Uncategorized

সিলেটে পথসভা শেষে ফেরার পথে গাড়িতে হামলা, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ আহত ২

স ল ট পথসভ শ ষ ফ - সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা সমাপ্তির পর ফেরার পথে এবার জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে

Desk Uncategorized
Published August 1, 2026
Reading time 1 minutes
Conversation No comments
Foto : Elizabeth Smith - banglaprabah.com

জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ

Banglaprabah.com – স ল ট পথসভ শ ষ ফ – সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা সমাপ্তির পর ফেরার পথে এবার জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে এই হামলার শিকার হন তিনি। ভাঙা কাচে আঘাত পেয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ আরও একজন আহত হন। এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ভেরিফাইড ফেসবুক পেজে তথ্য উল্লেখ করা হয়েছে।

তবে হামলার অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। তিনি প্রথম আলোকে জানান, পুলিশ প্রহরাতে এনসিপির কেন্দ্রীয় নেতাদের জৈন্তাপুর সীমানা পার করে দেওয়া হয়েছিল। সেই সময় কোনো হামলার ঘটনা ঘটেনি। এটি সম্পূর্ণ মিথ্যা তথ্য। জৈন্তাপুরের সীমানার পর সিলেট মহানগরের শাহ পরান থানা এলাকা শুরু হয়। এই থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমানও প্রথম আলোকে বলেন, তাঁর এলাকায় এমন ধরনের হামলার তথ্য জানা নেই।

নাসীরুদ্দীন পাটওয়ারীর ভেরিফাইড ফেসবুক পেজে রাত ১১টার দিকে একটি চলন্ত গাড়ির জানালার কাচ ভাঙচুরের ভিডিও সংযুক্ত করে বলা হয়, ‘আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা। সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা গাড়ির কাচ ভাঙচুর করে। এতে ভাঙা কাচে আহত হন নাসীরুদ্দীন পাটওয়ারী এবং তাঁর সঙ্গে থাকা আরও একজন; দুজনেরই হাত থেকে রক্তপাত হয়।’

যোগাযোগ করলে এনসিপি সিলেট জেলা শাখার সদস্যসচিব কামরুল আরিফ প্রথম আলোকে বলেন, জৈন্তাপুর থেকে সিলেট শহরে ফেরার পথে রাত পৌনে ১১টার দিকে হামলার ঘটনা ঘটেছে। চলন্ত গাড়িতে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। তবে কে বা কারা এমনটা করেছে, সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে সিলেট সার্কিট হাউসে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম। তাঁরা এই হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানান। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তারা সমাবেশ করে ফিরছিলেন। তিন থেকে চার মিনিট পরে গাড়ি চলন্ত অবস্থায় অনেক বড় একটা শব্দ হয়। পরে তিনি হাতে আঘাতের বিষয়টি অনুভব করেন। তিনি বলেন, প্রথমে ইটের আঘাতে গাড়ির কাচ ভেঙে তাঁর সঙ্গে যিনি ছিলেন তাকে লাগে এবং রক্তাক্ত হন।

হামলার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তারেক রহমানের উদ্দেশ্যে বলব আপনি মস্ত বড় একটা ভুল করেছেন এবং এই ভুলের কাফফারা দিতে হবে।’

এর আগে সিলেটের গোলাপগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সিলেটে ফেরার পথে গতকাল বৃহস্পতিবার বিকেলে সারজিস আলমকে বহনকারী গাড়িতে দুই দফা হামলা হয়। এ হামলার ঘটনায় এনসিপির নেতারা ছাত্রদলকে অভিযুক্ত করেছেন। এরও আগে গত মঙ্গলবার হবিগঞ্জে জুলাই পদযাত্রা কর্মসূচিতে এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনা ঘটে।

এনসিপির ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভও হয়, সেখানেও হামলায় আহত হন ২০ জন।

Leave a Comment