Banglaprabah
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

৩ দিনে ২ কোটি ৭৫ লাখ ভিউ! চমকে দিল যে হরর সিনেমা

Published August 15, 2026 · Updated August 15, 2026 · By Jennifer Rodriguez - banglaprabah.com

Foto : Jennifer Rodriguez - banglaprabah.com

নেটফ্লিক্সে নতুন হরর থ্রিলারের সাফল্যের গল্প

Banglaprabah.com – ৩ দ ন ২ ক ট ৭৫ - স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার পরপরই দারুণ সাড়া ফেলেছে 'দ্য লাস্ট হাউস'। সিনেমাটির প্রথম তিন দিনেই ২ কোটি ৭৫ লাখ ভিউ অর্জন করেছে এটি। গ্রেটা লি ও ওয়াগনার মৌরার অভিনীত এই থ্রিলারটি ৩ থেকে ৯ আগস্ট পর্যন্ত এক সপ্তাহের হিসাবে নেটফ্লিক্সের দর্শকসংখ্যার তালিকায় সরাসরি শীর্ষে উঠে এসেছে। শুধু ইংরেজি ভাষার সিনেমার মধ্যে নয়, ওই সপ্তাহে নেটফ্লিক্সের সবচেয়ে বেশি দেখা কনটেন্ট হিসেবেও এটি স্বীকৃতি পেয়েছে।

গল্পের মূল ভাবনা

গল্পের কেন্দ্রে রয়েছে একটি বাড়ি। বাইরে অবিরাম বৃষ্টি পড়ছে। দরজা খোলা যাচ্ছে না, জানালাও খোলা যাচ্ছে না। ফোন, ইন্টারনেট—কোনো কিছুই যেন স্বাভাবিকভাবে কাজ করছে না। চারজন মানুষ বুঝতে পারছে, তারা শুধু নিজেদের বাড়িতেই আটকা পড়েনি, সম্ভবত পুরো পৃথিবী থেকেই বিচ্ছিন্ন হয়ে গেছে। কোনো ভূত নয়, বরং বাড়িটা থেকে বের হওয়ার কোনো পথ নেই, এটাই হয়ে ওঠে মূল ভয়। সিনেমাটি এই ধারণার ওপর দাঁড়িয়ে আছে।

অভিনয়শিল্পীদের চমৎকার উপস্থাপনা

আলোচনায় অভিনয়শিল্পী ও পরিচালক ছবির অন্যতম বড় আকর্ষণ গ্রেটা লি। 'পাস্ট লাইভস' দিয়ে আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রশংসা পাওয়া এই অভিনেত্রী এখানে রাইলি চরিত্রে অভিনয় করেছেন। রাইলি একজন মা, যাকে একই সঙ্গে সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, স্বামীর সঙ্গে সম্পর্ক সামলাতে হবে এবং নিজের ভয় নিয়ন্ত্রণ করতে হবে। এ চরিত্রে বড় কোনো অ্যাকশন দৃশ্যের চেয়ে গুরুত্বপূর্ণ মুখের অভিব্যক্তি, নীরবতা ও আতঙ্ক।

ব্রাজিলিয়ান অভিনেতা ওয়াগনার মৌরা আন্তর্জাতিক দর্শকের কাছে সবচেয়ে বেশি পরিচিত নার্কেস-এর পাবলো এসকোবার চরিত্রের জন্য। এবার তিনি জেসন চরিত্রে। জেসন এমন একজন বাবা, যিনি শুরুতে পরিস্থিতির ব্যাখ্যা খুঁজতে চান। কিন্তু সময় যত এগোয়, বাস্তবতার সঙ্গে তাঁর লড়াই তত কঠিন হয়ে ওঠে।

পরিচালকের নতুন দিক

ছবিটির পরিচালক লুই লেতেরিয়ার এর আগে বড় বাজেটের অ্যাকশন ও ফ্যান্টাসি ছবিতে কাজ করেছেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে দ্য ইনক্রেডিবল হাল্ক, নাউ ইউ সি মি, ফাস্ট এক্স। এ ছবিতে তিনি বিপরীত পথে হেঁটেছেন। বড় অ্যাকশন সেটের বদলে প্রায় পুরো গল্পকে আটকে দিয়েছেন একটি বাড়ির মধ্যে।

মিশ্র প্রতিক্রিয়া

আবির্ভাবেই বিশ্বজুড়ে হইচই পড়ে যাওয়া ছবিটিতে দর্শকদের পছন্দ হলেও সমালোচকদের বড় একটি অংশ ছবির চিত্রনাট্য নিয়ে হতাশ। সিনেমাবিষয়ক সাইট ডিসাইডার ছবিটিকে দুর্বল সায়েন্স ফিকশন থ্রিলার হিসেবে দেখেছে। তাদের সমালোচনা, শক্তিশালী অভিনয়শিল্পীদের ব্যবহার করেও ছবিটি চরিত্রগুলোর যথেষ্ট বিকাশ ঘটাতে পারেনি। রহস্যময় ঘটনাগুলোর ব্যাখ্যা এবং গল্পের শেষ অংশও সমালোচিত হয়েছে।

আরও কয়েকজন সমালোচকের মতে, প্রথম দিকে যে রহস্য তৈরি করা হয়, দ্বিতীয়ার্ধে গিয়ে সেটির অনেকটাই হারিয়ে যায়। শুরুতে প্রশ্ন যত বড়, শেষ পর্যন্ত তার উত্তর ততটা সন্তোষজনক নয়। তবে সমালোচকদের একটি অংশের মতে, ছবিটি ভয় দেখানোর চেয়েও পরিবারের ভেতরের সম্পর্ক ও মানসিক চাপকে বেশি গুরুত্ব দিয়েছে। বাইরের অজানা ভয় যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে চারজন মানুষের পারস্পরিক সম্পর্ক।

নেটফ্লিক্স নিজেই ছবিটিকে সায়েন্স ফিকশন, হরর ও থ্রিলারের মিশ্রণ হিসেবে শ্রেণিবদ্ধ করেছে।

৭ আগস্ট মুক্তির পর থেকেই ছবিটি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা চলছে। কেউ বলছেন, এর অস্বস্তিকর পরিবেশ ও রহস্য জমিয়ে রাখার কৌশল বেশ কার্যকর; আবার কেউ মনে করছেন, চমৎকার একটি ধারণাকে শেষ পর্যন্ত নষ্ট করেছে দুর্বল চিত্রনাট্য। ভ্যারাইটি ও আইএমডিবি অবলম্বনে

Related Reading

Frequently Asked Questions

What is ৩ দ ন ২ ক ট ৭৫?

৩ দ ন ২ ক ট ৭৫ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ৩ দ ন ২ ক ট ৭৫ matter?

৩ দ ন ২ ক ট ৭৫ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.