কিনব্রিজের ঐতিহ্যবাহী দৃশ্য আড়াল করে নতুন সাইনেজ, ফেসবুকে তীব্র সমালোচনা
Banglaprabah.com – স ল ট র ক নব র – সিলেট নগরের অন্যতম ঐতিহ্যবাহী স্থাপনা কিনব্রিজের একটি অংশ আড়াল করে ‘আই লাভ সিলেট’ নামক সাইনেজ নির্মাণের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। প্রায় ৯০ বছর আগে সুরমা নদীর ওপর এই ব্রিজটি নির্মিত হয় এবং এটি সিলেটের পরিচয়ের অন্যতম প্রতীক হিসেবে বিবেচিত হয়। কিন্তু এক সপ্তাহ ধরে ব্রিজের উত্তর অংশের বাঁ পাশে নদীতীরে এই সাইনেজটি তৈরি হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
বুধবার বিকেলে সরেজমিনে পর্যবেক্ষণে দেখা যায়, সিলেট সার্কিট হাউসের বিপরীতে সুরমা নদীর তীরে জায়গা উঁচু করে পাকা ভিত্তির ওপর আলোকসজ্জিত সাইনেজটি নির্মাণ করা হচ্ছে। নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। সাইনেজে ‘আই লাভ সিলেট’ লেখার পাশাপাশি সিলেট সিটি করপোরেশন ও একটি মোবাইল নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠানের লোগো রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা
এই বিষয়টি নিয়ে ফেসবুকে নাট্যকর্মী ডিএক্সএন মাসুম খান মন্তব্য করেছেন, ‘ঐতিহ্যবাহী ব্রিজ ঢেকে এই বিশ্রী জিনিস স্থাপনের আগে একবারও কি কারও মতামত নেওয়া দরকার ছিল না?’
লেখক ও কনটেন্ট ক্রিয়েটর জালাল জয়ও তাঁর মতামত প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, কিনব্রিজ সিলেটের ঐতিহ্য ও পরিচয়ের অন্যতম প্রতীক। কিন্তু নতুন সাইনেজটি স্থাপনের পর পরিকল্পনায় সমন্বয়ের ঘাটতি স্পষ্ট হয়েছে। তাঁর মতে, সাইনেজটি এমনভাবে স্থাপন করা উচিত ছিল, যাতে ছবি তুললে একই সঙ্গে কিনব্রিজ ও সাইনেজ—দুটিই স্পষ্টভাবে দেখা যায়। এতে ঐতিহ্যও ফুটে উঠত, আবার নতুন স্থাপনাটির উদ্দেশ্যও পূরণ হতো।
সিটি করপোরেশনের ব্যাখ্যা ও প্রতিশ্রুতি
নগরের সৌন্দর্যবর্ধনের পাশাপাশি পর্যটকদের ছবি তোলার জন্য আকর্ষণীয় স্থান তৈরির উদ্দেশ্যে সাইনেজটি নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছে সিটি করপোরেশন। এ জন্য কেবল স্থান ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। নির্মাণ ব্যয় বহনের পাশাপাশি তত্ত্বাবধান করছে প্রতিষ্ঠানটি। এ জন্য সিটি করপোরেশন কোনো অর্থ নেয়নি।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইফুম চৌধুরী প্রথম আলোকে বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে নগরের পরিবেশ, প্রতিবেশ ও নান্দনিকতা অক্ষুণ্ন রেখে উন্নয়নকাজের চেষ্টা করা হচ্ছে। নগরবাসীর রুচি ও প্রত্যাশাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিষয়টি সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। কিনব্রিজের সৌন্দর্য যেন আড়াল না হয়, সেটি নিশ্চিত করা হবে। প্রয়োজনে সাইনেজের স্থানও পরিবর্তন করা হবে।
Related Reading
Frequently Asked Questions
What is স ল ট র ক নব র?
স ল ট র ক নব র is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does স ল ট র ক নব র matter?
স ল ট র ক নব র matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
