Uncategorized

চীনা ক্ষেপণাস্ত্র ইরানকে যেভাবে যুদ্ধে টিকিয়ে রেখেছে

চ ন ক ষ পণ স ত - ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উচ্চঝুঁকির সংঘাতে চীনের তৈরি শত শত কাঁধে বহনযোগ্য বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের নীরব আগমন একটি

Desk Uncategorized
Published August 5, 2026
Reading time 1 minutes
Conversation No comments
Foto : Jessica Brown - banglaprabah.com
Table of Contents
  1. চীনের ম্যানপ্যাডস: ইরানের বিমান প্রতিরক্ষায় নতুন মোড়
  2. Related Reading
  3. Frequently Asked Questions

চীনের ম্যানপ্যাডস: ইরানের বিমান প্রতিরক্ষায় নতুন মোড়

Banglaprabah.com – চ ন ক ষ পণ স ত – ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উচ্চঝুঁকির সংঘাতে চীনের তৈরি শত শত কাঁধে বহনযোগ্য বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের নীরব আগমন একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে। কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবিরাম বিমান হামলায় ইরানের সামরিক অবকাঠামো যখন মারাত্সকভাবে ক্ষতিগ্রস্ত, তখন বেইজিং জাঁকজমকপূর্ণ কূটনৈতিক সম্মেলন বা ভারী যুদ্ধট্যাংক নয়, বরং বহনযোগ্য স্বল্পপাল্লার প্রাণঘাতী বিমান প্রতিরক্ষাব্যবস্থা দিয়ে হস্তক্ষেপ করেছে।

স্বল্প উচ্চতায় উড়ন্ত লক্ষ্যবস্তু ধ্বংসে সক্ষম এই গোপন প্রতিরক্ষাসহায়তা পারস্য উপসাগরে পশ্চিমা আকাশ-আধিপত্যের জন্য সরাসরি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফলে ওয়াশিংটন যে দ্রুত আকাশ-নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অভিযান কল্পনা করেছিল, তা এখন পরিণত হয়েছে দীর্ঘস্থায়ী ও অসম যুদ্ধের এক ক্লান্তিকর লড়াইয়ে।

নীরব সরবরাহের পথ ও মাধ্যম

এই অস্ত্র সংগ্রহের ব্যবস্থা নীরবে সম্পন্ন করেছে হংকংয়ে নিবন্ধিত মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ঝংছিং বাওশাং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট, যা বেইজিংভিত্তিক মূল প্রতিষ্ঠান ঝংছিং বাওশাং গ্রুপের পক্ষে কাজ করেছে। পশ্চিম চীনের শিনজিয়াংয়ের উরুমকি থেকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে একটি সমন্বিত আকাশপথ এবং মধ্য এশিয়া হয়ে অতিরিক্ত রেলপথের মাধ্যমে এসব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ইরানে পৌঁছানো হয়।

এরপর সেগুলো সরাসরি ইরানের নিয়মিত সেনাবাহিনী ও ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ইউনিটগুলোর হাতে তুলে দেওয়া হয়েছে।

বেইজিংয়ের কৌশলগত দ্বৈত পদক্ষেপ

স্বাভাবিকভাবেই বেইজিংয়ের সরকারি অবস্থান ছিল ‘সম্ভাব্য অস্বীকার’-এর কৌশল বজায় রাখা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত ক্ষেপণাস্ত্র হস্তান্তরের খবরকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দেয় এবং আঞ্চলিক শান্তি ও সংঘাত নিরসনের প্রতি চীনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। তবে এই কূটনৈতিক অবস্থানের আড়ালে রয়েছে সুপরিকল্পিত কৌশলগত পদক্ষেপ।

নিম্ন উচ্চতায় উড়ন্ত লক্ষ্যবস্তু ধ্বংসে সক্ষম প্রতিরক্ষামূলক অস্ত্র সরবরাহের মাধ্যমে বেইজিং একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে জড়ানো এড়াতে চাইছে। অন্যদিকে নিশ্চিত করছে যে তেহরান যেন ভয়াবহ সামরিক বিপর্যয় বা জোরপূর্বক সরকার পরিবর্তনের মুখে না পড়ে।

প্রযুক্তিগত উন্নয়ন ও কার্যকারিতা

ইরানের সামরিক নেতৃত্বের জন্য অত্যন্ত সংকটপূর্ণ এক সময়ে আবার এই অস্ত্রসজ্জা ঘটেছে। দূরপাল্লার নির্ভুল অস্ত্র ও ‘সাপ্রেশন অব এনিমি এয়ার ডিফেন্সেস’ (এসইএড) কৌশল ব্যবহার করে কয়েক মাসের ধারাবাহিক হামলায় ইরানের কেন্দ্রীভূত রাডার নেটওয়ার্ক এবং দূরপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রব্যবস্থা (যার মধ্যে রাশিয়ার সরবরাহ করা এস-৩০০ এবং দেশীয় বাভার-৩৭৩ রয়েছে) গুরুতরভাবে দুর্বল হয়ে পড়েছে।

