এই গরমে ঢাকার যেখানে মিলবে ডাবের আইসক্রিম
এই গরম ঢ ক র য খ – খিলগাঁওয়ে একটি দোকানের ডাবের আইসক্রিম বেশ ভাইরাল হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি। রাজধানীর বিভিন্ন এলাকার ভোজনরসিকেরা প্রতিদিনই খিলগাঁওয়ে এই আইস পান্ডায় দিলওয়ালে খেতে ছুটে আসছেন। এটি থাইল্যান্ডের জনপ্রিয় একটি স্ট্রিটফুডের ধরন, যেখানে ডাবের পানি, কচি শাঁস ও নারকেলের দুধ ব্যবহৃত হয়।
খিলগাঁওয়ে দিলওয়ালে খেতে গিয়ে মনে হয় এটি এমন কিছু হয়েছে যেন ডাবের শাঁস, ডাবের পানি, ক্রিম আর বাদাম মেশানো ক্ষীর একত্রে তৈরি হয়েছে। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই সব মিলিয়ে যাচ্ছিল। মাঝেমধ্যে মুখে পড়ছিল গুঁড়া গুঁড়া বাদাম, সঙ্গে ছিল ঘন ক্রিমের ঘ্রাণ। এই ডেজার্টে থাকে ডাবের শাঁস, নারকেল, ক্রিম আর কাজুবাদাম, পেস্তাবাদামসহ আরও কিছু উপাদান। সব একসঙ্গে ব্লেন্ড করে ডাবের ভেতরে পরিবেশন করা হয়।
ডেজার্টের রেসিপি এবং প্রস্তুতি
খাবারের রেসিপি নিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করতে পছন্দ করেন ফারহানা। তাঁর বড় ভাই ভারতের মুম্বাইয়ে একটি দিলওয়ালে খেয়ে এসে তাঁকে এই খাবার বানানোর বায়না করেছিলেন। খাবারটি যখন বানালেন, তখন স্বাদ আসল খাবারটির চেয়েও নাকি ভালো হয়েছিল। এভাবেই আসে এই ডেজার্টের আইডিয়া।
ফেসবুকের রিলে মজাদার এই খাবারের ভিডিও দেখেই খেতে এসেছিলেন বলে জানালেন দুই বান্ধবী সারা ও স্নিগ্ধা।
খাবারটি প্রতিদিনই তাঁদের ক্যাফেতে প্রায় ২০০ দিলওয়ালে বিক্রি হচ্ছে। এক একটি দিলওয়ালের দাম ২৫০ টাকা। ডাবের ভেতরে পরিবেশিত পুর তৈরি করতে হয় এমন এক ধরনের যাত খুব নরমও নয়, আবার শক্তও নয়।
বেলা
