‘কেন আমার সঙ্গেই এমন হয়’—সন্তানকে এই মানসিকতা থেকে বের করবেন যেভাবে
ক ন আম র সঙ গ ই - ছোটদের জীবনে অভিযোগের কোনো শেষ নেই। বন্ধুর হাতে নতুন ফোন, নিজেরটা পুরোনো। অঙ্ক কঠিন হলেও পাশের ছেলেটা বুঝে ফেলছে। পরীক্ষায় ফেল, খেলায় হার
Table of Contents
সন্তানকে ‘কেন আমারই এমন হয়’—এই মানসিকতা থেকে বের করানোর উপায়
Banglaprabah.com – ক ন আম র সঙ গ ই – ছোটদের জীবনে অভিযোগের কোনো শেষ নেই। বন্ধুর হাতে নতুন ফোন, নিজেরটা পুরোনো। অঙ্ক কঠিন হলেও পাশের ছেলেটা বুঝে ফেলছে। পরীক্ষায় ফেল, খেলায় হার, বাইরে যাওয়ার দিন বৃষ্টি। মা-বাবাদের কাছে এসব দৃশ্য চেনা। সাধারণত আমরা দুটি কাজ করি—সান্ত্বনা দিই অথবা বিরক্ত হয়ে বলি, ‘এত ঘ্যান ঘ্যান করো কেন?’ কিন্তু এর মাঝামাঝি আরেকটি পথ আছে।
সমাধানের দিকে তাকানোর প্রশ্ন
সন্তানের সমস্যাটাকে অস্বীকার না করে তাকে এমন একটি প্রশ্ন করা, যা তাকে সমস্যার ভেতর আটকে না রেখে সমাধানের দিকে তাকাতে সাহায্য করে। প্রশ্নটি খুব সাধারণ:
ঠিক আছে, এখন তুমি কী করতে পারো?
অনলাইনে ছড়িয়ে থাকা একটি গল্পে এমনই এক বাবার কথা বলা হয়েছে। তাঁর তিন ছেলে বড় হয়ে প্রত্যেকেই সফল হয়েছিলেন। সন্তানদের বড় করার রহস্য জানতে চাইলে তিনি নাকি বলেছিলেন, ছোটবেলা থেকেই তিনি তাদের কথা কথায় অভিযোগ করতে দেননি। সন্তান কোনো সমস্যার কথা বললে তিনি তর্ক করতেন না, শুধু জিজ্ঞেস করতেন,
এখন তুমি কী করতে পারো?
গল্পটির নির্ভরযোগ্য উৎস বা ওই পরিবারের পরিচয় নিশ্চিত করা যায় না। তাই এটিকে সত্য ঘটনা হিসেবে নেওয়ার চেয়ে এর ভেতরের ‘প্যারেন্টিং’ বা সন্তান পালনের ধারণাটিকে দেখা বেশি গুরুত্বপূর্ণ। কারণ, সন্তানকে প্রতিটি সমস্যার সমাধান করে দেওয়া যেমন তাকে পরনির্ভরশীল করে তুলতে পারে, তেমনি তার অনুভূতিকে উপেক্ষা করাও ভালো ফল দেয় না।
অভিযোগ নাকি বাস্তব সমস্যা?
প্রথমেই একটি বিষয় পরিষ্কার করা দরকার। সন্তান কোনো কষ্টের কথা বললেই সেটিকে ‘অভিযোগ’ বলে থামিয়ে দেওয়া ঠিক নয়।
আমার বন্ধু আমাকে নিয়ে হাসাহাসি করে
,
স্কুলে আমাকে অমুক মেরেছে
,
পড়াশোনার চাপ সামলাতে পারছি না
—এসব নিছক অভিযোগ নয়। এসব বাস্তব সমস্যা হতে পারে।
এমন কথা বললে প্রথম কাজ হলো সন্তানের কথা মন দিয়ে শোনা, তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া এবং প্রয়োজন হলে তাকে সুরক্ষা ও সহায়তা দেওয়া। মনোবিজ্ঞানের গবেষণাও সন্তানের অনুভূতিকে স্বীকার করার গুরুত্ব উঠে এসেছে। ২০২৪ সালের একটি গবেষণায় দেখা গেছে, হতাশাজনক পরিস্থিতিতে মা-বাবার কাছ থেকে আবেগের স্বীকৃতি পাওয়া ছোট শিশুদের কোনো কাজ চালিয়ে যাওয়ার প্রবণতা বাড়াতে পারে। অর্থাৎ
মন খারাপ করার কিছু নেই
বলার চেয়ে
বুঝতে পারছি, এটা আসলেই কঠিন
বলা অনেক বেশি সহায়ক হতে পারে।
পাঁচটি সাধারণ ভুল
সন্তান এসে বলল,
অঙ্কটা কিছুতেই বুঝতে পারছি না
।
অঙ্ক এত কঠিন কিছু নয়, বুঝে করলেই পারবে
—এমন উত্তর না দিয়ে বলা যায়,
কোন জায়গাটা বুঝতে সমস্যা হচ্ছে? চলো তো দেখি সমস্যাটা ঠিক কোথায়
।
সন্তান বলল,
ওর ফোনটা আমারটার চেয়ে অনেক ভালো
। সঙ্গে সঙ্গে
তোমার এত ফোনের দরকার কী?
