Banglaprabah
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

হাতির শুঁড়কে প্রকৃতির বিস্ময় বলা হয় কেন

Published August 13, 2026 · Updated August 13, 2026 · By Charles Hernandez - banglaprabah.com

Foto : Charles Hernandez - banglaprabah.com

বিশ্ব হাতি দিবস: শুঁড়ের অসাধারণ গঠন ও কার্যকারিতা

Banglaprabah.com – হ ত র শ ড়ক প রক - বুধবার বিশ্ব হাতি দিবস উদযাপিত হয়েছে। এই দিনে স্থলচর প্রাণী হিসেবে হাতির অবদান ও সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়। বিজ্ঞানীদের মতে হাতি কেবল একটি বিশাল জীব নয়, বরং বিবর্তনের এক অদ্ভুত প্রযুক্তিগত বিস্ময়। বিশেষ করে এর শুঁড়কে প্রকৃতির সুইস আর্মি নাইফ বলা হয়।

শুঁড়ের পেশিগত গঠন

মানুষের শরীরে মোট পেশির সংখ্যা ৬০০টির কিছু বেশি। কিন্তু হাতির শুঁড়ে কোনো হাড় বা তরুণাস্থি নেই। এটি সম্পূর্ণ পেশি দিয়ে গঠিত। বিভিন্ন প্রজাতির হাতির শুঁড়ে প্রায় ৪০,০০০ থেকে ১,৫০,০০০টি ভিন্ন ভিন্ন পেশিকলা থাকে। এই অসাধারণ গঠনের কারণেই হাতি তার শুঁড় দিয়ে টনের বেশি বিশাল গাছের গুঁড়ি যেমন উপড়ে ফেলতে পারে, তেমনি একদম সূক্ষ্ম স্পর্শে মাটি থেকে একটা পুদিনাপাতা বা ছোট্ট চিপস ভেঙে না ফেলে আলতো করে তুলে নিতে পারে।

হাতির শুঁড়কে সুপারসনিক পানির পাম্পের সঙ্গেও তুলনা করেন অনেকে। বিজ্ঞানী ও প্রকৌশলীরা পরীক্ষা করে দেখেছেন, হাতির শুঁড় প্রতি সেকেন্ডে প্রায় ১৫০ মিটার বেগে বাতাস টানতে পারে।

মানুষ হাঁচি দিলে ঘণ্টায় প্রায় ৪.৫ কিলোমিটার গতিতে বাতাস বের হয়। হাতি তার চেয়ে প্রায় ৩০ গুণ বেশি গতিতে শুঁড় দিয়ে পানি বা বাতাস টেনে নিতে পারে! এক টানে হাতি প্রায় ৮ থেকে ৯ লিটার পানি শুঁড়ের ভেতর ধরে রাখতে পারে। হাতি কিন্তু শুঁড় দিয়ে সরাসরি পানি পান করে না। শুঁড়ে পানি টেনে এনে তা পাইপের মতো মুখে ঢেলে দেয়।

শুঁড়ের সংবেদনশীলতা ও শ্রবণ ক্ষমতা

হাতির শুঁড় হলো মূলত তাদের নাক এবং ওপরের ঠোঁটের এক অসাধারণ বিবর্তিত রূপ। আফ্রিকান হাতির শুঁড়ের একদম মাথায় দুটো এবং এশিয়ান হাতির মাথায় একটি আঙুলের মতো সংবেদনশীল অংশ থাকে। এটি দিয়ে তারা স্পর্শ অনুভূতি লাভ করে ও নিখুঁতভাবে বস্তু ধরে।

দারুণ একটা মজার তথ্য হচ্ছে, হাতি কেবল কান দিয়ে শোনে না, তারা পায়ের পাতা দিয়েও সংকেত গ্রহণ করে! যখন কোনো হাতি হুঙ্কার দেয় বা মাটিকে আঘাত করে, তখন ভূকস্পন তরঙ্গ তৈরি হয়। দূরবর্তী অন্য হাতিরা তাদের পায়ের সংবেদনশীল স্নায়ুর মাধ্যমে মাটির সেই কম্পন অনুভব করে বুঝতে পারে বন্ধু নাকি শত্রু আসছে।

আফ্রিকান ও এশিয়ান হাতির পার্থক্য

আফ্রিকা ও এশিয়ায় বসবাসকারী হাতিদের মধ্যে প্রজাতি ও শারীরিক গঠনে স্পষ্ট কিছু পার্থক্য রয়েছে। আফ্রিকার হাতি আকৃতিতে বড় হয়। এদের দুটি প্রজাতি রয়েছে। আফ্রিকান সাভানা হাতি ও আফ্রিকান ফরেস্ট হাতি। আফ্রিকান সাভানা হাতি বিশ্বের সবচেয়ে বড় স্থলচর প্রাণী, যাদের উচ্চতা ১০ থেকে ১৩ ফুট এবং ওজন ৩৬০০ থেকে ৬ হাজার ৪০০ কেজি পর্যন্ত হতে পারে। এদের কান অনেক বড় হয় এবং পুরুষ ও স্ত্রী উভয় হাতিরই বড় দাঁত থাকে।

আর এশিয়ান হাতি এশিয়ার বনাঞ্চলে থাকে। এই হাতিগুলোর কান অপেক্ষাকৃত ছোট ও গোলাকার। এদের উচ্চতা ৬.৫ থেকে ১১.৫ ফুট এবং ওজন প্রায় ৫ হাজার কেজি হয়। এদের কেবল কিছু সংখ্যক পুরুষ হাতির পূর্ণাঙ্গ বড় দাঁত গজায়, বাকিদের ছোট ছোট গজদাঁত থাকে।

হাতির সামাজিক জীবন

হাতি নারী হাতির নেতৃত্বে গঠিত দলে বা পরিবারে বাস করে। সবচেয়ে বয়স্ক অভিজ্ঞ নারী হাতি দলনেতা হিসেবে খাদ্যের উৎস ও নিরাপদ পথ খুঁজে বের করে। পুরুষ হাতি বয়ঃসন্ধিকালে দল ছেড়ে একা বা ছোট পুরুষ দলে বসবাস শুরু করে।

সূত্র: লাইভ সায়েন্স

Related Reading

Frequently Asked Questions

What is হ ত র শ ড়ক প রক?

হ ত র শ ড়ক প রক is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does হ ত র শ ড়ক প রক matter?

হ ত র শ ড়ক প রক matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.