ভরসার নাম কল্যাণভোগ
ভরস র ন ম কল য ণভ - ভরসার নাম কল্যাণভোগ। পশ্চিমবঙ্গের মালদা জেলায় একটি নার্সারিতে আগস্ট মাসের শেষ দিকে এক অসাধারণ আবিষ্কার ঘটে। আমের মৌসুম প্রায় শেষ হওয়ার
Table of Contents
ভরসার নাম কল্যাণভোগ: নতুন আমের জাতের উত্থান
Banglaprabah.com – ভরস র ন ম কল য ণভ – ভরসার নাম কল্যাণভোগ। পশ্চিমবঙ্গের মালদা জেলায় একটি নার্সারিতে আগস্ট মাসের শেষ দিকে এক অসাধারণ আবিষ্কার ঘটে। আমের মৌসুম প্রায় শেষ হওয়ার কথা, তবুও তিন বছর বয়সী একটি গাছে বিশাল আকারের ফল ঝুলে থাকতে দেখা যায়। চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের মাইনুল ইসলাম সেখানে চিকিৎসা করাতে এসেছিলেন। কৌতূহল তাকে থামাতে পারেনি। তিনি একটি ফল তুলে কাঁচা অবস্থাতেই স্বাদ পরীক্ষা করেন। মিষ্টি স্বাদে তিনি মুগ্ধ হন। সাথে সাথে তিনি কিছু ডগা সংগ্রহ করে দেশে ফিরে আসেন। সেই ডগা থেকেই জন্ম নেয় ‘কল্যাণভোগ’ নামের একটি নতুন আমের জাত।
প্রায় পাঁচ বছর আগে মালদা থেকে আনা সেই ডগা প্রথমে রাজশাহীর গোদাগাছিয়ায় জোড়কলমের মাধ্যমে সংযুক্ত করা হয়। পরবর্তী বছরেই নতুন গাছে ফল আসতে শুরু করে। ধীরে ধীরে গোমস্তাপুরসহ চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় এই জাতটি ছড়িয়ে পড়ে। উদ্যানতত্ত্ববিদরা আমটির বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে এর নামকরণ করেন ‘কল্যাণভোগ’। মাইনুল ইসলাম বলেন, ‘আজ যখন দেখি আমটি চাষিদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে, তখন খুব ভালো লাগে। মালদা থেকে ডগা নিয়ে আসাটা সার্থক হয়েছে বলে মনে করি।’
নাবি জাতের আমের চাহিদা বাড়ছে
চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের উপপরিচালক খালেদুর রহমান জানান, কল্যাণভোগ একটি নাবি জাতের আম। অর্থাৎ মৌসুমের শেষ দিকে এটি পাকে। বর্তমানে বাজারে সুস্বাদু ও নাবি জাতের আমের চাহিদা বেশি। ফলে চাষিদের জন্য এটি লাভজনক হওয়ার সম্ভাবনা রয়েছে। খালেদুর রহমান জানান, আমটির নামকরণের পেছনেও রয়েছে স্থানীয় একটি গল্প। হর্টিকালচার সেন্টারটি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যাণপুরে অবস্থিত। একসময় এর নাম ছিল কল্যাণপুর হর্টিকালচার সেন্টার। আবার আমটি দেশে আনার সঙ্গে যুক্ত মাইনুল ইসলামও কল্যাণপুরের বাসিন্দা। এসব বিষয় বিবেচনায় নিয়ে উদ্যানতত্ত্ববিদরা এর নাম রাখেন ‘কল্যাণভোগ’।
বৈশিষ্ট্য ও বাণিজ্যিক সম্ভাবনা
খালেদুর রহমানের মতে, একটি বাণিজ্যিকভাবে সফল আমের যেসব বৈশিষ্ট্য প্রয়োজন, তার বেশির ভাগই রয়েছে কল্যাণভোগে। সাধারণত একটি কল্যাণভোগ আমের ওজন ৪৫০ থেকে ৮০০ গ্রাম পর্যন্ত হয়। কোনো কোনো ফলের ওজন ৯০০ গ্রামও ছাড়িয়ে যায়। ফলের আকৃতি আকর্ষণীয়, মিষ্টতার মাত্রা (টিএসএস) প্রায় ২২ শতাংশ। রোগবালাই–সহনশীল হওয়ায় উৎপাদন খরচ তুলনামূলক কম। পরিপক্ব ফল সংগ্রহের পর প্রায় ১৫ দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। এসব কারণে ভবিষ্যতে রপ্তানিযোগ্য আম হিসেবেও এর সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বাগান ঘুরে দেখলাম, আমও খেলাম। স্বাদে আমরা মুগ্ধ। অনেকেই এখন এটিকে “লেট ক্ষীরশা” বা অমৌসুমের ক্ষীরশাপাতি বলতে শুরু করেছেন।
