সংকট মোকাবিলায় হোসাইন (রা.)-এর জীবন থেকে সাতটি শিক্ষা
স কট ম ক ব ল য – ইতিহাসের কিছু ঘটনা সময়ের গণ্ডি পেরিয়ে চিরন্তন শিক্ষায় পরিণত হয়। কারবালা এমন একটি ঘটনা। এর কেন্দ্রবিন্দুতে ছিলেন নবীজি (সা.)-এর দৌহিত্র হোসাইন (রা.), যিনি অবিচল ইমান, নৈতিক দৃঢ়তা, আত্মমর্যাদা ও ত্যাগের এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা যুগে যুগে মানুষের সংকট মোকাবিলার অনুপ্রেরণা হয়ে আছে।
৬১ হিজরির ১০ মহররম কারবালার প্রান্তরে হোসাইন (রা.) এমন কঠিন এক বাস্তবতার মুখোমুখি হন, যেখানে দৃশ্যমান বাস্তবতায় বিজয়ের সব পথ রুদ্ধ হয়ে গিয়েছিল।
তবু নীতি ও আদর্শের প্রশ্নে তিনি আপস করেননি। সংখ্যায় অল্প হওয়া কিংবা পার্থিব ক্ষতির আশঙ্কার মধ্যেও তিনি সত্যের পথ অক্ষুণ্ন রাখেন। শিক্ষা: নৈতিক মূল্যবোধের প্রশ্নে দৃঢ় থাকা একজন মুমিনের মৌলিক বৈশিষ্ট্য। ব্যক্তি ও সমাজজীবনে নানা চাপ, ভয় ও প্রলোভনের মুখেও নীতিগত অবস্থান অটুট রাখতে পারলেই প্রকৃত চরিত্রের পরিচয় দেওয়া সম্ভব।
কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ
কারবালা প্রান্তরে পানির সরবরাহ বন্ধ, পরিবার ও সঙ্গীদের অবরুদ্ধ অবস্থা এবং মৃত্যুর অবশ্যম্ভাবী আশঙ্কার মধ্যেও হোসাইন (রা.) ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছেন।
প্রতিকূলতার চাপে তিনি বিচলিত হননি, আবার প্রতিশোধের আবেগেও নিজেকে পরিচালিত করেননি। তিনি বিপদকে ইমানি পরীক্ষার অংশ হিসেবে গ্রহণ করেছিলেন। শিক্ষা: জীবনের অর্থনৈতিক সংকট, পারিবারিক অশান্তি, সামাজিক চাপ, ব্যক্তিগত ব্যর্থতাসহ সব ধরনের বিপর্যয় মোকাবেলায় ধৈর্য অপরিহার্য। কঠিন পরিস্থিতিতে বিচক্ষণতা প্রদর্শন ও ধৈর্য ধারণই সংকট উত্তরণের অন্যতম প্রধান উপায়।
আল্লাহর ওপর অটুট ভরসা
বাহ্যিক পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, হোসাইন (রা.) কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হননি।
তিনি উপলব্ধি করেছিলেন যে প্রকৃত শক্তি বাহ্যিক উপকরণে নয়, বরং আল্লাহর প্রতি গভীর আস্থা ও নির্ভরতায় নিহিত। তাই অনিশ্চিত ভবিষ্যৎও তাঁকে হতাশায় নিমজ্জিত করতে পারেনি। শিক্ষা: মানুষের পরিকল্পনা সীমিত, কিন্তু আল্লাহর ক্ষমতা সীমাহীন। তাই সংকট যত ভয়াবহ হোক না কেন, একজন মুমিন কখনো হতাশ হয় না। বরং সর্বাবস্থায় আল্লাহর ওপর ভরসা রেখে সামর্থ্য অনুযায়ী তা থেকে উত্তরণের চেষ্টা চালিয়ে যায়।
আত্মমর্যাদা রক্ষা
হোসাইন (রা.) এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি, যা �
