সস্তা ফ্লাইটে মাদ্রিদে গেলেন রদ্রি, বিমান সংস্থা খোঁচা দিল আর্জেন্টিনাকে
সস ত ফ ল ইট ম দ - লিভারপুল বিমানবন্দরের যাত্রীদের কাতারে হঠাৎই একটা ফিসফিসানি। কেউ কেউ বললেন, ওই তো রদ্রি! মাথায় ক্যাপ, চোখে সানগ্লাস, আর হাতে ছোট্ট একটা
Table of Contents
রদ্রির সাধারণ ফ্লাইটে মাদ্রিদ-লিভারপুল যাত্রা: রায়ানএয়ারের কৌতুকপূর্ণ ট্যাগ
Banglaprabah.com – সস ত ফ ল ইট ম দ – লিভারপুল বিমানবন্দরের যাত্রীদের কাতারে হঠাৎই একটা ফিসফিসানি। কেউ কেউ বললেন, ওই তো রদ্রি! মাথায় ক্যাপ, চোখে সানগ্লাস, আর হাতে ছোট্ট একটা স্যুটকেস। স্যুটকেসের ওপর খোদাই করা নাম, স্পেনের পতাকা, আর জার্সি নম্বর। বিশ্বকাপ জয়ী স্পেনের অধিনায়ক কিনা, তিনি আজ সাধারণ ফ্লাইটে মাদ্রিদ থেকে লিভারপুলে যাচ্ছেন। ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার ছুটি শেষ করে ক্লাবে ফিরছেন রায়ানএয়ারের ফ্লাইটে। এই বিমান সংস্থাটির নামের সঙ্গেই জড়িয়ে আছে ‘কম খরচ, বেশি ঝামেলা’র বদনাম।
ফ্লাইটেই ছিলেন বিবিসি উপস্থাপক
বিবিসি রেডিও ম্যানচেস্টারের উপস্থাপক এমিলি ব্রবিন সেই ফ্লাইটেই ছিলেন। তিনি বললেন, রদ্রি কীভাবে তাঁদের রায়ানএয়ার ফ্লাইটে উঠলেন, সেটাই যেন বিশ্বাস হচ্ছিল না তাঁর। দলবদল খবরের জন্য আলোচিত সাংবাদিক ফাব্রিজিও রোমানোও খবরটা ছবিসহ জানিয়ে লিখেছেন, বার্সেলোনার সঙ্গে আলোচনা চলার মধ্যেই রদ্রি মাদ্রিদ থেকে ম্যানচেস্টারে ফিরছেন রায়ানএয়ারের ফ্লাইটে।
আমরা শুধু চ্যাম্পিয়নদের বহন করি।
সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া এসেছে ঢেউয়ের মতো। কেউ লিখেছেন, এত বড় তারকা প্রাইভেট জেটে না চড়ে সাধারণ ফ্লাইটে চড়াটাই তো আসল ‘ক্লাস’। কেউ আবার রসিকতা করে বলেছেন, বার্সেলোনা যেখানে তাঁর জন্য কোটি কোটি ইউরো নিয়ে দর-কষাকষি করছে, সেখানে তিনি নিজে বিমানভাড়া বাঁচাচ্ছেন—এটাই ফুটবলের আসল অর্থনীতি।
রায়ানএয়ার এমন এক এয়ারলাইনস, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতার জন্য রীতিমতো কুখ্যাত। যাত্রীদের অভিযোগের জবাবেও তারা মজা করতে ছাড়ে না। সেলেনা গোমেজ থেকে শুরু করে ব্রিটিশ এয়ারওয়েজ পর্যন্ত, কাউকেই ছাড় দেয়নি তারা। রদ্রির ছবি নিজেদের এক্স অ্যাকাউন্টে শেয়ার করে বিমান সংস্থাটি লিখেছে, ‘আমরা শুধু চ্যাম্পিয়নদের বহন করি।’ সেই পোস্টেই আবার ট্যাগ করেছে আর্জেন্টিনার ফুটবল দলের অফিশিয়াল এক্স হ্যান্ডলকে। খোঁচাটা বুঝতে পারছেন নিশ্চয়!
Related Reading
Frequently Asked Questions
What is সস ত ফ ল ইট ম দ?
সস ত ফ ল ইট ম দ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does সস ত ফ ল ইট ম দ matter?
সস ত ফ ল ইট ম দ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