এই পরিস্থিতিতে শত শত চলমান, কাঁধে বহনযোগ্য প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের আকস্মিক আগমন রাডার নেটওয়ার্কবিহীন দুর্বল এলাকাগুলোতে তাৎক্ষণিক সুরক্ষা দিচ্ছে। এর ফলে ইরানি বাহিনী গুরুত্বপূর্ণ পারমাণবিক, সামরিক ও জ্বালানি স্থাপনাগুলোর চারপাশে বিকেন্দ্রীভূত ও টেকসই নিম্ন-উচ্চতার প্রতিরক্ষাবলয় গড়ে তুলতে পারছে।

কিউডব্লিউ-১২ এবং এফএন-১৬ ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত সক্ষমতা আগের প্রজন্মের কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রের তুলনায় বিশাল অগ্রগতি, যা আধুনিক পশ্চিমা সামরিক বিমানগুলোর জন্য সরাসরি হুমকি সৃষ্টি করতে পারে। রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান সিএএসআইসি এবং সিএএসির তৈরি এই চতুর্থ প্রজন্মের ম্যানপ্যাডসগুলো বিশেষভাবে প্রচলিত ইনফ্রারেড প্রতিরোধব্যবস্থা (আইআরসিএম) অতিক্রম করার জন্য তৈরি করা হয়েছে।

আগের প্রজন্মের ক্ষেপণাস্ত্র সহজেই ম্যাগনেশিয়ামভিত্তিক ফ্লেয়ার দ্বারা বিভ্রান্ত হতো। কিন্তু কিউডব্লিউ-১২-এ রয়েছে মধ্য-ইনফ্রারেড দ্বৈত-ব্যান্ড ডিজিটাল ফিল্টারিং সিকার। আর এফএন-১৬-এ রয়েছে দ্বৈত-বর্ণের ইনফ্রারেড ও অতিবেগুনি রোসেট-স্ক্যান কোয়াসি-ইমেজিং সিকার। এই উন্নত নির্দেশনাব্যবস্থা একই সঙ্গে লক্ষ্যবস্তুর গতি, চলাচলের ধরন এবং বর্ণালিগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করতে পারে।

ফলে ক্ষেপণাস্ত্র ফ্লেয়ারের প্রলোভন উপেক্ষা করে সরাসরি লক্ষ্যবস্তুর মূল কাঠামোর দিকে আঘাত হানতে সক্ষম হয়। এ ছাড়া কিউডব্লিউ-১২ এবং এফএন-১৬ উভয় ক্ষেপণাস্ত্রেই লেজার ও রেডিওভিত্তিক প্রক্সিমিটি ফিউজ এবং সরাসরি আঘাতের ডেটোনেটর সংযুক্ত রয়েছে। এর ফলে ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুর কয়েক মিটারের মধ্যে পৌঁছেই বিস্ফোরিত হতে পারে।

ছোট আকারের নজরদারি ড্রোন, লয়টারিং মিউনিশন বা ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো কম তাপ উৎপাদনকারী লক্ষ্যবস্তুর বিরুদ্ধেও এটি কার্যকর, যেগুলোকে পুরোনো প্রযুক্তির ক্ষেপণাস্ত্র সহজে আঘাত করতে পারত না।

নিষ্ক্রিয় কার্যপদ্ধতির সুবিধা

ইরানে চীনের ম্যানপ্যাডস সরবরাহ নীরবে এই সংঘাতের গতিপথ বদলে দিয়েছে। ফলে আকাশে পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠা করতে না পারলেও তেহরান দীর্ঘ সময় ধরে পশ্চিমা বিমানশক্তির ওপর একটি বড় ধরনের সামরিক ও আর্থিক চাপ বজায় রাখতে সক্ষম হতে পারে।

আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ব্যবস্থাগুলো সম্পূর্ণ নিষ্ক্রিয় (প্যাসিভ) পদ্ধতিতে পরিচালিত হয়। কাঁধ থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র কোনো রাডার-তরঙ্গ নির্গত করে না। ফলে আকাশে থাকা সিগন্যাল গোয়েন্দা প্ল্যাটফর্ম বা রাডার–অনুসারী অ্যান্টিরেডিয়েশন ক্ষেপণাস্ত্র এগুলো শনাক্ত করতে পারে না। ছোট ছোট মোবাইল পদাতিক দল শহরের ভবনের আড়াল কিংবা দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থান নিয়ে কেবল চোখে দেখেই লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে।

Frequently Asked Questions

What is চ ন ক ষ পণ স ত?

চ ন ক ষ পণ স ত is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does চ ন ক ষ পণ স ত matter?

চ ন ক ষ পণ স ত matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment