Banglaprabah
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

স্মার্টফোন থেকে দূরে থাকেন এ অভিনেতা, ছাড়বেন বাটন ফোনও

Published August 8, 2026 · Updated August 8, 2026 · By Jessica Brown - banglaprabah.com

Foto : Jessica Brown - banglaprabah.com

ফাহাদ ফাসিলের জীবন ও সাফল্যের গল্প

Banglaprabah.com – স ম র টফ ন থ ক - পর্দায় তাঁর সংলাপ কখনো কম, কখনো একদমই থাকে না। তবে চোখের ভাব, মুখের সূক্ষ্ম পরিবর্তন বা কয়েক মুহূর্তের নীরবতায় তিনি অনেক কথা বলে দেন। সাধারণ যুবক থেকে শুরু করে ধূর্ত চোর, ধর্মগুরু, পুলিশ কর্মকর্তা বা ভয়ংকর খলনায়ক—যে চরিত্রই হোক না কেন, ফাহাদ ফাসিল সেটিকে বিশ্বাসযোগ্য করে তোলেন। মালয়ালম থেকে তামিল ও তেলুগু—ভারতীয় সিনেমায় তিনি নিজের জন্য তৈরি করেছেন স্বতন্ত্র এক অভিনয়ভুবন। আজ এই অভিনেতার জন্মদিন। ১৯৮২ সালের ৮ আগস্ট ভারতের কেরালায় তাঁর জন্ম। ক্যারিয়ারের শুরুতেই ব্যর্থ হয়ে অভিনয় ছেড়ে দিয়েছিলেন। সাত বছর পর ফিরে এসে তিনি হয়েছেন ভারতের অন্যতম প্রশংসিত অভিনেতা। অথচ প্রায় দুই যুগের ক্যারিয়ার ও অসংখ্য আলোচিত চরিত্রের পরও নিজেকে সফল বলতে রাজি নন ফাহাদ।

ভাগ্যের লিখনে বিশ্বাস

ভাগ্যে প্রবল বিশ্বাস ফাহাদের। তাঁর ধারণা, জীবনে যা কিছু ঘটেছে, সবই যেন আগে থেকে লেখা ছিল। খ্যাতিমান নির্মাতার ছেলে হয়েও প্রথম ছবিতে ব্যর্থ হওয়া, অভিনয় ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যাওয়া, আবার অভিনয়ের কোনো পরিকল্পনা ছাড়াই দেশে ফিরে দর্শকের ভালোবাসা পাওয়া—সবকিছুকেই ভাগ্যের অংশ মনে করেন তিনি।

ভাগ্যের লিখনে আমি বিশ্বাসী। তা না হলে কীভাবে বোঝাব—খ্যাতিমান মা–বাবার সন্তান হয়েও প্রথম ছবিতে ব্যর্থতা, তারপর অভিনয় ছেড়ে যুক্তরাষ্ট্রে গিয়ে দর্শন পাওয়া, অভিনয় না করার ইচ্ছা নিয়ে দেশে ফিরেও দর্শকের এমন ভালোবাসা!

ক্যারিয়ারের শুরু ও পতন

ফাহাদের অভিনয়ে অভিষেক মাত্র ২০ বছর বয়সে। ২০০২ সালে বাবা ফাসিলের পরিচালনায় রোমান্টিক-কমেডি 'কাইয়েথুম দুরাথ'-এর প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি। কিন্তু ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়। তাঁর অভিনয় নিয়েও তীব্র সমালোচনা ও কটাক্ষ শুরু হয়। ব্যর্থতার অভিমানী ফাহাদ সিনেমা ছেড়ে চলে যান যুক্তরাষ্ট্রে। সেখানে দর্শন নিয়ে পড়াশোনা করেন। দীর্ঘ সাত বছর পর ২০০৯ সালে ভারতে ফিরে এলেও ক্যারিয়ার কোন পথে এগোবে, তা নিয়ে দ্বিধা ছিল তাঁর। তাঁর বন্ধুদের অনেকেই চলচ্চিত্রের বিভিন্ন শাখায় কাজ করতেন। তাঁদের উৎসাহেই আবার অভিনয়ে ফেরার সিদ্ধান্ত নেন। অ্যান্থলজি সিনেমা 'কেরালা ক্যাফে'-র একটি গল্পে সাংবাদিকের চরিত্রে অভিনয়ের মাধ্যমে শুরু হয় তাঁর দ্বিতীয় ইনিংস।

দ্বিতীয় ইনিংস ও সাফল্য

শোনা যায়, যুক্তরাষ্ট্রে থাকার সময় প্রাতঃবলিউড অভিনেতা ইরফান খানের একটি ছবি দেখে নতুন করে অভিনয়ে ফেরার অনুপ্রেরণা পেয়েছিলেন ফাহাদ। ইরফানের স্বাভাবিক অভিনয় তাঁকে বুঝিয়েছিল, পর্দায় নাটকীয় উপস্থিতির চেয়েও একটি চরিত্রকে সত্য করে তোলা বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ইনিংসেই বদলে গেল গল্প। ২০১১ সালে 'চাপ্পা কুরিশু' দিয়ে প্রথম বড় সাফল্যের স্বাদ পান ফাহাদ। ছবিটির জন্য কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেতার স্বীকৃতি অর্জন করেন। পরের বছর মুক্তি পাওয়া 'টুয়েন্টি টু ফিমেল কোট্টায়াম' ও 'ডায়মন্ড নেকলেস' অভিনেতা হিসেবে তাঁর জায়গা আরও শক্ত করে।

২০১৪ সালে অঞ্জলি মেননের 'বেঙ্গালোর ডেজ' বক্স অফিসে সাফল্য পায়। একই সঙ্গে দর্শকের মন কাড়ে ফাহাদের অভিনয়। এরপর 'মহেশিন্তে প্রতিকারম', 'টেক অফ', 'থন্ডিমুথালুম দৃকসাক্ষীয়ুম', 'নিয়ান প্রকাশন' ও 'ট্রান্স'-এর মতো সিনেমা তাঁকে মালয়ালম চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেতার আসনে নিয়ে যায়। 'থন্ডিমুথালুম দৃকসাক্ষীয়ুম'-এ অভিনয়ের জন্য ২০১৮ সালে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ফাহাদ। ছবিটিতে এক রহস্যময় চোরের চরিত্রে তাঁর অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়।

মহামারি ও ওটিটি সাফল্য

মহামারির সময় ভারতের আঞ্চলিক সিনেমার দর্শক যখন দ্রুত বাড়ছিল, তখন সর্বভারতীয় দর্শকের কাছে নতুনভাবে পরিচিত হয়ে ওঠেন ফাহাদ। প্রেক্ষাগৃহ বন্ধ থাকার তাঁর কয়েকটি ছবি সরাসরি ওটিটিতে মুক্তি পায়। 'সি ইউ সুন', 'জোজি' ও 'ইরুল' দেখে ভাষার সীমানা ছাড়িয়ে তাঁর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে।

আঞ্চলিক সীমানা ছাড়ানো

মালয়ালমের গণ্ডি পেরিয়ে ২০১৯ সালে 'সুপার ডিলাক্স' দিয়ে তামিল সিনেমায় অভিষেক ঘটে ফাহাদের। ছবিটিতে তাঁর অভিনয় সমালোচকদের প্রশংসা পায়। অনেক সমালোচকের বিবেচনায় সে বছর ভারতের সেরা ছবিগুলোর একটি ছিল 'সুপার ডিলাক্স'। ২০২১ সালের আলোচিত তেলুগু ছবি 'পুষ্পা: দ্য রাইজ'-এ ভানওয়ার সিং শেখাওয়াত চরিত্রে অল্প সময়ের উপস্থিতিতেই আলাদা করে নজর কাড়েন ফাহাদ। সেটিই ছিল তাঁর প্রথম তেলুগু ছবি। পরের বছর তামিল ব্লকবাস্টার 'বিক্রম'-এ অভিনয় করেও প্রশংসিত হন। ২০২৪ সালে মুক্তি পাওয়া 'পুষ্পা ২: দ্য রুল'-এও ফাহাদের অভিনয় আলোচিত হয়। এ ছাড়া 'বরাথন', 'কুম্বলঙ্গি নাইটস', 'মালিক', 'আবেশম' ও 'বোগেনভিলিয়া'-র মতো সিনেমা তাঁর অভিনয়জীবনকে আরও সমৃদ্ধ করেছে।

অভিনয় শৈলী ও ভবিষ্যৎ পরিকল্পনা

মালয়ালমের বাইরে তামিল ও তেলুগু সিনেমায় নিয়মিত কাজ করলেও বলিউড নিয়ে খুব বেশি আগ্রহ দেখাননি ফাহাদ। এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি যে ধরনের গল্প ও চরিত্রে কাজ করতে চান, সেগুলো মালয়ালম সিনেমাতেই পাচ্ছেন। তবে ভবিষ্যতে হিন্দি সিনেমায় অভিনয়ের সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেননি।

ভাষার দেয়াল ভেঙেছে সাবটাইটেল। ফাহাদের অভিনয়ের সবচেয়ে বড় শক্তি তাঁর সাবলীলতা। চরিত্রের জন্য নিজেকে দৃশ্যমানভাবে বদলে ফেলার চেয়ে তিনি চরিত্রটির মনোজগতে প্রবেশ করতে বেশি আগ্রহী। তাই সাধারণ যুবক থেকে খলনায়ক—সব চরিত্রেই তাঁকে স্বাভাবিক মনে হয়। ছোট পর্দা ও সাবটাইটেলের সহজলভ্যতা আঞ্চলিক সিনেমাকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছে বলে তিনি মনে করেন।

Related Reading

Frequently Asked Questions

What is স ম র টফ ন থ ক?

স ম র টফ ন থ ক is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does স ম র টফ ন থ ক matter?

স ম র টফ ন থ ক matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.