Uncategorized

সমুদ্রের গভীরে রহস্যময় প্রবালের সন্ধান

সম দ র র গভ র রহস - সূর্যের আলো যেখানে পৌঁছাতে পারে না, সেই চির অন্ধকার সমুদ্রের তলদেশে রহস্যময় প্রবালের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। আর্জেন্টিনার উপকূলে দক্ষিণ

Desk Uncategorized
Published June 15, 2026
Reading time 1 minutes
Conversation No comments

সম দ র র গভ র রহস – সূর্যের আলো যেখানে পৌঁছাতে পারে না, সেই চির অন্ধকার সমুদ্রের তলদেশে রহস্যময় প্রবালের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। আর্জেন্টিনার উপকূলে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের তলদেশে থাকা এসব প্রবাল শূন্য দশমিক ৪ বর্গকিলোমিটার এলাকাজুড়ে রয়েছে, যা আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র ভ্যাটিকান সিটির সমান। স্মিথ ওশান ইনস্টিটিউটের বিজ্ঞানীরা দূর নিয়ন্ত্রিত যান সেবাস্টিয়ান ব্যবহার করে সমুদ্রের তলদেশে এই প্রবালরাজ্যের খোঁজ পান।. সাধারণত গভীর সমুদ্রে যত নিচে যাওয়া যায়, খাবারের অভাবের কারণে সেখানে প্রাণের উপস্থিতি তত কম দেখা যায়। তবে বিশাল এই প্রবালপ্রাচীরের চারপাশে ঘুরে বেড়াচ্ছে কাঁকড়া, তারা মাছ, অদ্ভুত আকৃতির জেলিফিশ এবং অক্টোপাস। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের লেহাই ইউনিভার্সিটির গভীর সমুদ্রবিষয়ক জীববিজ্ঞানী সান্তিয়াগো হেরেরা বলেন, ‘আমি বলব, এটি আমার দেখা গভীর সমুদ্রের সবচেয়ে প্রাণবন্ত এবং বৈচিত্র্যময় পরিবেশগুলোর একটি। আমরা যখন সমুদ্রের গভীরে যাই, তখন জানি যে সেখানে খাবার ক্রমশ দুর্লভ হয়ে পড়ে। তাই হঠাৎ যখন আপনি একসঙ্গে প্রচুর প্রাণীকে অত্যন্ত গতিশীল ইকোসিস্টেমে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে দেখেন, তখন তা সত্যিই বড় একটি চমক।’. বিজ্ঞানীদের মতে, সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ছাড়া যেখানে জীবন অসম্ভব, সেখানে মেরিন স্নো বা সমুদ্রের ওপরের স্তর থেকে ঝরে পড়া পুষ্টি উপাদান খেয়ে বেঁচে আছে প্রবালগুলো। এ বিষয়ে বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয় এবং আর্জেন্টিনার ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল রিসার্চ কাউন্সিলের সামুদ্রিক বিজ্ঞানী মারিয়া এমিলিয়া ব্রাভো বলেন, ‘আর্জেন্টিনার গভীর সমুদ্রে এই স্তরের জীববৈচিত্র্য দেখার আশা আমরা করিনি। সেখানকার জীববৈচিত্র্য এবং তাদের মধ্যকার সংযোগ একসঙ্গে উন্মোচিত হতে দেখা ছিল অবিশ্বাস্য। আমরা আমাদের দেশের জীববৈচিত্র্যের দিকে একটি জানালা খুলেছিমাত্র, এখনো এমন বহু জানালা খোলা বাকি আছে।’.

প্রায় ৯০০ কিলোমিটার দীর্ঘ সমুদ্রের তলদেশে চালানো এই অভিযানে শুধু প্রবালপ্রাচীরই নয়, মিলেছে আরও কিছু প্রাকৃতিক বিস্ময়। বিজ্ঞানীরা সমুদ্রের প্রায় ৩ হাজার ৮৯০ মিটার গভীরে একটি মৃত তিমির কঙ্কাল বা হোয়েল ফলও খুঁজে পেয়েছেন। আর্জেন্টিনার সাগরে এটিই প্রথম রেকর্ডকৃত গভীর পানির হোয়েল ফল। তিমির এই হাড় এখন অন্যান্য অণুজীব ও প্রাণীদের আবাসস্থলে পরিণত হয়েছে, যা নির্দেশ করে কঙ্কালটি হয়তো কয়েক দশক ধরে সেখানে পড়ে আছে। সূত্র: সায়েন্স অ্যালার্ট

Leave a Comment