শিগগিরই ছাত্রদলের নতুন কমিটি, শেষ মুহূর্তের আলোচনায় যারা
ছাত্রদলের নতুন নেতৃত্ব ঘোষণার প্রক্রিয়া শেষ পর্যায়ে
Banglaprabah.com – শ গগ রই ছ ত রদল র - জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ার পর নতুন নেতৃত্ব ঘোষণার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দুই বছর মেয়াদি এই কমিটির নতুন তালিকা শিগগিরই প্রকাশিত হতে পারে। বিএনপির শীর্ষ নেতৃত্বের যাচাই-বাছাইয়ের পর কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে।
এই প্রক্রিয়ায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সরাসরি তত্ত্বাবধান করছেন। বৃহস্পতিবার রাতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনসহ সংগঠনের শীর্ষ নেতারা তারেক রহমানের সাথে সাক্ষাত করেছেন। নতুন নেতৃত্ব দেওয়ার বিষয়ে তাদের মতামতও নেওয়া হয়েছে।
নির্বাচনের মানদণ্ড ও প্রক্রিয়া
এবারের নেতৃত্ব নির্বাচনে উল্লেখযোগ্য বিষয় হলো সম্ভাব্য প্রার্থীদের সবাইকে তারেক রহমান ব্যক্তিগতভাবে চেনেন। এর ফলে অতীতের মতো কোনো 'সিন্ডিকেট' গ্রুপের প্রভাব থাকছে না বললেই চলে। গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বাস্তবতা বিবেচনা করেই কমিটি ঘোষণা করা হবে।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন প্রথম আলোকে জানান, দীর্ঘদিন গণতান্ত্রিক আন্দোলনের সম্মুখসারিতে থাকা ও অবদান রাখা নেতারা নতুন কমিটিতে এগিয়ে থাকবেন। সাধারণ শিক্ষার্থীদের জন্য অতীতে কারা কাজ করেছেন এবং ভবিষ্যতে কাজ করার সক্ষমতা কার আছে, সেটিও বিবেচনা নেওয়া হবে।
পদপ্রত্যাশীদের তালিকা ও যাচাই-বাছাই
নতুন কমিটির শীর্ষ পদে কেন্দ্রীয় ছাত্রদল ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অন্তত ১৫ জন নেতার নাম বেশি আলোচিত হচ্ছে। তাঁদের মধ্যে কেন্দ্রীয় কমিটির দুই নম্বর সহসভাপতি এ বি এম ইজাজুল কবির (রুবেল), সহসভাপতি মনজুরুল আলম (রিয়াদ), সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম (জিসান), ইব্রাহিম খলিল ও রাজু আহমেদ আছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, এক নম্বর সহসভাপতি আনিসুর রহমান খন্দকার (অনিক), জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন (শাওন) এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খানের নামও আলোচনায় রয়েছে।
এর বাইরে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খোরশেদ আলম (সোহেল), এইচ এম আবু জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম (তারিক), আবদুর রহিম (রনি), ফারুক আহমেদ, শরীফ প্রধান (শুভ) ও মো. সোহেল রানা এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ (প্রিন্স) নিয়েও আলোচনা আছে।
নির্বাচনের মূল মানদণ্ড
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতার দুজন প্রথম আলোকে জানিয়েছেন, নতুন কেন্দ্রীয় নেতৃত্ব বাছাইয়ে এবার সম্ভাব্য নেতাদের আন্দোলনের ভূমিকা, সাংগঠনিক দক্ষতা, শিক্ষাজীবন ও অতীত কর্মকাণ্ড আলাদাভাবে যাচাই করা হয়েছে। তা ছাড়া শিক্ষার্থীদের মধ্যে গ্রহণযোগ্যতা, সারা দেশে যোগাযোগ এবং ভালো কথা বলতে পারাটাও নেতৃত্ব নির্বাচনে বিশেষ গুরুত্ব পেতে পারে।
এবার নেতৃত্ব বাছাইয়ের বড় মানদণ্ড হিসেবে দেখা হচ্ছে আওয়ামী লীগ সরকারের সময়ে আন্দোলন-সংগ্রামে কার কী ভূমিকা ছিল। বিশেষ করে দীর্ঘ প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে কে সংগঠনের সঙ্গে ছিলেন, কে মামলা, গ্রেপ্তার বা চাপের মধ্যেও সক্রিয় ছিলেন এবং জুলাই-আগস্টের আন্দোলনে কার ভূমিকা কেমন ছিল—তা যাচাই করা হচ্ছে।
নতুন কমিটির শীর্ষ পদে কেন্দ্রীয় ছাত্রদল ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অন্তত ১৫ জন নেতার নাম বেশি আলোচিত হচ্ছে।
অতীতে ছাত্রদলের কমিটি গঠনে 'সিন্ডিকেট' বানিয়ে বিভিন্ন পক্ষ ও গ্রুপের প্রভাব বিস্তারের অভিযোগ এসেছে। অবশ্য এবারের চিত্র এখন পর্যন্ত ভিন্ন। নতুন কমিটি ঘিরে পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ থাকলেও কোনো নির্দিষ্ট সাবেক নেতা, আঞ্চলিক হিসাব কিংবা 'সিন্ডিকেটের' নাম প্রকাশ্যে আসেনি। বরং সম্ভাব্য নেতাদের রাজনৈতিক ও সাংগঠনিক অতীত যাচাইয়ের বিষয়টিই বেশি আলোচিত হচ্ছে।
শিগগিরই প্রথমে পাঁচ সদস্যের নতুন নেতৃত্ব ঘোষণা হতে পারে। ১৭ বছর পর বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্বাচন নিয়ে নেতা-কর্মীদের মধ্যেও ব্যাপক আগ্রহ রয়েছে। বর্তমানে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের বড় একটি অংশ অতীতে আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছেন এমন সংখ্যাও কম নয়। সর্বশেষ জুলাই গণ-অভ্যুত্থানেও ছাত্রদলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
Related Reading
Frequently Asked Questions
What is শ গগ রই ছ ত রদল র?শ গগ রই ছ ত রদল র is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does শ গগ রই ছ ত রদল র matter?শ গগ রই ছ ত রদল র matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.