বেড়ির খালে সাঁতারু বাঘ: সুন্দরবনের এক অদ্ভুত সাঁতারু বাঘ খুঁজে পাওয়ার গল্প
ব ড় র খ ল স ত – বেড়ির খালে সাঁতারু বাঘ সুন্দরবন মূল্যবান অঞ্চলে অদ্ভুত ঘটনা হিসেবে স্থান পেয়েছে। বৃষ্টি গুঁড়ি গুঁড়ি চলছে, সকালে রোদ ছিল বেশ। এই সময় সুন্দরবন বৃষ্টিধোয়া সবুজের বিচ্ছুরণে আরও মনোরম হয়ে ধরা দেয়। দিগন্ত জোড়া বনের ফাঁকে ফাঁকে গেওয়া-পশুর গাভর্তি রক্তলাল বা হলুদ পাতা সুন্দরবনকে রাঙিয়ে তোলে বাহারি রঙে। খালের পাড়জুড়ে ঊর্ধ্বমুখী গোলপাতার সারি জড়াজড়ি করে দোল খায় আর বাতাসে রিমঝিম সুর তোলে।
বন্য প্রাণী জরিপের সাফল্য
ফ্রান্স সরকারের অর্থায়নে আইইউসিএন পরিচালিত বন্য প্রাণী জরিপের কাজে সুন্দরবনে যাই ৫ মে। প্রথম দিন হারবাড়িয়া বনাঞ্চলে জরিপের কাজ শেষে তাম্বুলবুনিয়া ফরেস্ট ক্যাম্পে আমরা পৌঁছেছিলাম সকালে। ক্যাম্পের আশপাশে ছোট স্তন্যপায়ী প্রাণীর উপস্থিতি মূল্যায়নের জন্য নানা ধরনের আবাসস্থলে ট্র্যাপ স্থাপন করতে হয়েছিল। ট্র্যাপে যেসব প্রাণী ধরা পড়ে, সকালে সেগুলোর মাপজ�
