সুফি বিরিয়ানি প্রস্তুত করার সহজ রেসিপি
প্রয়োজনীয় সামগ্রী
স ফ ব র য ন র – খাসির মাংস ২ কেজি, বাসমতী চাল ১ কেজি, পেঁয়াজকুচি ১ কাপ, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, আদাবাটা ২ টেবিল চামচ, রসুনবাটা ২ টেবিল চামচ, মরিচগুঁড়া ১ চা–চামচ, সাদা গোলমরিচের গুঁড়া ২ চা–চামচ, দারুচিনি ৮ টুকরা ছোট এলাচি, ১০টি বড় এলাচি, লবঙ্গ ৭টি, তেজপাতা ৪টি, কাঠবাদামবাটা ২ টেবিল চামচ, আলুবোখারা ১০টি, জায়ফল–জয়ত্রীগুঁড়া আধা চা–চামচ, গরমমসলা গুঁড়া ১ চা–চামচ, টক দই ১ কাপ, তেল ১ কাপ, লবণ পরিমাণমতো, কাঁচা মরিচ ১২টি, চিনি ১ টেবিল চামচ, দুধ ১ কাপ, ক্রিম আধা কাপ, জাফরান সামান্য, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, পুদিনাপাতাকুচি ৪ টেবিল চামচ, কেওড়া ১ টেবিল চামচ।
প্রস্তুতকরণ পদক্রম
মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। পেঁয়াজকুচি, বেরেস্তা, সব বাটা মসলা, গুঁড়া মসলা, গরমমসলা, টক দই এবং তেল মিশিয়ে মাখিয়ে মাংসটি ৭-৮ ঘণ্টা ফ্রিজে রাখুন। মাঝেমধ্যে বের করে মেখে নিন।
বাসমতী চাল ভালো করে ধুয়ে ঝরিয়ে নিন। ফুটন্ত গরম পানিতে লবণ ও তেল দিয়ে চাল ঢেলে পানি ঝরিয়ে নিন। চালটি ৭৫ ভাগ ফুটিয়ে নিন।
বড় প্যানে মাংস বিছিয়ে আলুবোখারা, কিশমিশ, কাঁচা মরিচ ও কিছু ধনেপাতা দিয়ে ভাত ছড়িয়ে দিন। দুধ, ক্রিম, চিনি, সাদা গোলমরিচের গুঁড়া এবং ঘি মিশিয়ে ভাতের ওপর ছড়িয়ে দিন। বাকি ধনেপাতা ও পুদিনাপাতাকুচি দিয়ে ঢাকনা লাগান।
ময়দার খামির করে ঢাকনার চারপাশ সিল করুন। হাঁড়িটি চুলায় দিয়ে ১০ মিনিট বেশি জ্বাল, ২০ মিনিট মাঝারি জ্বাল এবং ৩০ মিনিট অল্প জ্বালে রান্না করুন।
খাসির মাংস শর্ষের তেলে রেঁধেছেন কি? দেখুন রেসিপি
