Uncategorized

রাজশাহীর পদ্মার চরে ‘মিনি সুইজারল্যান্ড’

র জশ হ র পদ ম র - সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর রাজশাহীর মিডিল চর এখন 'মিনি সুইজারল্যান্ড' নামে পরিচিত। গত দুই সপ্তাহে এই চরের জনপ্রিয়তা বেড়েছে

Desk Uncategorized
Published August 15, 2026
Reading time 1 minutes
Conversation No comments
WhatsApp-Image-2026-08-14-at-10.10.13-PM
Foto : William Jones - banglaprabah.com
Table of Contents
  1. পদ্মার চরে 'মিনি সুইজারল্যান্ড'-এর নতুন পরিচয়
  2. Related Reading
  3. Frequently Asked Questions

পদ্মার চরে ‘মিনি সুইজারল্যান্ড’-এর নতুন পরিচয়

Banglaprabah.com – র জশ হ র পদ ম র – সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর রাজশাহীর মিডিল চর এখন ‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিত। গত দুই সপ্তাহে এই চরের জনপ্রিয়তা বেড়েছে কয়েকগুণ। প্রতিদিন হাজারের বেশি মানুষ এখানে ঘুরতে আসছেন। আগে বাইরের মানুষের তেমন আনাগোনা ছিল না।

স্বপ্নের মতো চরের সৌন্দর্য

রাজশাহী নগরের সাতবাড়িয়া ডগার ঘাট থেকে নৌকায় ১০ থেকে ১২ মিনিটের পথ। নৌকা থেকে নামতেই চোখে পড়ে বিস্তীর্ণ সবুজ মাঠ। কোথাও গরুর পাল চরে বেড়াচ্ছে, কোথাও কৃষকরা কাজ করছেন। পাশে পদ্মার পানি আর দূরে ছোট ছোট ঘরবাড়ি। বিকেলের নরম আলোয় সবুজ মাঠ আর নদীর পানি মিলে চরটির চেহারা বদলে গেছে।

চরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মানুষের আগ্রহ বেড়েছে। হরিণান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের এই জায়গাটি এখন দর্শনার্থীদের প্রধান আকর্ষণ।

দর্শনার্থীদের অভিজ্ঞতা

রাজশাহী নগরের বাসিন্দা মুবাশ্বির বন্ধুদের নিয়ে এসেছেন ফেসবুকে ভিডিও দেখে। তিনি বলেন, ‘ফেসবুকে মিনি সুইজারল্যান্ড বলে প্রচারণা হচ্ছে। দেখে ভালোই লাগল। পুরোটা অনেক ফাঁকা। খেলাধুলা করেছি, ফুটবল খেলেছি। এটা আরও ভালো লেগেছে।’ বৃহস্পতিবার সকালে চরে এসে দুপুর পর্যন্ত ছিলেন তিনি।

নগর থেকে চরে যাওয়ার খরচও খুব বেশি নয়। সাতবাড়িয়া ডগার ঘাট থেকে নৌকায় জনপ্রতি আসা-যাওয়ার ভাড়া ৫০ টাকা। তাই কম খরচে পদ্মার চর ঘুরে দেখার সুযোগ দর্শনার্থীদের আকৃষ্ট করছে।

নৌকা ও দোকানের ব্যবসা বেড়েছে

দর্শনার্থীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে নৌকার ব্যস্ততাও। চরের বাসিন্দা মো. আজাদ আলী বলেন, আগে দুই-তিনটি নৌকা চলাচল করত। এখন লোকজন বেড়ে যাওয়ায় ১০-১৫টি নৌকা যাওয়া-আসা করছে।

ড্রোনে ধারণ করা চরটির ভিডিও ছড়িয়ে পড়ার পর মানুষের আগ্রহ বেড়েছে বলে জানান ডগার ঘাটের ইজারাদার মো. শাফিউল্লাহ। তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার দর্শনার্থীর সংখ্যা বেড়েছে। বর্তমানে ঘাটে ১২টি নিবন্ধিত নৌকা আছে। দর্শনার্থী বাড়ার নৌকার মালিকদের আয় বেড়েছে। তবে ভাড়া বাড়ানো হয়নি।

মানুষের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে চরে বসতে শুরু করেছে নতুন নতুন দোকান। কেউ খাবার বিক্রি করছেন, কেউ প্রয়োজনীয় সামগ্রী। এতে দর্শনার্থীদের সুবিধা হলেও তৈরি হচ্ছে নতুন সমস্যা। চরের মাঠজুড়ে দেখা যাচ্ছে প্লাস্টিকের বোতল, পলিথিনসহ নানা ধরনের বর্জ্য।

