Uncategorized

‘আপনারা কি তখন দেখেন নাই, এই পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম’

আপন র ক তখন দ খ ন - জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জোবাইরুল আলম দাবি করেছেন যে, আনোয়ারা উপজেলা প্রশাসন এখনো স্বজনপ্রীতি করছে। তিনি

Desk Uncategorized
Published August 6, 2026
Reading time 1 minutes
Conversation No comments
Foto : Linda Hernandez - banglaprabah.com
Table of Contents
  1. আনোয়ারা প্রশাসনে স্বজনপ্রীতির অভিযোগ তুলে এনসিপি নেতা
  2. Related Reading
  3. Frequently Asked Questions

আনোয়ারা প্রশাসনে স্বজনপ্রীতির অভিযোগ তুলে এনসিপি নেতা

Banglaprabah.com – আপন র ক তখন দ খ ন – জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জোবাইরুল আলম দাবি করেছেন যে, আনোয়ারা উপজেলা প্রশাসন এখনো স্বজনপ্রীতি করছে। তিনি ইউএনও ও ওসিকে প্রশ্ন করতে চান যে, তারা কি ১৬ জুলাই দেখেননি। তখন কীভাবে বিক্ষুব্ধ ছাত্র-জনতা থানাগুলোকে জ্বালিয়ে দিয়েছিল। আপনারা কি তখন দেখেননি, জনগণের টাকা চলা এই পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম।

গণসমাবেশের বিবরণ

গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী টানেল মোড়ে ১১-দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে জোবাইরুল আলম এ কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি আবদুল গনির সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আবুল হাসানের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ১১-দলীয় ঐক্যের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি

ওই সমাবেশের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ফেসবুক পেজে প্রকাশিত ৩ মিনিট ৫৪ সেকেন্ডের ভিডিওটি নিজের ওয়ালেও শেয়ার করেন জোবাইরুল আলম। বক্তব্যে তিনি বলেন, আমরা দেখি, এই জুলাই গণ-অভ্যুত্থান কেন হয়েছিল। আমরা দেখেছি, রাষ্ট্রীয় যত প্রশাসন আছে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে কেউ তখন প্রশাসনের পোশাক পরে ছিল না। সবাই আওয়ামী লীগ-ছাত্রলীগের ভূমিকা অবতীর্ণ হয়েছিল।

উপজেলা, পুলিশ, থানা প্রশাসনে বিরোধী দলের কেউ ঢুকতে পারে নাই।

প্রশাসনে দলীয় স্বজনপ্রীতি

ভিডিওতে জোবাইরুল আলমকে বলতে শোনা যায়, আমরা এখনো দেখি…আমরা যখন বিরোধী দল থেকে ইউএনওকে কিছু বলতে চাই, কোনো প্রশাসনিক কর্মকর্তাকে কিছু বলতে যাই, তখন তারা বলে, আপনারা এমপি সাহেবের সঙ্গে কথা বলুন। আমরা এখনো দেখি, আনোয়ারা উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, তারা দলীয় স্বজনপ্রীতি করতেছে।

আমরা এখনো দেখতেছি, এমপির নির্দেশনা ছাড়া কোনো একটা ফাইল উপজেলা প্রশাসনে নড়ে না। জোবাইরুল আলম বলেন, আমরা এখনো দেখি, সরকারি যে সহায়তাগুলো আছে…সবগুলোর বিষয়ে আমরা খবর পাই, বিভিন্ন নেতাকে, যারা আছে বিএনপির, তাদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা হয়ে যায়।

এই ফ্যামিলি কার্ডের নামে বিভিন্ন ধরনের নিয়োগ নিচ্ছে। কিন্তু সাধারণ শিক্ষার্থী, সাধারণ তরুণ যারা এখানে যাচ্ছে, তাদেরকে বলা হচ্ছে, এমপি থেকে সুপারিশ নিয়ে আসেন।

আওয়ামী লীগের উত্থান রোধ করব

আবার যদি কেউ মাফিয়া হয়ে উঠতে চায় তাদের বলব, এখন আমরাই হচ্ছেন বড় মাফিয়া: আনোয়ারার এনসিপি নেতা। উপজেলা প্রশাসনে উদ্দেশে জোবাইরুল আলম বলেন, আপনারা আবার যদি আওয়ামী লীগ হয়ে উঠতে চান, আমরা যেমন আওয়ামী লীগকে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা ফিরতে দেব না, কাউকে আওয়ামী লীগ হয়ে উঠতেও দেব না, ইনশা আল্লাহ।

প্রথম আলোকে প্রতিক্রিয়া

জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জোবাইরুল আলম প্রথম আলোকে বলেন, ভিডিওতে পুরো বক্তব্য আসেনি। আমরা চাই না, জনগণের যে ক্ষোভ আছে, সেটা আরও বড়ুক। জুলাই আন্দোলনের সময় যেমন পরিস্থিতি হয়েছিল, আমরা চাই না, আবার প্রশাসনের সঙ্গে সে রকম মুখোমুখি অবস্থা তৈরি হোক। বক্তব্যে এটাই বুঝিয়েছিলাম। আমরা চাই, একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ হোক।

Frequently Asked Questions

What is আপন র ক তখন দ খ ন?

আপন র ক তখন দ খ ন is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does আপন র ক তখন দ খ ন matter?

আপন র ক তখন দ খ ন matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment