শেরপুরে বিনোদনকেন্দ্র নেই, খালপাড়েই স্বস্তি খুঁজছেন মানুষ
শ রপ র ব ন দনক ন - শেরপুর শহর ও তার আশেপাশের এলাকা বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শিল্পকারখানায় ঘেরা হলেও সরকারি উদ্যোগে এখনো কোনো বিনোদনকেন্দ্র গড়ে ওঠেনি। এই অভাব
Table of Contents
শেরপুরের বোয়ালকান্দি সেতু: প্রকৃতির কোলে বিনোদনের নতুন ঠিকানা
Banglaprabah.com – শ রপ র ব ন দনক ন – শেরপুর শহর ও তার আশেপাশের এলাকা বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শিল্পকারখানায় ঘেরা হলেও সরকারি উদ্যোগে এখনো কোনো বিনোদনকেন্দ্র গড়ে ওঠেনি। এই অভাব পূরণ করতে স্থানীয় মানুষ খুঁজে নিয়েছেন প্রকৃতির কোলে একটি নতুন অবসরস্থল। বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের বোয়ালকান্দি সেতু এলাকাটি এখন স্থানীয় মানুষের বিনোদনের প্রধান জায়গা হিসেবে পরিচিত।
বিকেল নামতেই খালের পানিতে ভেসে চলে নৌকা। চারপাশে সবুজ ফসলের মাঠ আর মাথার ওপর খোলা আকাশ। মৃদু বাতাসে বদলে যায় দিনের ব্যস্ততা। কেউ নৌকাঘুরছেন, কেউ খালের পাড়ে বসে গল্প করছেন, আবার কেউ মুঠোফোনে ছবি তুলছেন। বিশেষ করে শুক্র ও শনিবার বিকেলে এখানে ভিড় বাড়ে। গত শুক্রবার বিকেল পাঁচটার দিকে বোয়ালকান্দি সেতু এলাকায় এমনই চিত্র দেখা গিয়েছিল।
পারনী খাল: বর্ষার সৌন্দর্যের কেন্দ্রবিন্দু
শেরপুর-কাজীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে স্থানীয় লোকজনের কাছে ‘পারনী খাল’ নামে পরিচিত খালটি বর্ষার পানিতে পরিপূর্ণ। সেই পানিতেই এখন চলছে নৌকা। সেতুর আশপাশে মানুষের ভিড়। কেউ ইজিবাইকে, কেউ মোটরসাইকেলে, আবার কেউ ব্যক্তিগত গাড়িতে করে এসেছেন। শেরপুরের পাশাপাশি পাশের ধুনট উপজেলার বাসিন্দাদেরও দেখা গেল সেখানে। সূর্য ডোবার আগপর্যন্ত বাড়ে দর্শনার্থীদের আনাগোনা।
নৌকাঘুরতে এসেছিলেন শেরপুরের সাইফুল ইসলাম ও লোকমান হোসেন। তাঁরা বলেন, শেরপুর শহরে বিনোদনের তেমন কোনো জায়গা নেই। তাই বর্ষার মৌসুমে খালের পানিতে নৌকাঘুরে সময় কাটান তাঁরা। বোয়ালকান্দি সেতুর চারপাশে বিস্তীর্ণ ফসলের মাঠ। বন্ধুদের কাছে এই জায়গার কথা শুনে তিন কলেজশিক্ষার্থীও এসেছেন। প্রকৃতির সৌন্দর্য উপভোগের পাশাপাশি তাঁরা মুঠোফোনে ছবি তুলছেন।
সব ঋতুতেই মানুষ এখানে ঘুরতে আসেন। বর্ষার পর দর্শনার্থীর সংখ্যা বেড়ে যায়। তিন বছর ধরে আমরা এমন দৃশ্য দেখে আসছি।
এই কথাটি জানান পাশের গোপালপুর গ্রামের যতীন্দ্রনাথ রায়। তিনি বলেন, বর্ষার পর দর্শনার্থীর সংখ্যা বেড়ে যায়। তিন বছর ধরে তাঁরা এমন দৃশ্য দেখে আসছেন।
ছোট ব্যবসায়ীদের জন্য সুযোগ
শুক্র ও শনিবার দর্শনার্থীর সংখ্যা অন্য দিনের তুলনায় কয়েক গুণ বেড়ে যায়। সেতুর দুই পাশে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে ১০টি অস্থায়ী দোকান। কোথাও আখের রস, কোথাও ফুচকা, মাঠা, বাদাম ও ছোলা বিক্রি হচ্ছে। বোয়ালকান্দি সেতু এলাকায় শুক্র ও শনিবার বাদাম ও ছোলা বিক্রি করতে আসেন দোকানি এরশাদ আলী। তিনি বলেন, এখানে এসে এক দিনে তাঁর প্রায় দুই থেকে তিন হাজার টাকা আয় হয়। সপ্তাহের অন্যান্য দিন বিভিন্ন জায়গায় গিয়ে বিক্রি করেন।
বিনোদনের জন্য এখানে মানুষের আনাগোনা ছোট ব্যবসায়ীদের বাড়তি আয়ের সুযোগ তৈরি করেছে।
একই কথা জানিয়েছেন মাঠা বিক্রেতা মো. মিলন।
শহরের বাসিন্দাদের ছুটির দিনের গন্তব্য
শহরের আশপাশে খোলামেলা বিনোদনের জায়গা না থাকায় শেরপুর শহর ও শহরতলির বাসিন্দা আনোয়ার হোসেন, রকি হোসেন ও আঞ্জুফারা খাতুন ছুটির দিনে বোয়ালকান্দি সেতু এলাকায় চলে আসেন। তাঁরা বলেন, সাপ্তাহিক ছুটির দিনে চাকরিজীবীদের অনেকেই পরিবার ও বন্ধুদের নিয়ে এখানে আসেন। নৌকাঘোরার পাশাপাশি খালের পাড়ে বসে সময় কাটান।
শেরপুর শহর ও আশেপাশের এলাকা বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শিল্পকারখানার ঘেরা। কিন্তু সরকারি উদ্যোগে এখনো কোনো বিনোদনকেন্দ্র গড়ে ওঠেনি বলে জানান খানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পিয়ার উদ্দিন। তিনি বলেন, বোয়ালকান্দির খোলা পরিবেশ মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। এই জায়গার পাঁচ কিলোমিটারের মধ্যে কোনো শিল্পকারখানাও নেই। মানুষ এখানে এসে খোলা প্রকৃতির মধ্যে কিছুটা স্বস্তির সময় কাটাতে পারছেন।
বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে। খালের পানিতে তখনো কয়েকটি নৌকা ধীরে ধীরে এগিয়ে চলে। সেতুর ওপর দাঁড়িয়ে কেউ নৌকার ছবি তোলেন, কেউ খালের পাড়ে বসে গল্প করেন। শহরে বিনোদনের আয়োজন না থাকলেও প্রকৃতি যেন নিজের মতো করেই বোয়ালকান্দিতে তৈরি করেছে মানুষের জন্য এক টুকরা অবসর।
Related Reading
Frequently Asked Questions
What is শ রপ র ব ন দনক ন?
শ রপ র ব ন দনক ন is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does শ রপ র ব ন দনক ন matter?
শ রপ র ব ন দনক ন matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
