Uncategorized

সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলকে হাজির করার নির্দেশ

স ল হউদ দ ন আহমদক - আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ আজ একাধিক গুরুত্বপূর্ণ আদেশ জারি করেছে। এর মধ্যে রয়েছে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাজির করার

Desk Uncategorized
Published August 10, 2026
Reading time 1 minutes
Conversation No comments
3-2
Foto : William Jones - banglaprabah.com
Table of Contents
  1. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এর একাধিক আদেশ: জিয়াউল আহসান, কর্নেল মোমেন ও সাইফুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা
  2. Related Reading
  3. Frequently Asked Questions

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এর একাধিক আদেশ: জিয়াউল আহসান, কর্নেল মোমেন ও সাইফুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা

Banglaprabah.com – স ল হউদ দ ন আহমদক – আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ আজ একাধিক গুরুত্বপূর্ণ আদেশ জারি করেছে। এর মধ্যে রয়েছে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাজির করার নির্দেশ, কর্নেল আবদুল্লাহ আল মোমেনকে হাজির করার আদেশ এবং উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেপ্তারের আদেশ। এছাড়াও জুলাই গণ-অভ্যুত্থানের মামলায় তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও মুহাম্মদ ফারুক খানকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।

জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা

বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ২০১৫ সালে গুম করার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ রেবারবার এই আদেশ জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১। মামলার পরবর্তী শুনানি ২৭ আগস্ট অনুষ্ঠিত হবে।

জিয়াউল আহসান মানবতাবিরোধী একাধিক মামলায় গ্রেপ্তার আছেন। চলতি বছরের ১৯ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে সালাহউদ্দিন আহমদ গুমের ঘটনায় অভিযোগ দেন। সেই অভিযোগে জিয়াউল আহসান ছাড়াও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আছাদুজ্জামান মিঞা এবং পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান মনিরুল ইসলামসহ অজ্ঞাতনামা অনেকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

২০১৫ সালের ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সালাহউদ্দিন আহমদকে তুলে নেওয়া হয় বলে তখন অভিযোগ করেন তাঁর স্ত্রী হাসিনা আহমদ।

ওই সময়ে বিএনপির পক্ষ থেকেও অভিযোগ করা হয় যে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সালাহউদ্দিন আহমদকে উঠিয়ে নিয়ে গেছেন। ওই সময় সালাহউদ্দিন বিএনপির মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন। একই বছরের ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ সালাহউদ্দিন আহমদকে উদ্ধার করে। ভারতের পুলিশের পক্ষ থেকে তখন জানানো হয় যে, সালাহউদ্দিন আহমদ শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোন পেয়ে তাঁকে আটক করা হয়।

গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ আগস্ট সালাহউদ্দিন আহমদকে দেশে ফেরার জন্য ভ্রমণ অনুমোদন বা ট্রাভেল পাস দেয় ভারত। ওই বছরের ১১ আগস্ট তিনি দেশে ফেরেন।

কর্নেল মোমেন ও সাইফুর রহমানের বিরুদ্ধে আদেশ

জাকির হোসেন নামের এক শিক্ষার্থীকে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল আবদুল্লাহ আল মোমেনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এই আদেশ জারি করেন। ২৭ আগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। কর্নেল মোমেন মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ঢাকা সেনানিবাসে অবস্থিত সাব-জেল আছেন।

এদিকে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেপ্তার করার আদেশ দেওয়া হয়েছে। আজ এই আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১। ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গুম হন ইলিয়াস আলী। তাঁর হদিস আজও মেলেনি।

জুলাই গণ-অভ্যুত্থানের মামলায় তৌফিক-ই-ইলাহী ও ফারুক খানের জিজ্ঞাসাবাদ

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও সাবেক মন্ত্রী মুহাম্মদ ফারুক খানকে এক দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এই আদেশ জারি করেন। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাঁদের জিজ্ঞাসাবাদ করবে।

সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-কে বিষয়টি অবহিত করেছে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম। তিনি বলেন, এই মামলায় আরও আসামি আছে। তবে সবার নাম এখন তাঁরা প্রকাশ করতে চান না।

Frequently Asked Questions

What is স ল হউদ দ ন আহমদক?

স ল হউদ দ ন আহমদক is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does স ল হউদ দ ন আহমদক matter?

স ল হউদ দ ন আহমদক matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment