সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়াতে ইসলামের ৬ সমাধান
ব শ ব সভঙ গ র পর – সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেটের সুবিধার কারণে দাম্পত্য সম্পর্কে সহজে ফাটল ধরতে পারে। যেমন অনলাইন চ্যাটিং বা আবেগী সম্পর্কের মাধ্যমে তা ঘটতে পারে। বিশ্বাস ভঙ্গ হলে জীবন থমকে যায়। তবে এই ক্ষত কি আবার আস্থা ফেরানো সম্ভব? ইসলামি মূল্যবোধ অনুসারে হারানো বিশ্বাস ফিরে পেতে হলে প্রয়োজন হয় দীর্ঘ সময় ও উভয় পক্ষের আন্তরিক প্রচেষ্টা। নিচে সমাধান কয়েকটি ধাপ আলোচনা করা হলো:
১. সম্পর্কটি পুরোপুরি বিচ্ছিন্ন করা
বিশ্বাসভঙ্গের পর সম্পর্ক বুনোনো জরুরি। যিনি বিশ্বাস ভঙ্গ করেছেন, তাকে প্রথমেই সেই তৃতীয় ব্যক্তির সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করতে হবে। শুধু ‘ব্লক’ করাই যথেষ্ট নয়। ইসলামি দৃষ্টিকোণ থেকে তওবার প্রথম শর্ত হলো পাপের পরিবেশ ত্যাগ করা।
কোরআন, সুরা নিসা, আয়াত: ৩৫ বলেন, “যদি তাদের (স্বামী-স্ত্রীর) মধ্যে বিচ্ছেদের আশঙ্কা করো, তবে তোমরা স্বামীর পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজন সালিশ নিযুক্ত করো; তারা উভয়ে যদি নিষ্পত্তি চায় তবে আল্লাহ তাদের মধ্যে মিল ঘটিয়ে দেবেন।”
২. অকপট স্বীকারোক্তি
নিজের ভুল স্বীকার করতে হবে কোনো প্রকার অজুহাত ছাড়াই। দোষারোপ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। নিজের কৃতকর্মের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং দায়ভার গ্রহণ করা হারানো বিশ্বাস ফিরে পাওয়ার প্রথম ধাপ।
রাসুল (সা.) বলেছেন, “তোমরা সত্যকে আঁকড়ে ধরো, কারণ সত্য পুণ্যের পথ দেখায়।” (সহিহ বুখারি, হাদিস: ৬০৯৪)
৩. স্বচ্ছ যোগাযোগ
বিশ্বস্ততা ফিরে পেতে হলে দুজনের মধ্যে খোলামেলা আলোচনার বিকল্প নেই। সত্য লুকিয়ে কখনো ক্ষত দূর করা যায় না। সম্পর্ক পুনরুদ্ধার করতে হলে স্বচ্ছ আলাপ অপরিহার্য।
৪. ক্ষমার জন্য জোর না করা
অনেকে ধর্মের দোহাই দিয়ে সঙ্গীকে দ্রুত ক্ষমা করে দেওয়ার জন্য চাপ দেন। কিন্তু বিশ্বাস ভাঙা যত সহজ, তা জোড়া লাগানো তত কঠিন। ইসলাম ক্ষমা করতে উৎসাহিত করে, কিন্তু তা যেন লোক দেখানো বা চাপের মুখে না হয়।
৫. কারণ অনুসন্ধান
কেন এমনটি ঘটল তা বুঝতে পারা ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তি রোধ করতে সাহায্য করে। অবহেলা, অতৃপ্তি বা একাকীত্ব কাজ করতে পারে বিশ্বাসভঙ্গের প্রক্রিয়ায়। এই শূন্যস্থানগুলো শনাক্ত করে তা পূরণের চেষ্টা করতে হবে।
মহান আল্লাহ বলেছেন, “হে মুমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো। নিশ্চয়ই কিছু অনুমান পাপ। আর তোমরা একে অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না…” (সুরা হুজরাত, আয়াত: ১২)
৬. পেশাদার কাউন্সিলিং
নিজেদের চেষ্টা যথেষ্ট হয় না বিশ্বাসভঙ্গ দূর করার জন্য। সেক্ষেত্রে ইসলামি মনোবিজ্ঞ
