স্ত্রীর মৃত্যু, জেল, এবার নিলামে বাড়ি—রাজপালের জীবনে একের পর এক ধাক্কা
রাজপাল যাদবের জীবনে নতুন ধাক্কা: পৈতৃক সম্পত্তি নিলামে
Banglaprabah.com – স ত র র ম ত য - বলিউডের হাসির মুখ হিসেবে পরিচিত রাজপাল যাদবের জীবনে একের পর এক সংকটের সৃষ্টি হচ্ছে। অভিনয় জগতে তিন দশকেরও বেশি সময় অতিবাহিত করলেও ব্যক্তিগত জীবনে তিনি অনেক কঠিন সময় কাটাচ্ছেন। সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া তাঁর শাহজাহানপুরের পৈতৃক সম্পত্তি নিলামে তোলার কাজ শুরু করেছে। বকেয়া ঋণের পরিমাণ ১৬ কোটি ৬১ লাখ রুপির বেশি বলে ব্যাংক দাবি করেছে। আগামী ৯ সেপ্টেম্বর অনলাইন মাধ্যমে এই নিলাম অনুষ্ঠিত হবে।
ক্যারিয়ারের শুরু থেকে সাফল্য
১৯৭১ সালের ১৬ মার্চ উত্তর প্রদেশের শাহজাহানপুরের কুন্দ্রাইল গ্রামে রাজপাল যাদবের জন্ম হয়। অভিনয়ের প্রতি তাঁর আগ্রহ তাঁকে নিয়ে যায় দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা। সেখান থেকে পড়াশোনা শেষ করে তিনি প্রথমে টেলিভিশনে কাজ শুরু করেন। পরে সিনেমার পথে পা রাখেন। ক্যারিয়ারের শুরুতে তিনি কৌতুক অভিনেতা হিসেবেই বেশি পরিচিত ছিলেন। রাম গোপাল ভার্মার ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের নজর কাড়েন।
ধীরে ধীরে কমেডি জগতে নিজের জায়গা তৈরি করেন তিনি। 'মুঝসে শাদি করোগি', 'চুপ চুপ কে', 'মালামাল উইকলি', 'ফির হেরা ফেরি', 'ঢোল' এবং 'ভুল ভুলাইয়া'—এইসব ছবিতে তাঁর ছোট-বড় চরিত্রগুলো দর্শকদের মনে গিয়েছে। বড় তারকাদের পাশে দাঁড়িয়েও তিনি অনেক দৃশ্য নিজের করে নিয়েছেন।
প্রথম স্ত্রীর মৃত্যু ও দ্বিতীয় বিবাহ
সাফল্যের পথে এগিয়ে যাওয়ার অনেক আগেই তাঁর জীবনে নেমে এসেছিল বড় বিপর্যয়। মাত্র ২০ বছর বয়সে তিনি স্ত্রীকে হারান। সংসার শুরু করার পর প্রথম সন্তানের জন্মের সময়ই তাঁর স্ত্রী মারা যান। রাজপাল এক সাক্ষাৎকারে এই ঘটনা স্মরণ করে বলেছিলেন, 'আমার প্রথম স্ত্রী বাচ্চা প্রসব করতে গিয়ে মারা যান। আমার পরের দিন ওকে দেখতে যাওয়ার কথা ছিল। আর সেদিন আমি ওর লাশ কাঁধে নিয়ে শ্মশানে যাই।' প্রথম স্ত্রীর মৃত্যুর পর তাঁর পরিবারের মা ও শ্যালিকা নবজাতক মেয়েকে বড় করার দায়িত্ব নেন।
২০০৩ সালে রাজপাল রাধা যাদবকে বিবাহ করেন। দ্বিতীয় স্ত্রীকে তিনি নিজের জীবনের অন্যতম বড় শক্তি হিসেবে বর্ণনা করেছেন। রাধা তাঁর প্রথম পক্ষের মেয়েকেও নিজের সন্তানের মতোই গ্রহণ করেন। রাজপাল বলেছিলেন, 'আমার গুরুর পর আমার মা-বাবা, আর তারপর ও আমাকে সবচেয়ে বেশি সমর্থন করেছে। ১০০ শতাংশ।' ব্যক্তিগত জীবন নতুন করে গুছিয়ে নেওয়ার পাশাপাশি পেশাজীবনেও তিনি দ্রুত এগিয়ে যাচ্ছিলেন।
সিনেমা নির্মাণ ও ঋণের জাল
২০১০ সালে রাজপাল নিজের পরিচালনায় 'আতা পাতা লাপাতা' ছবিটি নির্মাণের উদ্যোগ নেন। দিল্লিভিত্তিক মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে তিনি এই ছবির জন্য পাঁচ কোটি রুপি ঋণ নেন। ২০১২ সালে ছবিটি মুক্তি পায়। কিন্তু বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য আসেনি। এখান থেকেই শুরু হয় আর্থিক সংকট। ঋণ পরিশোধ নিয়ে জটিলতা তৈরি হয়। পাওনাদার প্রতিষ্ঠানকে দেওয়া একাধিক চেক বাউন্স করে। বিষয়টি আদালত পর্যন্ত যায়। বছরের পর বছর ধরে মামলা, অর্থ পরিশোধের প্রতিশ্রুতি, সময় চাওয়া—সব মিলিয়ে যে সিনেমা ছিল রাজপালের স্বপ্ন, সেটিই হয়ে ওঠে তাঁর জীবনের দীর্ঘতম দুঃস্বপ্নগুলোর একটি।
কারাগার ও আদালতের লড়াই
রাজপালের কারাগারে যাওয়ার অভিজ্ঞতাও নতুন নয়। ২০১৮ সালে ঋণসংক্রান্ত মামলায় তিনি তিন মাস কারাগারে থাকতে হয়েছিল। সেই জেলজীবন নিয়ে পরে কথা বলেছেন অভিনেতা। তাঁর দাবি, কারাগারে থাকার সময়ও তিনি নিজেকে গুটিয়ে নেননি। বরং বন্দীদের সঙ্গে মিশেছেন, বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন। জেল থেকে বের হওয়ার সময় কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া প্রশংসার কথাও তিনি সাক্ষাৎকারে স্মরণ করেছেন।
কিন্তু সেখানেই আইনি জটিলতার শেষ হয়নি। চলতি বছরের ফেব্রুয়ারিতে পুরোনো চেক বাউন্স মামলাতেই আবার তিহার কারাগারে আত্মসমর্পণ করতে হয় রাজপালকে। আদালতকে দেওয়া অর্থ পরিশোধের প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় দিল্লি হাইকোর্ট তাঁর আত্মসমর্পণের সময় বাঁধাতে রাজি হয়নি। ৫ ফেব্রুয়ারি তিহার জেলে যান তিনি। পরে দেড় কোটি রুপি জমা দেওয়ার পর অন্তর্বর্তী জামিনে মুক্তি পেয়েছিলেন।
এবার সামনে এসেছে নতুন বিপদ। সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া রাজপাল যাদবের উত্তর প্রদেশের শাহজাহানপুরে থাকা পৈতৃক সম্পত্তি নিলামে তোলার প্রক্রিয়া শুরু করেছে। তাঁর কুন্দ্রা গ্রামের পৈতৃক বাড়িতে ব্যাংকের নোটিশও টাঙানো হয়েছে। ব্যাংকের দাবি অনুযায়ী, বকেয়ার পরিমাণ ১৬ কোটি ৬১ লাখ রুপির বেশি। ঋণের নথিতে রাজপালের স্ত্রী রাধা যাদব ও মা গোদাবরী দেবীর নামও রয়েছে।
আমার প্রথম স্ত্রী বাচ্চা প্রসব করতে গিয়ে মারা যান। আমার পরের দিন ওকে দেখতে যাওয়ার কথা ছিল। আর সেদিন আমি ওর লাশ কাঁধে নিয়ে শ্মশানে যাই।
একদিকে তাঁর অভিনীত সিনেমা হলে দর্শক হাসছেন, অন্যদিকে ব্যক্তিজীবনে চলছে একের পর এক কঠিন অধ্যায়। রাজপালের জীবনের এই দুই বিপরীত ছবি যেন বলিউডের ঝলমলে পর্দার আড়ালের আরেক গল্প।
Related Reading
Frequently Asked Questions
What is স ত র র ম ত য?স ত র র ম ত য is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does স ত র র ম ত য matter?স ত র র ম ত য matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.