ইলিশের পিৎজা বানাতে চান? রেসিপি দেখুন
ইল শ র প ৎজ ব ন – অন্য ধরনের স্বাদে ইলিশ খাওয়ার উপায় খুঁজছেন? এই রেসিপি দিয়েছেন অসিত কর্মকার।
প্রয়োজনীয় উপকরণ
ময়দা: ২ কাপ ইনস্ট্যান্ট ইস্ট: ১ চা–চামচ চিনি: ১ চা–চামচ লবণ: ১ চা–চামচ তেল: সামান্য কুসুম গরম পানি: প্রয়োজনমতো
ইলিশ মাছের উপকরণ
ইলিশ: ১ কাপ আদা-রসুনবাটা: ১ চা–চামচ সয়া সস: ১ চা–চামচ গোলমরিচ: সামান্য লবণ: সামান্য
পিৎজা সস ও টপিং
পিৎজা সস: ১ টেবিল চামচ টমেটো সস: ১ টেবিল চামচ মোজারেলা চিজ: ১ কাপ ক্যাপসিকাম কিউব: আধা কাপ পেঁয়াজ কিউব: আধা কাপ অরিগানো: সামান্য
প্রস্তুতি প্রক্রিয়া
ময়দা, ইস্ট, চিনি এবং লবণ মিশিয়ে খামির তৈরি করুন। গরম পানি ধীরে ধীরে যোগ করে মিশ্রণটি নরম করুন। খামির গরম জায়গায় বসিয়ে দ্বিগুণ হতে দিন। ফুলে ওঠার পর ডো হাতে চেপে বাতাস বের করে গোল রুটির মতো বেলে নিন।
ইলিশ মাছ ভেজে আদা-রসুনবাটা, সয়া সস, গোলমরিচ এবং লবণ মিশিয়ে কিমা করুন। বেকিং ট্রে বা প্যানে সামান্য তেল মেখে রুটি বসিয়ে ছোট ছিদ্র করুন। রুটির উপর প্রথমে পিৎজা সস বা টমেটো সস মাখুন। তারপর মোজারেলা চিজ, ইলিশ কিমা, ক্যাপসিকাম, পেঁয়াজ কিউব এবং অরিগানো ছড়িয়ে দিন।
প্রিহিট করা ওভেনে ২০০ ডিগ্রি সেলসিয়াসে ১০-১৫ মিনিট বেক করুন।
এই গরমে ঢাকার যেখানে মিলবে ডাবের আইসক্রিম।
