খাবেন নাকি, ছানার কোফতা কারি?
উপকরণগুলো
খ ব ন ন ক ছ ন – কোফতার জন্য: ছানা ২৫০ গ্রাম, সেদ্ধ আলু ১টি, ময়দা/বেসন ১-২ টেবিল চামচ, কাঁচা মরিচকুচি ১টি, আদাকুচি আধা চা-চামচ, লবণ স্বাদমতো, চিনি ১ চিমটি, কিশমিশ/কাজু অল্প কয়েকটি ও তেল ভাজার জন্য।
গ্রেভির জন্য: পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, আদা-রসুনবাটা ১ চা-চামচ, টমেটোবাটা ২ টেবিল চামচ, হলুদ আধা চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, জিরাগুঁড়া আধা চা-চামচ, ধনেগুঁড়া আধা চা-চামচ, গরমমসলা আধা চা-চামচ, লবণ, চিনি ও তেল পরিমাণমতো।
প্রণালি
ছানা ভালোভাবে মেখে নরম করুন। তার সাথে সেদ্ধ আলু, ময়দা, কাঁচা মরিচ, আদা, লবণ ও চিনি মিশিয়ে নিন। ছোট ছোট বলের মতো কোফতা গড়ান। বানান সময় ভেতরে কিশমিশ বা কাজু দিতে পারেন। কড়াইতে তেল গরম করে সোনালি করে ভেজে তুলে রাখুন।
পেঁয়াজবাটা কড়াইতে তেল দিয়ে ভাজুন। আদা-রসুনবাটা দিন। টমেটোবাটা দিয়ে কষান। সব গুঁড়া মসলা মিশিয়ে ভালো করে কষান। যতক্ষণ তেল না ছাড়ে, ততক্ষণ কষাতে হবে। অল্প পানি দিয়ে গ্রেভিটাকে ফোটান। ভাজা কোফতা আলতো করে দিয়ে ৫-৭ মিনিট রান্না করুন। শেষে গরমমসলা ছড়িয়ে নামিয়ে নিন।
আর্জেন্টিনার মেসির স্ত্রী ব্যায়াম করেন ব্রাজিলের ট্রেইনারের কাছে।
