Banglaprabah
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

শাহরুখের যে ছবি ফ্লপ হওয়ার পর প্রায় পথে বসেছিলেন পরিচালক

Published August 13, 2026 · Updated August 13, 2026 · By William Jones - banglaprabah.com

Foto : William Jones - banglaprabah.com

রাকেশ রোশনের জীবনের কঠিন সময়: 'কলা'র ব্যর্থতা ও পুনরুত্থান

Banglaprabah.com – শ হর খ র য ছব ফ - বলিউডের পরিচিত মুখ রাকেশ রোশন। তিনি অভিনেতা, প্রযোজক এবং পরিচালক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। তাঁর ক্যারিয়ারে 'খুদগর্জ', 'করণ অর্জুন', 'কহো না... পেয়ার হ্যায়', 'কোই... মিল গয়া' এবং 'কৃষ'-এর মতো সফল ছবি রয়েছে। তবে তাঁর জীবনের সবচেয়ে কঠিন সময়ে পড়েছিলেন তিনি। সেই কঠিন সময়ের কথা স্মরণ করেন তাঁর ছেলে অভিনেতা হৃতিক রোশন।

জি ইটিসি বলিউডকে দেওয়া একটি পুরনো সাক্ষাৎকারে হৃতিক জানান, 'কলা'র ব্যর্থতার পর তাঁদের পরিবারের ওপর নেমে এসেছিল বড় ধরনের সংকট। তিনি বলেন, 'একটা সময় ছিল, সম্ভবত "কলা"-র পর। আমাদের পরিবারে নানা সমস্যা শুরু হয়েছিল। বাবা তাঁর উপার্জনের সবটুকুই হারিয়ে ফেলেছিলেন। চারদিক থেকে সমস্যা এসে ঘিরে ধরেছিল।' সেই সময়ে একটি ঘটনা আজও তাঁর মনে গভীরভাবে গেঁথে আছে। হৃতিকের ভাষ্য, 'এক সকালে আমি বাবাকে বলতে শুনেছিলাম, "আমি সব হারিয়ে ফেলেছি।" জীবনে প্রথমবার তাঁর চোখে পানি দেখেছিলাম। সেই দৃশ্য আমি কখনো ভুলতে পারিনি।'

১৯৯৭ সালে মুক্তি পাওয়া 'কলা' ছিল শাহরুখ খানের ক্যারিয়ারের অন্যতম ব্যতিক্রমী ছবি। রাকেশ রোশন পরিচালিত এই অ্যাকশনধর্মী সিনেমাতে শাহরুখ অভিনয় করেছিলেন এক বোবা তরুণের চরিত্রে। তাঁর বিপরীতে ছিলেন মাধুরী দীক্ষিত। মুক্তির আগে ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ থাকলেও বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি। সেই ব্যর্থতার ধাক্কায় ভয়াবহ আর্থিক সংকটে পড়েছিলেন পরিচালক রাকেশ রোশন।

পরবর্তীতে রাকেশ রোশন ঘুরে দাঁড়ান। ২০০০ সালে ছেলে হৃতিক রোশনকে নিয়ে নির্মাণ করেন 'কহো না... পেয়ার হ্যায়'। ছবিটি শুধু সুপারহিটই হয়নি, হৃতিককে রাতারাতি বলিউডের নতুন তারকা পরিণত করে। এরপর 'কোই... মিল গ্যায়া' ও 'কৃষ' সিরিজের মাধ্যমে পরিচালক হিসেবে আবারও নিজের সাফল্যের ধারাবাহিকতা প্রমাণ করেন রাকেশ রোশন।

হৃতিকের মতে, তাঁর বাবার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো—ব্যর্থতা যত বড়ই হোক, সেখান থেকেই আবার নতুন করে শুরু করা সম্ভব।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

Related Reading

Frequently Asked Questions

What is শ হর খ র য ছব ফ?

শ হর খ র য ছব ফ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does শ হর খ র য ছব ফ matter?

শ হর খ র য ছব ফ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.