সবুজ মাঠের বুকে ‘ফুলের সড়ক’
সব জ ম ঠ র ব ক - বাংলাদেশের বর্ষাকালীন গ্রামাঞ্চলে সবুজ ধানখেতের মাঝ দিয়ে যে সরু পথটি চলে গেছে, তার দুই পাশে নানা রঙের ফুল ফুটে থাকলে পথটি হয়ে ওঠে অসাধারণ।
Table of Contents
সব জ ম ঠ র ব বরাবর আজমেরু গ্রামের ফুলের সড়ক
Banglaprabah.com – সব জ ম ঠ র ব ক – বাংলাদেশের বর্ষাকালীন গ্রামাঞ্চলে সবুজ ধানখেতের মাঝ দিয়ে যে সরু পথটি চলে গেছে, তার দুই পাশে নানা রঙের ফুল ফুটে থাকলে পথটি হয়ে ওঠে অসাধারণ। মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের মোকামবাজার–অফিস বাজার সড়কের আজমেরু গ্রামের অংশটি এমনই এক আলাদা সৌন্দর্যের নিদর্শন। বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজের কাছে প্রায় আধা কিলোমিটার জুড়ে এই সড়কের দুই পাশে নানা জাতের ফুলের গাছ লাগানো হয়েছে।
সড়কের পাশে ফুলের গাছের সমারোহ
সড়কের দুই পাশে সবচেয়ে বেশি চোখে পড়ে ফুরুসের গাছ। ডালে ডালে ফুটে থাকা ফুল দূর থেকেই লক্ষ্য করা যায়। কিছুক্ষণ আগের বৃষ্টির পানি ফুলের পাপড়িতে জমে থাকায় ফুলগুলো আরও সতেজ ও স্নিগ্ধ দেখাচ্ছে। ফুরুসের ফুল সাধারণত গ্রীষ্ম ও বর্ষাকালে বেশি ফোটে। এর পাশাপাশি পার্পল ফানেল ভাইনসহ আরও কিছু নাম না জানা ফুলের গাছ রয়েছে। কোনো গাছের ফুলের রং সবুজ, কোনোটি হালকা। সব মিলিয়ে সড়কের দুই পাশ যেন ছোট ছোট ফুলের বাগানে পরিণত হয়েছে।
স্থানীয় মানুষের কাছে তাই সড়কের এই অংশের পরিচয়ও বদলে গেছে। কেউ বলেন ‘ফুলের এলাকা’, কেউ বলেন ‘ফুলের সড়ক’। সড়ক দিয়ে ছুটে চলা সিএনজিচালিত অটোরিকশা, টমটম কিংবা ছোট-বড় যানবাহনের যাত্রীরাও একবার হলেও তাকিয়ে দেখেন।
হিজল, অলকানন্দা ও জারুলের উপস্থিতি
সড়কের এক পাশে বেশ কিছু হিজলগাছ। সাধারণত হাওর ও জলাভূমির আশপাশে বেশি দেখা যায় এই গাছ। হিজলের ফুল বৈশাখ–জ্যৈষ্ঠ মাসে ফোটে। সন্ধ্যার পর ফুল ফুটতে শুরু করে, গভীর রাতে পূর্ণতা পায়। সকালে ঝরে পড়ে ফুল। তখন গাছের নিচে মনে হয় হালকা গোলাপি ফুলের চাদর বিছানো। এখন অবশ্য হিজলের ফুল ফোটার মৌসুম নয়। তবু আজমেরুর সড়কের পাশে দু-একটি গাছে হিজল ফুলের ঝালর দেখা গেল। এই ফুলের সুবাস মিষ্টি ও মাদকতাময়।
বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজের দক্ষিণ পাশে চোখে পড়ে অলকানন্দার সারি। অনেকগুলো গাছ পাশাপাশি বেড়ে উঠে সবুজের একটি প্রাকৃতিক প্রাচীর তৈরি করেছে। সেই সবুজ পাতার ফাঁকে ফুটে আছে হলুদ ফুল। বিকেলের আলো এসে পড়লে ফুলগুলো আরও উজ্জ্বল ও মোহনীয় হয়ে ওঠে। রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া নাম ‘অলকানন্দা’। এর আদিভূমি ব্রাজিল। হলুদ ফুলই বেশি দেখা যায়, তবে সাদা, বেগুনি ও খয়েরি রঙের জাতও আছে। অ্যালামন্ডা, ঘণ্টাফুল ও মাইক ফুল নামেও পরিচিত এই উদ্ভিদ মূলত লতা ও গুল্মজাতীয়।
বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজের পূর্ব দিকে সড়কের দুই পাশে সারি সারি জারুলগাছ। এখন জারুল ফুল নেই, ফুল ঝরে গিয়ে ফল ধরেছে। শাখা-প্রশাখায় থোকাথোকা এর ফল ঝুলছে। সাধারণত গ্রীষ্মকালে জারুলের ফুল ফোটে। বর্ষার শুরু পর্যন্ত এই ফুল ফুটে থাকে। ফুলের রং সাধারণত বেগুনি, হালকা বেগুনি ও গোলাপি। নিম্নভূমি, হাওর ও জলাভূমির আশপাশে জারুলের দেখা মেলে বেশি।
ভবিষ্যৎ পরিকল্পনা ও স্থানীয় সহযোগিতা
সড়কজুড়ে আরও ফুলগাছের পরিকল্পনা স্থানীয় বাসিন্দারা বলছেন, সড়কের পাশের গাছগুলোতে ফুল ফুটলে জায়গাটির চেহারা বদলে যায়। গাছে গাছে ফুল ফুটে থাকলে পুরো সড়কটিই হয়ে ওঠে মনোরম। ফুল দেখতে দূরদূরান্ত থেকে অনেকে এখানে ঘুরতে আসেন।
বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, এলাকার সৌন্দর্য বাড়াতেই সড়কের দুই পাশে এসব ফুলের গাছ লাগানো হয়েছে। ভবিষ্যতে সড়কের মাঠের অংশের দুই পাশেও স্থানীয় জাতের পাশাপাশি আরও সৌন্দর্যবর্ধক গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। তবে উন্মুক্ত জায়গায় গাছ লাগিয়ে তা টিকে রাখা সহজ নয়। গাছ রক্ষায় স্থানীয় মানুষের সহযোগিতাও প্রয়োজন বলে মনে করছে কর্তৃপক্ষ।
ধানখেতের সবুজের মাঝ দিয়ে যাওয়া এই পথ একদিন হয়ে উঠবে আরও দীর্ঘ এক ফুলের সড়ক—যেখানে গন্তব্যের চেয়ে পথের সৌন্দর্যই বেশি টানবে।
সব জ ম ঠ র ব সম্পর্কে প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন
সড়কটি কোথায় অবস্থিত? মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের মোকামবাজার–অফিস বাজার সড়কের আজমেরু গ্রামের অংশে এই ফুলের সড়কটি অবস্থিত।
কোন ধরনের ফুল সবচেয়ে বেশি দেখা যায়? ফুরুস, হিজল, অলকানন্দা ও জারুল—এই চার ধরনের ফুলের গাছ সড়কের দুই পাশে সবচেয়ে বেশি দেখা যায়।
ফুল দেখতে কখন সেরা সময়? ফুরুসের ফুল গ্রীষ্ম ও বর্ষাকালে বেশি ফোটে। হিজল বৈশাখ–জ্যৈষ্ঠ মাসে ফোটে। জারুল গ্রীষ্মকাল থেকে বর্ষার শুরু পর্যন্ত ফুল ফোটে।
সড়কটি কতটুকু জুড়ে বিস্তৃত? বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজের কাছে প্রায় আধা কিলোমিটার জুড়ে এই সড়কের দুই পাশে ফুলের গাছ লাগানো হয়েছে।
ভবিষ্যতে কী পরিকল্পনা রয়েছে? সড়কের মাঠের অংশের দুই পাশেও স্থানীয় জাতের পাশাপাশি আরও সৌন্দর্যবর্ধক গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।
Related Reading
Frequently Asked Questions
What is সব জ ম ঠ র ব ক?
সব জ ম ঠ র ব ক is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does সব জ ম ঠ র ব ক matter?
সব জ ম ঠ র ব ক matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
