উখিয়ায় ভারী বর্ষণে পাহাড়ধসে রোহিঙ্গা শিশুর মৃত্যু
Banglaprabah.com – ভ র বর ষণ উখ য় র – কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তাজনিমারখোলা আশ্রয়শিবিরে (ক্যাম্প-১৩) পাহাড়ধসে নানু জিয়া (৭) নামের এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে দুইটার দিকে আশ্রয়শিবিরের এফ-৫ ব্লকে এই ঘটনা ঘটে। একই আশ্রয়শিবিরে পৃথক পাহাড়ধসের ঘটনায় দুটি বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
নানু জিয়া ওই আশ্রয়শিবিরের এফ-৫ ব্লকের বাসিন্দা জমির হোসেনের ছেলে। আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মঙ্গলবার রাত থেকে ভারী বৃষ্টির কারণে আশ্রয়শিবিরের একাধিক পাহাড়ে পাহাড়ধসের ঘটনা ঘটছে। আজ বেলা সাড়ে দুইটার দিকে এফ-৫ ব্লকে পাহাড়ধসে শিশুটি মাটিচাপা পড়ে। এপিবিএনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকা
পাহাড়ধসে একই আশ্রয়শিবিরের এম-৮ ব্লকের বাসিন্দা সাবের আহমদ ও এম-৩২ ব্লকের বাসিন্দা হালিমা খাতুনের বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল বিকেল থেকে কক্সবাজারে ভারী বৃষ্টি হচ্ছে। আজ বুধবার দুপুর পর্যন্ত বৃষ্টি অব্যাহত ছিল।
এতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের দরিয়ানগর, হিমছড়ি, উখিয়া, রামুসহ বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। কক্সবাজার আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান বলেন, আজ দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ১২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্কতা
মোহাম্মদ রিয়াজ উদ্দিন বলেন, ভারী বৃষ্টি ও পাহাড়ধসের পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকা রোহিঙ্গাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে। পুলিশ জানায়, গত জুলাই মাসে একাধিক পাহাড়ধসের ঘটনায় বিভিন্ন আশ্রয়শিবিরে ছয় শিশুসহ অন্তত ১৯ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে।
আশ্রয়শিবিরের রোহিঙ্গা নেতা সৈয়দ করিম বলেন, বেলা দুইটার দিকে ভারী বৃষ্টির মধ্যে পাহাড়ের কয়েকটি অংশ ধসে পড়তে শুরু করে। এর কিছুক্ষণ পর পাহাড়ের একটি অংশ ধসে জমির হোসেনের ত্রিপলের ছাউনির বসতিতে পড়ে। এতে ঘরের ভেতরে থাকা শিশুটি মাটিচাপা পড়ে।
স্থানীয় রোহিঙ্গারা মাটি সরিয়ে তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ক্যাম্প প্রশাসনের অনুমতি নিয়ে শিশুটিকে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভারী বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় পাহাড়ধসের আশঙ্কা রয়েছে।
Related Reading
Frequently Asked Questions
What is ভ র বর ষণ উখ য় র?
ভ র বর ষণ উখ য় র is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does ভ র বর ষণ উখ য় র matter?
ভ র বর ষণ উখ য় র matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