পরিবেশ ও প্রাণীদের ওপর প্রভাব

স্থানী০ বাসিন্দা পিয়ারুল বলেন, দর্শনার্থীরা মললা নির্দিষ্ট জায়গায় ফেললে চরটির সৌন্দর্য ধরে রাখা সম্ভব। দর্শনার্থী ও দোকানদারদের নির্দিষ্ট পাত্রে মললা ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে জানিয়ে ডগার ঘাটের ইজারাদার শাফিউল্লাহ বলেন, ডাস্টবিন দেওয়ার জন্য সিটি করপোরেশনকে জানানো হয়েছে।

মিডিল চর শুধু মানুষের বিনোদনের জায়গা নয়, এটি বিভিন্ন দেশী ও পরিযায়ী পাখিরও বিচরণস্থল। হঠাৎ মানুষের এমন ভিড় পাখি ও অন্যান্য প্রাণীর স্বাভাবিক চলাচলে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন স্থানী০ বাসিন্দারা। গরুর পাল যেখানে চরে বেড়াচ্ছে, সেখানেও ঢুকে পড়েছেন দর্শনার্থীরা। কেউ গরুর সঙ্গে ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন।

ইউপি সদস্য শহিদুল বলেন, দর্শনার্থী বাড়ার গরু-বাছুরের চলাচলেও সমস্যা হচ্ছে। এ ছাড়া লোকজন যেখানে-সেখানে মললা-আবর্জনা ফেলার পরিবেশের ওপরও চাপ তৈরি হচ্ছে।

চরবাসীর জীবনযাপন

মিডিল চরের আকর্ষণ শুধু মাঠ ও নদীর দৃশ্য নয়। এখানকার মানুষের জীবনযাপনও দর্শনার্থীদের কাছে নতুন অভিজ্ঞতা। কৃষিকাজ ও গবাদিপশু পালনই চরবাসীর প্রধান জীবিকা। স্থানী০ বাসিন্দাদের হিসাবে, চরে গরু-ছাগলের সংখ্যা আট হাজার থেকে নয় হাজার। গম, মসুর, খেসারি, ধানসহ বিভিন্ন ফসলের আবাদ হয়। পাটের আবাদ শেষ হওয়ার পর এখন অনেকেই পাটের আঁশ ছাড়াণোর কাজে ব্যস্ত।

চরে বসবাসকারী মানুষের সংখ্যা ৭০০ থেকে ৮০০। তাঁদের জীবন এখনো অনেকটাই কৃষিনির্ভর। মিডিল চরে এখন বসবাস করছেন মো. রফিকুল। তিনি বলেন, তাঁর আগের বসতি খিদিরপুর নদীভাঙনে বিলীন হয়ে গেছে। আগে এই চরে বাইরের মানুষের দেখা মিলত না। এখন প্রতিদিন নতুন নতুন মানুষ আসছেন। তবে দর্শনার্থীর এই ভিড় যেন চরটির স্বাভাবিক জীবন ও পরিবেশ নষ্ট না করে, সেটিই তাঁর প্রত্যাশা।

নিরাপত্তা ও ভবিষ্যৎ

মিডিল চরে যেতে হয় নৌকায়। পদ্মার স্রোত বাড়লে নৌযাত্রার ঝুঁকিও বাড়ে। দর্শনার্থীর সংখ্যা বাড়ার পর নৌপথের নিরাপত্তার বিষয়টিও সামনে এসেছে। নৌযাত্রা নিরাপদ করতে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চরের বিস্তীর্ণ জমিতে সবুজ ঘাস আর সেখানে চরে বেড়ানো গরুই এখন দর্শনার্থীদের বড় আকর্ষণ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর জায়গাটি মিনি সুইজারল্যান্ড নামে পরিচিতি পেয়েছে। চরটির সৌন্দর্য নতুন নয়, গত বছরও এমনই ছিল মন্তব্য করে স্থানী০ যুবক মো. রাব্বিল ইসলাম বলেন, কিন্তু তখন বাইরের মানুষ এ সম্পর্কে জানতেন না। কনটেন্ট নির্মাতা ও সাংবাদিকেরা এসে ভিডিও করার পর ধীরে ধীরে পরিচিতি বাড়তে থাকে। রাব্বিলের কাছে বিকেলের দৃশ্য সবচেয়ে সুন্দর। তাঁর ভাষ্য, সবুজ পরিবেশ, গ্রামের জীবন আর পাশ দিয়ে বয়ে যাওয়া নদী মিলে চরটিকে আলাদা করে তুলেছে।

Frequently Asked Questions

What is র জশ হ র পদ ম র?

র জশ হ র পদ ম র is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does র জশ হ র পদ ম র matter?

র জশ হ র পদ ম র matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment