যাকে ডাকি সে–ই বজ্রপাত হয়ে আসে
য ক ড ক স ই বজ – আমি প্রেমিকাদের রিমঝিম কামনা করছিলাম; চাইছিলাম সীমাকে যে কাঁটাতারের বেড়াতে আটকে আছে সে ভুলতে পারছে না স্মৃতির মানুষটাকে। সবাই একে একে চলে গেছে আর বীনাই গেছে প্রথমে বহু আগে কম্পন ধরিয়ে বিরহের সুর মুখে তুলে দিয়ে সে আগে থেকে নিশ্চিত ছিল যে সে এক প্রতিবেশিনী ছিল তার এতটা বাসতও না ভালো শুধু আমিই ভালোবাসতাম।
ভালোবাসা না পেলে মাঝে মাঝে মুখও কালো করে থাকতাম কিছুদিন আনজুমের সাথে কথা হয়েছিল আশার আলো দেখা যাচ্ছিল কিন্তু সে আলোও নিভে গিয়েছিল অন্য কারণে। মনে হচ্ছিল মোত্তাহেরাকে সে ফোটাবেই ফুল কিন্তু সে যে ছেড়ে যাবার জন্য হয়েছিল ব্যাকুল নারগিসকে কী আর বলব— তাকে নিয়ে কত যে একা একা ভেবেছি তার একচুলও কি বলতে পেরেছি?
যারাও আমাকে বলেছিল ভালোবাসি তাদের সাথে কি আজ আমি আছি? তারাও কি আছে তাদের সাথে যারা ফেলে এসেছে নিজ নিজ স্মৃতিগুলোকে! রশি টানাটানি ভালো থাকার জন্য চলছে কে জিতবে বলা যাচ্ছে না তবে দুজনার কেউই ছি ছাড়ছে না রশি পড়েছে বিপাকে দুজনার টানাটানিতে রশিটাই কি যাবে ছিঁড়ে নাকি রশিটাকে আসল লোকই পাবে?
রশি, রশি তুমি বিশ্বাস রেখো আসল লোক তোমার হাত ছেড়ে দেবে না তোমার পাশে কে মানাবে এত দিনেও কি বুঝছ না?
চলে এসো রশি আমরা দুজনেই গাছ থেকে বাঁধা বাঁধা ডাব পাড়ি। মনে হয় আমিই রবীন্দ্রনাথ দাস পানি নাই খাবার নাই জ্বালানির ড্রাম ও বাঁশ ধরে সমুদ্রে ভাসছি কোথায় এমভি জাওয়াদ? ঝড়ে ট্রলার ডুবে গেছে বঙ্গোপসাগরে হলদিয়ার কাছে। পাঁচ দিন ধরে পেটে পড়েনি কিছু কিন্তু হাঙর পেট ভরাতে চাইছে ছুড়ে দাও লাইফ জ্যাকেট সমুদ্র শুধু নিচে টানছে আর টানছে বৃষ্টির জল খেয়ে বেঁচে আছি বৃষ্টির জল খেয়ে কত দিনই আর বাঁচি?
কারও মাথাব্যথা নাই কাকে বলব আর কে শুনবে সবাই কানে তুলো দিয়ে আছে কেউ কেউ আশ্বস্ত করেছে ভোর হলে পাখিই ডেকে তুলবে এই ঘনঘোর রাতে বসে থাকব তবে কার হাত ধরে যার হাত ধরে বসে থাকার কথা সে–ও নাক ডেকে ঘুমোচ্ছে নিশ্চিন্ত মনে এখন কী করি কই যাই কেউ কি আছে কারও মনে?
নাকি যে যার মতো কারও জন্য কারও মাথায়— —ব্যথাই নাই। আমি নামক মানুষটি খুবই সস্তা আমি এতই সস্তা যে, যে কেউ ডাকলেই চিঁ হিঁ করে দৌড়ে তাদের কাছে যাই কে কতটুকু যোগ্য সেটা ঘুণাক্ষরেও মাথায় আনি না আমি সরল মনে মিশে গিয়ে দেখি বিনা পারিশ্রমিকে তারা আমাকে আবার অধিনস্তও করে রাখতে চায় আমি বিনা পারিশ্রমিকের কলগার্ল হয়ে উঠি আর তারা আমাকে রাতে–বিরাতে তাদের ইচ্ছামতো লাগাতে থাকে লাগাতে লাগাতে ব্লাডার পর্যন্ত ফেটে ফেলে সস্তা না হলে কে পারে আমার সাথে?
যাকে ডাকি সে–ই বজ্রপাত হয়ে আসে যাকে ডাকি সে–ই বজ্রপাত হয়ে আসে এমনই সময় মাথায় মাথাল দিয়ে আটকানো যাচ্ছে না