না বলে জিজ্ঞেস করা যায়,
তোমার কেন মনে হচ্ছে ওই ফোনটা তোমার দরকার? আর সেটা পেতে হলে কী করা যায়?
আবার পরীক্ষার খারাপ ফল হলে সন্তান যদি বলে,
রেজাল্ট খারাপ হয়েছে
। এর উত্তরে
আগেই বলেছিলাম…!
বলার বদলে প্রশ্ন হতে পারে,
কোথায় ভুল হয়েছিল? পরেরবার কোন জায়গাটা একটু অন্যভাবে প্রিপারেশন নিতে পারো?
এভাবে ধীরে ধীরে সন্তান সমস্যাকে শুধু দুর্ভাগ্য হিসেবে না দেখে সেটির ভেতর নিজের করণী খুঁজতে শেখে।
সাহায্যের সঠিক ভারসাম্য
এখানে মা-বাবার একটি ভুল হওয়ার আশঙ্কা থাকে। সন্তানকে সমস্যা সমাধান করতে শেখাতে গিয়ে কেউ কেউ বলতে পারেন,
তোমার সমস্যা, তুমিই সামলাও
। এটি মোটেই উদ্দেশ্য নয়। সন্তানের বয়স ও পরিস্থিতি অনুযায়ী সাহায্য করতে হবে। কোনো কোনো সমস্যার সমাধান সে নিজেই করতে পারবে, কোনো ক্ষেত্রে মা-বাবার পরামর্শ লাগবে, আবার কোনো ক্ষেত্রে বড়দের সরাসরি হস্তক্ষেপ জরুরি। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনও ছোটদের ‘রেজিলিয়েন্স’ বা প্রতিকূলতা সামলে ঘুরে দাঁড়ানোর দক্ষতা গড়ে তোলার ক্ষেত্রে সংযোগ, সহায়তা এবং সমস্যা মোকাবিলার দক্ষতার ওপর গুরুত্ব দেয়। রেজিলিয়েন্সের অর্থ এই নয় যে শিশু কখনো কষ্ট পাবে না; বরং কষ্ট বা সমস্যার মধ্য দিয়েও ধীরে ধীরে সামলে ওঠার ক্ষমতা তৈরি করা।
নিজের মাথা খাটানোর অভ্যাস
সন্তানের জুতার ফিতা বাঁধা থেকে শুরু করে স্কুলের প্রজেক্ট, বন্ধুর সঙ্গে ঝামেলা কিংবা পড়াশোনার ছোটখাটো সমস্যা—সবকিছুর সমাধান মা-বাবা নিজের হাতে নিলে সন্তান হতো তাৎক্ষণিকভাবে স্বস্তি পায়। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের সমস্যা সমাধানের সুযোগও তার কমে যায়। তাই বয়স উপযোগী সমস্যায় একটু সময় দেওয়া যেতে পারে। সে যদি বলে,
আমার প্রজেক্টটা কীভাবে করব বুঝতে পারছি না
, সঙ্গে সঙ্গে পুরো কাজটি করে দেওয়ার বদলে প্রশ্ন করুন,
কাজটা শেষ করতে প্রথমে কোন কাজটি করতে পারো?
সে যদি বলে,
আমার বন্ধুর সঙ্গে ঝামেলা হয়েছে
, জিজ্ঞেস করুন,
তুমি কি তার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছ?
প্রথমবার উত্তর না জানলেও সমস্যা নেই। লক্ষ্য হলো সন্তানকে নিজের মাথা খাটানোর অভ্যাস করানো।
আচরণ দিয়ে শেখানো
ছোটরা শুধু আমাদের কথা শোনে না, আমাদের আচরণ দেখেও শেখে। রাস্তা খোঁজাখুঁজি চলছে, গাড়িটা সামনে নেওয়ার উপায় নেই। তখন বাবা যদি সারাক্ষণ বলেন,
এই দেশের রাস্তাঘাট আর ঠিক হবে না
, সন্তানও হতো সমস্যাকে শুধু বিরক্তির কারণ হিসেবেই দেখতে শিখবে। অন্যদিকে বাবা যদি বলেন,
নাহ্, এই রাস্তার কাজ চলছে; অন্য রাস্তা দিয়ে ঘুরে যেতে হবে
, তাহলে একই পরিস্থিতিতে সন্তানের সামনে অন্য একটি মানসিক মডেল তৈরি হয়—সমস্যা এসেছে, এবার সমাধান খুঁজতে হবে। অর্থাৎ সন্তানকে ‘সমাধানমুখী’ হতে শেখানোর সবচেয়ে কার্যকর উপায় হলো আমাদের নিজের আচরণ।
Related Reading
Frequently Asked Questions
What is ক ন আম র সঙ গ ই?
ক ন আম র সঙ গ ই is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does ক ন আম র সঙ গ ই matter?
ক ন আম র সঙ গ ই matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
