খোকসা বিএনপি নেতার ওপর পরিকল্পিত হামলা: মেয়র প্রার্থী হওয়ার পথে বাধা?
Banglaprabah.com – ব ড় র স মন খ কস – খোকসা উপজেলার বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাফিজ আহমেদ খান বুধবার রাতে শহরের থানাপাড়া এলাকায় নিজ বাসার সামনে সন্ত্রাসীদের হামলার শিকার হন। তিনি খোকসা পৌরসভার সাবেক মেয়র আনোয়ার আহমেদ তাতারীর পুত্র। হামলাকারীরা তাকে চাপাতি ও লোহার হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। এরপর তারা তার বাসার লোহার গেটে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়। দুটি মোটরসাইকেলে করে তারা দ্রুত পালিয়ে যায়।
হাসপাতালে ভর্তি ও চিকিৎসকের বিবরণ
গুরুতর আহত অবস্থায় নাফিজ আহমেদকে প্রথমে খোকসা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাত বারোটার দিকে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আনোয়ার হোসেন জানান, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। তাঁর ডান পায়ে ধারালো অস্ত্রের আঘাতে গভীর রক্তাক্ত জখম হয়েছে। এছাড়া ডান হাতের বাহুর দুটি হাড় এবং বাঁ হাতের তিনটি আঙুল ভেঙে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নাফিজ আহমেদের ভাষ্য
গতকাল রাতে দলীয় কার্যালয়ের কাজ শেষে তিনি বাড়িতে ফিরছিলেন। বাড়ির প্রধান ফটকের সামনে পৌঁছে তিনি অপরিচিত কয়েকজন যুবককে দাঁড়িয়ে থাকতে দেখেন। তিনি তাদের পরিচয় জানতে চাইলে তারা পাল্টা পরিচয় জানতে চায়। তাঁর পরিচয় জানার পর রাত সাড়ে দশটার দিকে তারা চাপাতি ও লোহার হাতুড়ি দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়।
নাফিজ আহমেদ আরও বলেন, সামনে খোকসা পৌরসভার নির্বাচন। এ নির্বাচনে আমি যাতে মেয়র প্রার্থী হতে না পারি, সে উদ্দেশ্যেই আওয়ামী লীগের দোসর সন্ত্রাসীরা আমাকে পরিকল্পিতভাবে হত্যার জন্য এ হামলা চালিয়েছে।
সন্তানের বক্তব্য ও পুলিশের তদন্ত
নাফিজ আহমেদের একমাত্র সন্তান ইফতারিনা খান জানান, হাসপাতালে তাঁর বাবার শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হচ্ছে। তিনি বলেন, বুধবার রাতে ঘটনার সময় তিনি বাড়িতেই ছিলেন। বাবার চিৎকার শুনে বাড়ির গেটের সামনে যান। গিয়ে দেখেন, বাবার শরীরে এলোপাতাড়ি কোপ। সন্ত্রাসীরা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের ধরার চেষ্টা চলছে।
Related Reading
Frequently Asked Questions
What is ব ড় র স মন খ কস?
ব ড় র স মন খ কস is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does ব ড় র স মন খ কস matter?
ব ড় র স মন খ কস matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