বর্তমানে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার খৈরাবাদ এলাকায় ১২ বিঘার একটি বাগানের ১১ বিঘাজুড়ে কল্যাণভোগের চাষ হচ্ছে। সম্প্রতি বাগানটিতে গিয়ে দেখা যায়, তিন থেকে চার বছর বয়সী গাছগুলো ফলের ভারে নুয়ে পড়ছে। বাতাসে দুলছে ডাঁসা ডাঁসা আম। বাগান দেখতে আসা দর্শনার্থীদের মধ্যেও দেখা গেছে আগ্রহ। নাচোল মহিলা কলেজের জীববিদ্যা বিভাগের শিক্ষক হাসিবুল হাসান পরিবার নিয়ে বাগান দেখতে এসেছিলেন। তিনি বলেন, ‘বাগান ঘুরে দেখলাম, আমও খেলাম। স্বাদে আমরা মুগ্ধ। অনেকেই এখন এটিকে “লেট ক্ষীরশা” বা অমৌসুমের ক্ষীরশাপাতি বলতে শুরু করেছেন।’
বাগানটির মালিক ও আমচাষি রবিউল ইসলাম বলেন, ‘গত বছর আম, চারা ও ডগা বিক্রি করে প্রায় ২০ লাখ টাকা আয় করেছি। এর মধ্যে শুধু ডগা বিক্রি করেই পাঁচ লাখ টাকা পেয়েছি। এবার ৫০ লাখ টাকার বিক্রির লক্ষ্য রয়েছে।’ তিনি জানান, বর্তমানে বাগানে ২৮ হাজার চারা তৈরি করা হচ্ছে। প্রতি কেজি আম ১৪০ টাকার বিক্রি হচ্ছে। চারার চাহিদা রয়েছে পার্বত্য জেলাগুলোতে, আর ডগা যাচ্ছে শিবগঞ্জের আমচাষিদের কাছে। রাজশাহীর গোদাগাছিয়ার আমচাষি মারিফুল ইসলামও কল্যাণভোগের সম্ভাবনায় আশাবাদী। তিনি এবার আরও ২ হাজার ৫০০ চারা রোপণ করেছেন। তাঁর ভাষ্য, ‘এটি খুব সহনশীল জাত। রোগবালাইও কম। তাই খরচ কম, লাভের সম্ভাবনা বেশি।’
মালদার একটি নার্সারিতে দেখা এক অচেনা আম থেকে শুরু হওয়া কল্যাণভোগ আম এখন চাঁপাইনবাবগঞ্জ ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে গেছে। অল্প সময়েই কল্যাণভোগ হয়ে উঠেছে আমচাষিদের নতুন আগ্রহ, নতুন বিনিয়োগ এবং নতুন আশার নাম। হর্টিকালচার সূত্র জানায়, গত তিন বছরে সেন্টার থেকে ২০০০ চারা বিক্রি হয়েছে। চাহিদা রয়েছে আরও অনেক। কিন্তু উৎপাদন করা সম্ভব হচ্ছে না। বাইরে নার্সারিগুলো প্রচুর চারা উৎপাদন করছে। বেশি দামে কিনছেও আমচাষিরা। এই নাবি জাতের সুস্বাদু আমটি আমের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন আম ও কোন আম কখন খাবেন বইয়ের লেখক, আমগবেষক মাহবুব সিদ্দিকী। তিনি প্রথম আলোকে বলেন, ‘কল্যাণভোগ আমের উদ্ভাবক মালিকে অভিনন্দন। এমন আমের প্রসার হওয়া দরকার।’
কল্যাণভোগ আম সম্পর্কে প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন
কল্যাণভোগ আম কখন পাকে? কল্যাণভোগ একটি নাবি জাতের আম, তাই এটি মৌসুমের শেষ দিকে পাকে। সাধারণত আমের মৌসুম শেষ হওয়ার পরও এটি বাজারে পাওয়া যায়।
কল্যাণভোগ আমের ওজন কতটুকু হয়? সাধারণত একটি কল্যাণভোগ আমের ওজন ৪৫০ থেকে ৮০০ গ্রাম পর্যন্ত হয়। কিছু বিশেষ ক্ষেত্রে এর ওজন ৯০০ গ্রামও ছাড়িয়ে যেতে পারে।
কল্যাণভোগ আমের মিষ্টতার মাত্রা কত? কল্যাণভোগ আমের মিষ্টতার মাত্রা বা টিএসএস (Total Soluble Solids) প্রায় ২২ শতাংশ, যা এটিকে অত্যন্ত সুস্বাদু করে তোলে।
কল্যাণভোগ আম কতদিন সংরক্ষণ করা যায়? পরিপক্ব ফল সংগ্রহের পর কল্যাণভোগ আম প্রায় ১৫ দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়, যা বাণিজ্যিক দিক থেকে একটি বড় সুবিধা।
কল্যাণভোগ আমের চাহিদা কোথায় সবচেয়ে বেশি? চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, পার্বত্য জেলা এবং শিবগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে কল্যাণভোগ আমের চাহিদা রয়েছে। বিশেষ করে চারা ও ডগার চাহিদাও প্রচুর।
Related Reading
Frequently Asked Questions
What is ভরস র ন ম কল য ণভ?
ভরস র ন ম কল য ণভ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does ভরস র ন ম কল য ণভ matter?
ভরস র ন ম কল য ণভ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
