীরা কোনো আধুনিক চিকিৎসা সরঞ্জাম বা প্রযুক্তির সহায়তা ছাড়াই দক্ষতা ও অভিজ্ঞতার দ্বারা অসংখ্য নিরাপদ ও স্বাভাবিক প্রসব সম্পন্ন করতেন। প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ, আধুনিক ও উন্নত যন্ত্রপাতি ছাড়াই কুপিবাতির ক্ষীণ আলোয় শুধু তাদের ঐতিহ্যগত জ্ঞান, অভিজ্ঞতা ও আন্তরিক সেবার মাধ্যমে মা ও নবজাতকের জীবন রক্ষা করার নজির সত্যিই বিস্ময়কর।
তাই আদিবাসীদের ঐতিহ্যগত ধাত্রীবিদ্যাসহ অন্যান্য জ্ঞান, দক্ষতা ও সক্ষমতাকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করা যেমন জরুরি, তেমনি গবেষণার মাধ্যমে সেসব জ্ঞানকে আরও সমৃদ্ধ করা প্রয়োজন। আদিবাসীরা কেবল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নয়, তারা আত্মপরিচয়ে মানুষ—যাদের অধিকার ও মর্যাদা সমানভাবে স্বীকৃত হওয়া উচিত।
Related Reading
Frequently Asked Questions
What is র ইনব ন শন র সত ত?
র ইনব ন শন র সত ত is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does র ইনব ন শন র সত ত matter?
র ইনব ন শন র সত ত matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
