অ্যাপলের ডব্লিউডব্লিউডিসি শুরু হচ্ছে আজ, কোথায় দেখবেন, কী ঘোষণা আসতে পারে
অ য পল র ডব ল উডব – যুক্তরাষ্ট্রের কুপারটিনোর অ্যাপল পার্কে আজ শুরু হয়েছে অ্যাপলের বার্ষিক প্রযুক্তি সম্মেলন ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) ২০২৬। এ সম্মেলনে নির্বাচিত ডেভেলপাররা অংশ নিলেও উদ্বোধনী অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে।
বাংলাদেশ সময় রাত ১১টায় সম্মেলনের প্রথম সেশন
অ্যাপলের ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট এবং অ্যাপল টিভি অ্যাপের মাধ্যমে সম্মেলনের প্রথম সেশন দেখা যাবে। ইউটিউবে নোটিফাই মি অপশন চালু থাকলে অনুষ্ঠানের শুরুতে স্বয়ংক্রিয় নোটিফিকেশন পাওয়া যাবে।
গুগলের বার্ষিক সফটওয়্যার সম্মেলন ‘গুগল আই/ও’তে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সুবিধা প্রকাশ করার পর এবার অ্যাপলও তাদের বিভিন্ন অপারেটিং সিস্টেম ও সেবায় এআই-নির্ভর বিভিন্ন উন্নয়নের ঘোষণা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আইওএস ২৭ এবং অন্যান্য সফটওয়্যার প্ল্যাটফর্মে পরিবর্তন
প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এবারের সম্মেলনের মূল কেন্দ্রবিন্দুতে থাকতে পারে আইওএস ২৭। নতুন সংস্করণে সিরিকে আরও শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সহকারী হিসেবে নতুন সুবিধা যুক্ত করার সম্ভাবনা রয়েছে।
আইওএস ২৭-এ ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করতে বিন্যাস পরিবর্তন, লিকুইড গ্লাস নকশার বিস্তার এবং স্বয়ংক্রিয় বানান সংশোধন ব্যবস্থা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। আইফোন ছাড়াও আইপ্যাডের জন্য আইপ্যাডওএস ২৭-এ নতুন সুবিধা ঘোষণার সম্ভাবনা রয়েছে।
ওয়াচওএস ২৭-এ নতুন কিছু ডায়াল যোগ করার আশা রয়েছে। সূত্র: টেক রাডার
আইওএসের বেশ কয়েকটি নতুন সুবিধা এ সংস্করণে যুক্ত করা হবে। নতুন নকশার লিকুইড গ্লাস, ক্যামেরা ও ওয়েদার অ্যাপের বিন্যাস পরিবর্তন এবং স্বয়ংক্রিয় বানান সংশোধন ব্যবস্থা নিশ্চিত করতে পারে অ্যাপল।
