রোনালদোর বিয়ের গুজবে গির্জায় ভিড়, এরপর যা হলো
র ন লদ র ব য় র - পর্তুগালের মাদেইরায় ফুনশাল ক্যাথেড্রাল ঘিরে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছিল। শত শত মানুষ ক্যামেরা ও মোবাইল ফোন হাতে সেখানে ছুটে এসেছিলেন।
Table of Contents
রোনালদো-জর্জিনা বিয়ের গুজবে ক্যাথেড্রাল ভিড়, শেষ পর্যন্ত যা ঘটল
Banglaprabah.com – র ন লদ র ব য় র – পর্তুগালের মাদেইরায় ফুনশাল ক্যাথেড্রাল ঘিরে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছিল। শত শত মানুষ ক্যামেরা ও মোবাইল ফোন হাতে সেখানে ছুটে এসেছিলেন। কারণ? ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের বিয়ের খবর। কিন্তু আসলে সেখানে বিয়ে হয়েছিল অন্য দুজন মানুষের।
গুজবের সূত্র ও ভিড়ের কারণ
ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান সম্প্রতি খবর প্রকাশ করেছিল যে শনিবার মাদেইরায় রোনালদো ও জর্জিনার বিয়ে হবে। শুধু তারিখ ও স্থান নয়, বিয়ের সময়, ফুনশালের স্যাভয় প্যালেসে অনুষ্ঠান এবং অতিথিদের সম্ভাব্য তালিকা নিয়েও বিস্তারিত তথ্য দেওয়া হয়েছিল। আরও কিছু গণমাধ্যম এই খবর দিয়েছিল। কিন্তু বাস্তবে দেখা গেল, পুরোটাই গুজব।
রোনালদোর পরিবারের পক্ষ থেকেও গুঞ্জনটি উড়িয়ে দেওয়া হয়েছিল। তাঁর বোন এলমা আভেইরো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তোলেন, রোনালদো নিজেই যখন বিয়ের ঘোষণা দেননি, তখন মানুষ কেন ধরে নিচ্ছে তিনি বিয়ে করতে যাচ্ছেন?
ক্যাথেড্রালে আসল বিয়ে নিকোল ও ফাবিওর
সেদিন ক্যাথেড্রালে বিয়ে করেছেন নিকোল ও ফাবিও নামের দুজন। নিকোলের প্রবেশের সময় রাস্তার দুই পাশে ভিড় করে ছিলেন শত শত কৌতূহলী মানুষ। তবে কনে দেখে তাদের ভুল ভাঙে। বিষয়টি পরে নিশ্চিত করেছে ফুনশাল ক্যাথেড্রালও।
রোনালদোকে ঘিরে তৈরি হওয়া গুঞ্জনায় বাইরে অনেক সাংবাদিক ও পর্যটকের ভিড় হয়েছিল। এমন পরিস্থিতি তারা আগে কখনো দেখেনি। এত মানুষের ভিড়ের কারণে নিকোলের জন্য গির্জার ঢোকাই কঠিন হয়ে পড়েছিল।
রোনালদো ও জর্জিনার প্রতিক্রিয়া
রোনালদো নিজেও বিষয়টি নিয়ে বেশ মজা করেছেন। মাদেইরার একটি সংবাদমাধ্যমের ইনস্টাগ্রামে প্রকাশিত ক্যাথেড্রালের বাইরের ভিড়ের ছবি দেখে হাসির ইমোজি দিয়েছেন আল নাসর তারকা।
জর্জিনাও বুঝিয়ে দিয়েছেন, সেদিন তাঁর বিয়ে হওয়ার প্রশ্নই নেই। বিয়ের সম্ভাব্য সময়ের কাছাকাছি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ছবি পোস্ট করেন, যেখানে তাঁকে দেখা যায় একেবারেই সাধারণ পোশাকে। অর্থাৎ রোনালদো-জর্জিনার বিয়ের খবরটি শেষ পর্যন্ত গুজবই প্রমাণিত হয়েছে।
গুজবের ফলে নতুন রূপ পেল বিয়ে
তবে গুজবের কারণে নিকোল ও ফাবিওর বিয়েটা হয়ে গেছে একটু অন্য রকম। তাঁদের অতিথিদের সঙ্গে যোগ হয়েছিল রোনালদোর বিয়ে দেখতে আসা শত শত অপরিচিত মানুষ। এক অতিথি স্থানীয় সংবাদমাধ্যম দিওরিও দে নতিশিয়াস দা মাদেইরাকে মজা করে বলেছেন, ‘আমাদের তো মনে হচ্ছে আমরা তারকা হয়ে গেছি।’ রোনালদো ও জর্জিনার অবশ্য বিয়ের পরিকল্পনা আছে। গত বছরের আগস্টে তাঁদের বাগদান হয়। তবে কবে বিয়ে করবেন, তা এখনো জানাননি দুজন।
Related Reading
Frequently Asked Questions
What is র ন লদ র ব য় র?
র ন লদ র ব য় র is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does র ন লদ র ব য় র matter?
র ন লদ র ব য় র matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
