বোনাসের টাকা সুইমিং পুলের জন্য দিলেন ক্রিকেটাররা
ব ন স র ট ক স – পাকিস্তানের বিরুদ্ধে দুই টেস্ট ম্যাচে জয় পেয়ে বিসিবি ক্রিকেটারদের বোনাস দেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু ক্রিকেটাররা সেটি বদলে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আধুনিক সুযোগ-সুবিধা বাড়ানো হোক এবং সুইমিং পুল তৈরি করার প্রস্তাব দিয়েছিলেন।
আজ মিরপুরে বিসিবির অন্তর্বর্তী সভাপতি তামিম ইকবাল সাংবাদিকদের বলেন, ‘আমরা তৈরি ছিলাম, যদি বোনাস দেওয়া লাগত, অবশ্যই দিতাম। কারণ তাদের এটা প্রাপ্য। কিন্তু সবার উচিত তাদের এই উদ্যোগের প্রশংসা করা। তারা শুধু নিজেদের কথা চিন্তা করেনি। এই সুবিধা তাদের ছোট ভাইয়েরা এবং অনূর্ধ্ব-১৯ বা হাই পারফরম্যান্সে যাঁরা আছে, তারাও ব্যবহার করবে।’
তামিম আপাতত বিসিবির অন্তর্বর্তী সভাপতি হলেও পরিচালনা পর্ষদের আসন্ন নির্বাচনে অংশ নেবেন তিনি। নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণের শেষ দিন ছিল আজ। গতকালই ক্লাব ক্যাটাগরি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা তামিম জানিয়েছেন, নির্বাচনে তাঁর কোনো প্যানেল থাকবে না। গত বছর অস্বচ্ছতার অভিযোগে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন তামিম। তাঁর দাবি, এবারের নির্বাচনে তিনি কোনো হস্তক্ষেপ করছেন না, ‘নির্বাচন যতটুকু স্বচ্ছ হতে পারে, ততটুকু হবে। আমি আশা করব, অংশগ্রহণকারী যেন অনেক বেশি হয়। যাঁরা ক্রিকেট ভালোবাসেন, ক্রিকেট সংগঠক, ব্যবসায়ী, যাঁরা বাংলাদেশের ক্রিকেটের ভালো চান, তাঁরা যেন নির্বাচনে অংশ নেন। একটা ভালো বড় নির্বাচন হোক, এটাই আমি আশা করতে পারি।’
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মূল নকশাতেই সুইমিং পুলের ব্যবস্থা রাখা হয়েছিল। কিন্তু আজ পর্যন্তও সেখানে সুইমিং পুল নির্মাণ করা হয়নি। মাঝে ফারুক আহমেদ বিসিবি সভাপতি হওয়ার পর মিরপুরের জিমের পাশে খালি জায়গায় সুইমিং পুল নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। সেটি বাস্তব রূপ পাওয়ার আগেই বদল আসে বিসিবিতে।
বাংলাদেশের জয়ে কেন বিষণ্নতায় ভুগেছেন স্পিন বোলিং কোচ মুশতাক
